ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

লক্ষ্মীপুরের অফিসপাড়ায় পাখির কলতানে সজীব পরিবেশ, প্রশাসনের সংরক্ষণ উদ্যোগ


লক্ষ্মীপুরের অফিসপাড়ায় পাখির কলতানে সজীব পরিবেশ, প্রশাসনের সংরক্ষণ উদ্যোগ

সারা দিনের কাজের ক্লান্তি কাটিয়ে বাড়ি ফেরার সময় পাখির কিচিরমিচির শব্দ মনকে প্রাণবন্ত করে তোলে। দুপুরের পর বিকাল নামতেই ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে গাছগুলোতে বসে যায়। পাখির কলকাকলি পুরো এলাকা মুখরিত করে তোলে। লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়ায় প্রতিদিন এমন মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের ঝুমুর এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজকোর্ট, পুলিশ সুপারের কার্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ আশপাশের গাছগুলোতে পাখিদের বিচরণ দেখা যায়। এ ছাড়া আশপাশের বিদ্যুতের খুঁটি ও অন্যান্য স্থাপনাতেও তারা বিচরণ করছে। প্রশাসনিক কর্মকর্তারা তাদের এ উপস্থিতিকে সাধুবাদ জানাচ্ছেন। পাখি সংরক্ষণে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে বিভিন্ন গাছে শতাধিক পাখির বাসা স্থাপন করা হয়েছে। নির্বিঘ্নে ঘুমানোর জন্য পর্যায়ক্রমে আরো বাড়ানো হচ্ছে। শহরের অন্যান্য স্থানে যেখানে পাখিদের বিচরণ রয়েছে, সেখানেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

পথচারীরা মন্তব্য করেন, বিকালে এ রাস্তা দিয়ে হেঁটে গেলে পাখিদের কিচিরমিচির শব্দে প্রশান্তি অনুভব হয়। হাজার হাজার পাখি উড়ে এসে আশপাশের গাছগুলোতে বসে। এতে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন, পাখিদের বিচরণে অসাধারণ মুহূর্ত তৈরি হয়। পাখিদের কিচিরমিচির পুরো এলাকা মুখরিত করে তোলে। বিশেষ করে শীতকালে এসব পাখি আসে।

প্রতিদিন বিকালে হাজার হাজার পাখির কলকাকলি পুরো এলাকা মুখরিত করে তোলে। আমাদের এখানে গাছ, বিদ্যুতের খুঁটি ও তারে এরা বসে। সন্ধ্যার আগে কিচিরমিচি করে এবং সন্ধ্যার পর নিরিবিলি থাকে। এগুলো অতিথি পাখি—সাইবেরিয়া থেকে আসা। আমাদের চাকরির সুবাদে প্রতিদিনই এ পরিবেশ উপভোগ করি।

আরও পড়ুন: সরকারি চাকরি কি ‘আলাদিনের চেরাগ’? ১৪তম গ্রেডের কর্মচারী সাইফুল সার্ভেয়ারের জমি ও ভবনে বিনিয়োগ ৪ কোটি ৬৫ লাখ ৮২ হাজার টাকার বেশি, অর্থের উৎস কোথায়?

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, পাখিদের বাসস্থান না থাকায় তারা গাছের ডালে ঘুমায়। পাখি ও প্রকৃতি সংরক্ষণের জন্য জেলা প্রশাসক স্যারের উদ্যোগে কিছু বাসা ঝোলানো হয়েছে। আশা করা যাচ্ছে, বাসাগুলোতে পাখিগুলো ভালোভাবে ঘুমাতে পারবে এবং তাদের জন্য নিরাপদ বাসস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাখি, প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণের জন্য আমাদের এ উদ্যোগ। আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে আমাদের প্রকৃতি সংরক্ষিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমানো টাকা হারানো কৃষক তোফাজ্জলকে ২ লাখ টাকা দিলেন প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


জমানো টাকা হারানো কৃষক তোফাজ্জলকে ২ লাখ টাকা দিলেন প্রবাসীরা

গাইবান্ধার কৃষক তোফাজ্জল হোসেন, যিনি উইপোকা ও ইঁদুরের কারণে তার জীবনের জমানো দুই লাখ টাকা হারিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। মানবিকতার উদাহরণ হিসেবে তারা তাকে সমপরিমাণ অর্থাৎ দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত একটি অনুষ্ঠানে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।

তথ্য অনুযায়ী, ৭২ বছর বয়সী কৃষক তোফাজ্জল হোসেনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামে। তিনি একসময় ঢাকায় রিকশা চালাতেন, কিন্তু বয়সের কারণে গ্রামে ফিরে অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করছিলেন। সম্প্রতি, তার বহু কষ্টে জমানো দুই লাখ টাকা ইঁদুর ও উইপোকায় নষ্ট হয়ে যায়। কৃষকের আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘মানবিকতার কোনো সীমারেখা, ধর্ম, বর্ণ বা গোত্র নেই। ক্ষুদ্র প্রান্তিক কৃষকের জমানো অর্থ নষ্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা এগিয়ে এসে যে মানবিকতার নজির স্থাপন করেছেন, তা তাদের দেশপ্রেমেরই জোরালো প্রতিফলন।’ তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিন। তিনি বলেন, ‘নষ্ট হওয়া দুই লাখ টাকা শুধু অর্থ নয়; এটি ওই কৃষকের ঘাম, স্বপ্ন, ভবিষ্যৎ ও নিরাপত্তার প্রতীক। তবে আমাদের সমাজে নানা ধরনের উইপোকা বাস করে, যারা মানুষের স্বপ্নকে ধ্বংস করতে চায়। এদের দমন করতে হবে।’

অনুষ্ঠানে কৃষক তোফাজ্জল হোসেনের বড় মেয়ে মোসাম্মত মোর্সেদা এবং গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ দলীয় ঐক্যজোটে ভাঙনের গুঞ্জন, মন্তব্য করলেন আযাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


১১ দলীয় ঐক্যজোটে ভাঙনের গুঞ্জন, মন্তব্য করলেন আযাদ

হেফাজতে ইসলামের নতুন জোট সাতটি রাজনৈতিক দল নিয়ে ঘোষণা করার পর ১১ দলীয় ঐক্যে ভাঙনের গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে এই গুঞ্জনকে অস্বীকার করে সমন্বয়ক হামিদুর রহমান আযাদ দাবি করেছেন যে, ঐক্যে ভাঙনের কোনো বিষয় নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ জানান, ‘সরকার জনগণের গণরায়কে উপেক্ষার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের ওপর চপেটাঘাত করেছে। সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।’

তিনি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই ক্ষমতায় এসেছে বিএনপি। উল্টো আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে মিথ্যাচার করছে তারা।’

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক অভিযোগ করেন যে, প্রতিযোগিতার ভিত্তিতে এখন দুর্নীতি হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে যদি ইঞ্জিনিয়ারিং করা হয়, তবে সরকারের পরিণতি খারাপ হবে।’

১১ দলীয় ঐক্যের ভাঙন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, ‘১১ দলীয় ঐক্যের ভাঙনের কোনো বিষয় নেই। এ বিষয়ে যে তথ্য প্রচার হচ্ছে, তা প্রোপাগান্ডা। গণভোটের রায় বাস্তবায়নসহ চলমান আন্দোলন কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকবে সব দল।’

কওমি মাদ্রাসাকেন্দ্রিক সাতটি রাজনৈতিক দলের বৈঠক শেষে গত বৃহস্পতিবার হেফাজতের মহাসচিব নতুন জোটের ঘোষণা দেন। তিনি জানান, বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন জোটে ঐক্যবদ্ধ হবে দলগুলো। এই ঘোষণার পর আজ বৈঠকে বসে ১১ দলীয় ঐক্যজোট। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের তত্ত্বাবধানে গঠিত জোটের দলগুলোর নেতারাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করেছেন

বাংলাদেশের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। আনানকে এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে।

রাজধানীর অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আনান মুস্তাফিজের লেখার শিরোনাম ছিল ‘দ্য রিদম অব আইডেন্টিটি’। রচনাটিতে তিনি প্রধানত কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংস্কৃতি বিনিময়ের বিষয়টি তুলে ধরেছেন। আনান তার লেখায় উল্লেখ করেছেন যে, বৃষ্টিভেজা এক বিকেলে জামাইকান কিশোরী আম্যারার সঙ্গে তার পরিচয় হয় এবং সে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে জানতে চায়। আনান তাকে ঐতিহ্যবাহী খাবার যেমন ভাত, ডাল, বেগুন ভাজা ও ইলিশের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাস, কৃষি, নদী ও মানুষের জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দেয়।

আনান তার লেখায় লালনগীতি, রবীন্দ্রসংগীত, ভাটিয়ালি ও ভাওয়াইয়ার মতো বাংলা গানের বৈচিত্র্য এবং ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। জামাইকার কিংবদন্তি শিল্পী বব মার্লেনের গান যে বাংলাদেশের মানুষও ভালোবাসে, তা জানতে পেরে আবেগাপ্লুত হয় আম্যারা। দুজনের কথোপকথনে বাংলাদেশ ও জামাইকার সাংস্কৃতিক বন্ধন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর বৈচিত্র্য ফুটে ওঠে। রচনাটির শেষ অংশে আনান উল্লেখ করেন, অন্য একটি দেশের মানুষের সঙ্গে সংস্কৃতি ভাগ করে নেওয়ার মাধ্যমে নিজের দেশ ও সংস্কৃতিকেও নতুনভাবে আবিষ্কার করা সম্ভব।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আর্ট নিউজকে আনান জানান, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে তিনি খুশি। তবে গত বছর গোল্ড অ্যাওয়ার্ড পেলেও এবার ব্রোঞ্জ পদক পাওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন তিনি। তবে আগামী বছর আরও ভালো করার জন্য এই ব্রোঞ্জ প্রাপ্তি তাকে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান আনান। তিনি আরও বলেন, গত এপ্রিল মাসে পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই রচনাটি জমা দিয়েছিলেন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর জানিয়েছে এবং সনদের ডিজিটাল কপিও পাঠিয়েছে।

উল্লেখ্য, কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে প্রাচীন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর একটি, যা ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি পরিচালনা করে আসছে। এ বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের মোট ৫৩,৮৪০ জন শিক্ষার্থী সিনিয়র ও জুনিয়র গ্রুপে অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিতায় অর্জনের পাশাপাশি আনান মুস্তাফিজ ২০২৩ সালে ১৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’-এর কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি নিয়মিত গল্প লেখার পাশাপাশি তার ইউটিউব চ্যানেল ‘মুগলি’স ওয়ার্ল্ড’-এ দেশ-বিদেশের সেলিব্রেটিদের নিয়ে ‘টক উইথ আনান’ নামে একটি টক শো পরিচালনা করেন। আনানের বাবা রহমান মুস্তাফিজ একজন সিনিয়র সাংবাদিক এবং মা কাজী তামান্না সিনিয়র সংবাদ উপস্থাপক, চিত্রশিল্পী ও আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে আটকে পড়েছে ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


সৌদি আরবে আটকে পড়েছে ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী

সৌদি আরবে বিমানবন্দর অবকাঠামোয় হামলার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় সেখানে আটকে পড়েছেন হাজার হাজার ভারতীয় ওমরাহ যাত্রী। তাদের দেশে ফিরিয়ে আনতে বিমান সংস্থা ও সফর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে যোগাযোগ করছে। এই তথ্যটি ভারতীয় গণমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

এর আগে, সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েসি বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, ফ্লাইট বাতিলের ফলে সৌদি আরবের মক্কা ও মদিনায় প্রায় চার হাজার ভারতীয় ওমরাহ যাত্রী আটকা পড়েছেন।

এক্স সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়েসি একটি পোস্টে উল্লেখ করেন, ‘ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাওয়া প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী মক্কা ও মদিনায় আটকে আছেন। এসব বিমান সংস্থা ফ্লাইট বাতিল করায় তারা ফিরতে পারছেন না।’ আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বড় আকারের বিমান চলাচলের অনুমতি দিতে অথবা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে ভারতের বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-এ প্রতি আহ্বান জানান তিনি।

ওয়েসির উদ্বেগের কয়েক ঘণ্টার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি জানানো হয়। মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় ভারতীয় কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গত এক সপ্তাহে উপলব্ধ বিভিন্ন ফ্লাইটের মাধ্যমে আটকে পড়া প্রায় ৩ হাজার ওমরাহ যাত্রীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া স্বাভাবিক শিডিউল ফ্লাইটে আরও ১০ হাজারের বেশি ওমরাহ যাত্রী দেশে ফিরেছেন।

সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জরুরি সহায়তার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি কন্ট্রোল রুমের নম্বরও চালু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%