০৮:২৬ এম
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হতে পারে।
শনিবার (৭ নভেম্বর) রাতে চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন, "১৮ ডিসেম্বর মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ প্রায় চূড়ান্ত। আগামী দুই-তিন দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।"
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির
অধ্যাপক নাজমুল হোসাইন আরও জানান, আসনসংখ্যা নিয়ে আগামী দু-এক দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হতে পারে। সভার পর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এবারের ভর্তি প্রক্রিয়ায় ঠাকুরগাঁও ও নরসিংদীর দুটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ যুক্ত হচ্ছে। কর্মকর্তাদের মতে, প্রতিটি কলেজে ৫০টি করে আসন থাকবে।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
এইচএসসিতে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর থেকে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এই পরীক্ষার ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
এদিকে, মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হলে, মধ্য নভেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। মানোন্নয়ন পরীক্ষা শুরুর আগেই ভর্তি আবেদনের সময় শেষ হয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন