০২:৩৫ পি.এম
গোপালগঞ্জে সদর উপজেলা বিএনপি মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে, শহরের পাঁচুড়িয়া এলাকার বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
আমাদের বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী আবুল খায়ের, বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, এ্যাড. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান দারা এবং জেলা যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন প্রমুখ।
আরও পড়ুন: মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে বিপাকে পুলিশ, হামলায় আহত দুই সদস্য
বক্তারা এসময় মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তব্য দেন।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন