০৬:৫৯ পি.এম
হরমুজ প্রণালী পার হওয়ার মুহূর্তে ওমানের রুটে ছয়টি জাহাজকে অন্য পথে পাঠিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের(আইআরজিসি) সদস্যরা। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে যে, এই ছয়টি জাহাজ ওমানের করিডোর থেকে তাদের গতিপথ পরিবর্তন করে নতুন দিকে রওনা হয়েছে।
আইআরজিসি’র নৌকাগুলো ওই এলাকায় টহল অব্যাহত রেখেছে। উইন্ডওয়ার্ড আরও জানিয়েছে, শনিবার থেকে শুরু করে ওই জাহাজগুলো পূর্বনির্ধারিত রুট থেকে এসে পড়েছে। এই রুটগুলি ছিল ইরানের কাছাকাছি, ওমান উপকূলের সংলগ্ন। পরে তখন তাদের গতিপথ পরিবর্তন করে দুটি জাহাজ তেহরানের দিকে এবং বাকি চারটি জাহাজ উপসাগরের দিকে ফিরে এসেছে। আইআরজিসি, ইরানের ‘নিরাপদ পথ’ হিসেবে চিহ্নিত করা এই পথটি ছাড়া অন্য পথ ব্যবহারকারী জাহাজগুলোকে রেডিওর মাধ্যমে সতর্কবার্তা প্রচার করছে।
এদিকে, ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক প্রতিনিধি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর তেহরানের সঙ্গে দোহার সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু হয়েছে।
আরও পড়ুন: বিএনপি নেতার প্রাণনাশের হুমকির অভিযোগে পিবিআই তদন্ত
আব্বাস আবদোলখানি জানান, দোহায় অবস্থিত ইরানি দূতাবাস এবং কাতারি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইরানের দাইয়ের বন্দর এবং কাতারের আল-রুওয়াইস বন্দরের মধ্যে জাহাজ চলাচল পুনরায় শুরু করা হয়েছে।
সূত্র: আলজাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন