ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস


২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। আগামী ২৬ অক্টোবর (সোমবার) রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটির চলাচল শুরু হবে।

এদিন সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদিতে হুতিদের হামলার জের: আটকা হাজারো ভারতীয় ওমরাহযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


সউদিতে হুতিদের হামলার জের: আটকা হাজারো ভারতীয় ওমরাহযাত্রী

সউদি আরবে হুথিদের হামলার ফলে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় মক্কা ও মদিনায় আটকা পড়েছেন কয়েক হাজার ভারতীয় ওমরাহযাত্রী। তাঁদের দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। গত এক সপ্তাহে প্রায় ৩ হাজার যাত্রী দেশে ফিরে গেছেন। তবে আরও প্রায় ৪ হাজার ভারতীয় আটকা রয়েছেন, এমন তথ্য জানিয়েছেন দেশটির এক সংসদ সদস্য।

গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সউদির দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সউদি কর্তৃপক্ষ জানায়, হামলায় একজন ভারতীয় ও একজন সউদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন, যাঁদের মধ্যে দুইজন ভারতীয় ও দুইজন বাংলাদেশি রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (২২ অক্টোবর) জানান, রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট বিমান সংস্থা ও ভ্রমণ পরিচালনাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে। আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি ভারতীয় বিমান সংস্থা সউদিগামী এবং সউদি থেকে ছেড়ে আসা ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ইন্ডিগোর ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত এবং আকাসা এয়ারের ফ্লাইট ২৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে।

আটকে পড়া যাত্রীদের সহায়তায় ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যাত্রীদের দেশে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ভারত সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে শুরু হলো ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বৌদ্ধদের ধর্মীয় উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


রাঙ্গামাটিতে শুরু হলো ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বৌদ্ধদের ধর্মীয় উৎসব

রাঙ্গামাটি, ২৩ অক্টোবর, ২০২৬ : ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুরু হয়েছে বর্ণিল আনন্দে।

‘প্রবারণা পূর্ণিমা’র মূল অনুষ্ঠান আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে, তবে আজ শুক্রবার থেকে জেলার বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের নানা ধর্মীয় আয়োজন শুরু হয়েছে।

আজ সকালে রাঙ্গামাটি সদরের বালুখালি এলাকার ‘তপোবন অরণ্য কুটিরে’ হাজারো বৌদ্ধ নর-নারীর ঢল নামে। সাদা পোশাকে সমবেত পুণ্যার্থীদের প্রার্থনা আর ‘সাধু সাধু’ ধ্বনিতে পুরো কুটির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এ সময় সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধপ্রতিবিম্ব দানসহ নানা পুণ্যকর্ম সম্পাদন করা হয়।

ধর্মীয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

সংঘপ্রধান হিসেবে উপস্থিত থেকে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন এবং ধর্মদেশনা দেন বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের।

এ সময় অন্যান্য বৌদ্ধ ধর্মীয় গুরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

পাহাড়ের দূর-দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান শুরুর দিকে দেশের মানুষের মঙ্গল কামনায় সমবেত ভাবনা ও প্রার্থনা করা হয়।

দীর্ঘ তিন মাসের প্রথাগত ‘বর্ষাবাস’ (উপাসনা ও ধ্যান) যাপন শেষে বৌদ্ধ ভিক্ষুরা এখন মানবকল্যাণে ধর্ম প্রচারে বেরিয়ে পড়বেন। ২৫ অক্টোবর উদযাপিত হবে মূল প্রবারণা পূর্ণিমা। আর এ শুভ তিথির পরদিনই শুরু হবে বৌদ্ধদের পরম পবিত্র ও কাঙ্ক্ষিত মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসবের।

পাপমোচন, মৈত্রীভাব এবং জগতের সকল প্রাণির সুখ-শান্তি কামনায় পাহাড়ে এখন ছড়িয়ে পড়েছে অপরূপ ধর্মীয় ও উৎসবের আবহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজায় সাদাপাথরে পর্যটকদের ভিড়, পাহাড়, স্বচ্ছ পানি ও পাথরের মিতালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


শারদীয় দুর্গাপূজায় সাদাপাথরে পর্যটকদের ভিড়, পাহাড়, স্বচ্ছ পানি ও পাথরের মিতালি

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটন কেন্দ্রে বর্তমানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানির ধারা এবং ধবধবে সাদা পাথরের মিতালি দেখতে দেশ-বিদেশের হাজারো পর্যটক এখানে ভিড় জমিয়েছে। শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে সীমান্তঘেরা এই দৃষ্টিনন্দন এলাকা এখন মুখরিত হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ, পূজা কিংবা যেকোনো লম্বা ছুটিতে সাদাপাথরে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এবারের পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। গত মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকেই এখানে পর্যটকদের ঢল নেমেছে। সাধারণ সময়ে যেখানে দৈনিক গড়ে পাঁচ হাজার পর্যটক আসতেন, সেখানে পূজার ছুটিতে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজারে।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব বয়সের মানুষ সাদাপাথরের হিমশীতল পানিতে গা ভিজিয়ে ভ্রমণের ক্লান্তি দূর করছেন। কেউ কেউ ধলাই নদীর তীরে বিছানো চেয়ারে বসে ভারতীয় পাহাড়ের মেঘ-রোদ্দুরের খেলা উপভোগ করছেন। আবার অনেকেই এই চমৎকার মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে স্মৃতির অ্যালবামে সংরক্ষণ করছেন। পর্যটকদের এই বিপুল সমাগম স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে। সাদাপাথর এলাকার খাবারের হোটেল, প্রসাধনসামগ্রীর দোকান, কাপড় রাখার লকার ও বসার চেয়ারের ব্যবসা থেকে শুরু করে ঝালমুড়ি-ফুচকা বিক্রেতা—সবাই এখন ব্যস্ত সময় পার করছেন। কেনাবেচা ভালো হওয়ায় বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে এবং পর্যটকরাও তাদের প্রয়োজনীয় সেবা ও পণ্য পেয়ে আনন্দিত।

ঢাকা থেকে সপরিবারে আসা পর্যটক সুমাইয়া আরেফিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘পরিবারের ছয় সদস্য মিলে সাদাপাথরে ঘুরতে এসেছি। এখানকার রূপ আমাদের মুগ্ধ করেছে। বিশেষ করে পাহাড়ের কোলঘেঁষা কাচের মতো স্বচ্ছ পানিতে পাথরের ওপর বসে সময় কাটানো জীবনের অন্যতম সেরা মুহূর্ত। পানিতে নামতেই ভ্রমণের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেছে।’ সাদাপাথর ট্যুরিস্ট পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম গাজী জানান, পর্যটকদের নিরাপত্তা ও সহায়তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। সাদাপাথর নৌকা ঘাটের বুথ থেকে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া পূজার ছুটি উপলক্ষে পুরো পর্যটন এলাকায় নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরের অফিসপাড়ায় পাখির কলতানে সজীব পরিবেশ, প্রশাসনের সংরক্ষণ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


লক্ষ্মীপুরের অফিসপাড়ায় পাখির কলতানে সজীব পরিবেশ, প্রশাসনের সংরক্ষণ উদ্যোগ

সারা দিনের কাজের ক্লান্তি কাটিয়ে বাড়ি ফেরার সময় পাখির কিচিরমিচির শব্দ মনকে প্রাণবন্ত করে তোলে। দুপুরের পর বিকাল নামতেই ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে গাছগুলোতে বসে যায়। পাখির কলকাকলি পুরো এলাকা মুখরিত করে তোলে। লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়ায় প্রতিদিন এমন মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের ঝুমুর এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজকোর্ট, পুলিশ সুপারের কার্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ আশপাশের গাছগুলোতে পাখিদের বিচরণ দেখা যায়। এ ছাড়া আশপাশের বিদ্যুতের খুঁটি ও অন্যান্য স্থাপনাতেও তারা বিচরণ করছে। প্রশাসনিক কর্মকর্তারা তাদের এ উপস্থিতিকে সাধুবাদ জানাচ্ছেন। পাখি সংরক্ষণে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে বিভিন্ন গাছে শতাধিক পাখির বাসা স্থাপন করা হয়েছে। নির্বিঘ্নে ঘুমানোর জন্য পর্যায়ক্রমে আরো বাড়ানো হচ্ছে। শহরের অন্যান্য স্থানে যেখানে পাখিদের বিচরণ রয়েছে, সেখানেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

পথচারীরা মন্তব্য করেন, বিকালে এ রাস্তা দিয়ে হেঁটে গেলে পাখিদের কিচিরমিচির শব্দে প্রশান্তি অনুভব হয়। হাজার হাজার পাখি উড়ে এসে আশপাশের গাছগুলোতে বসে। এতে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন, পাখিদের বিচরণে অসাধারণ মুহূর্ত তৈরি হয়। পাখিদের কিচিরমিচির পুরো এলাকা মুখরিত করে তোলে। বিশেষ করে শীতকালে এসব পাখি আসে।

প্রতিদিন বিকালে হাজার হাজার পাখির কলকাকলি পুরো এলাকা মুখরিত করে তোলে। আমাদের এখানে গাছ, বিদ্যুতের খুঁটি ও তারে এরা বসে। সন্ধ্যার আগে কিচিরমিচি করে এবং সন্ধ্যার পর নিরিবিলি থাকে। এগুলো অতিথি পাখি—সাইবেরিয়া থেকে আসা। আমাদের চাকরির সুবাদে প্রতিদিনই এ পরিবেশ উপভোগ করি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, পাখিদের বাসস্থান না থাকায় তারা গাছের ডালে ঘুমায়। পাখি ও প্রকৃতি সংরক্ষণের জন্য জেলা প্রশাসক স্যারের উদ্যোগে কিছু বাসা ঝোলানো হয়েছে। আশা করা যাচ্ছে, বাসাগুলোতে পাখিগুলো ভালোভাবে ঘুমাতে পারবে এবং তাদের জন্য নিরাপদ বাসস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাখি, প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণের জন্য আমাদের এ উদ্যোগ। আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে আমাদের প্রকৃতি সংরক্ষিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%