১২:১১ পি.এম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন যে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং ভৌগোলিক গুরুত্বের কারণে ওয়াশিংটনের জন্য দেশটির সঙ্গে যোগাযোগ অপরিহার্য।
মঙ্গলবার নেটওয়ার্ক-১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ এবং এর মদতদাতাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে, পররাষ্ট্রনীতি পরিচালনার স্বার্থে মতপার্থক্য থাকা দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয়।
তিনি আরও বলেন, ‘পররাষ্ট্রনীতি পরিচালনার স্বার্থে এমন অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন, যাদের সঙ্গে আমাদের কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও বিষয়টি একই-এমন একটি দেশ যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখা জরুরি। দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকেও তাদের সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন। ঠিক যেমন ভারত সরকারকে ইরানের নেতাদের সঙ্গে সম্পর্ক রাখতে হয় এবং তাদের সঙ্গে বৈঠক করতে হয়।’
আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
রুবিও স্পষ্টভাবে উল্লেখ করেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখাকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন হিসেবে দেখছে না ওয়াশিংটন। বরং, ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র।
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন