১১:৫৫ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কোটালীপাড়ার (ডুসাক) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীর মোরসালিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ.এম. নাছরুল্লাহ।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুনীর চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। পূর্ববর্তী কমিটির সভাপতি ফয়সল শেখের স্বাক্ষরিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেরিন জাহান ভাবনা, রেজোয়ান আহসান ও আশিক খান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোমা দত্ত ও ফয়সাল খান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নমিতা মণ্ডল। এ সময় ডুসাকের অ্যালামনাই অপূর্ব বৈদ্য, সুব্রত শোভন ও ওসমান গণিসহ সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গ্যাস লিকেজে দোলনচাঁপা হলের চুলায় আগুন, আহত ১ নারী শিক্ষার্থী
নবনির্বাচিত সভাপতি মীর মোরসালিন এবং সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহ জানিয়েছেন, ডুসাক দীর্ঘদিন ধরে কোটালীপাড়ার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা অলিম্পিয়াড, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। নতুন নেতৃত্বের অধীনে এসব কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন