ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পূজো উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী


পূজো উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা সংক্রান্ত অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসা থেকে বের হয়ে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পুলিশ এক নারীকে আটক করেছে। তবে ঘটনার প্রকৃতি এবং ওই নারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি।

মমতা কালীঘাট মিলন সংঘের দুর্গাপূজার উদ্বোধনে যাচ্ছিলেন, যা তার বাড়ির নিকটবর্তী। তৃণমূল কংগ্রেসের সূত্র অনুযায়ী, মমতা বাড়ি থেকে বের হওয়ার পর ভিড়ের মধ্যে এক নারী মিশে যান। এরপর তিনি মমতার কাছে গিয়ে তাকে ঘুষি মারার চেষ্টা করেন বলে অভিযোগ করা হচ্ছে। ওই নারী অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু লোককে ‘গায়ে কে হাত দিল’ বলে চিৎকার করতে শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একপর্যায়ে ওই নারী মাটিতে শুয়ে পড়েন। পরে মমতার নিরাপত্তারক্ষীরা তাকে নিয়ন্ত্রণে আনেন এবং কালীঘাট থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক নারীর বাড়ি কলকাতার এস এন ব্যানার্জি রোড এলাকায়। পুলিশ তার সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে। তবে তার মানসিক অবস্থা বা আচরণের পেছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে কিনা, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তেজনাপূর্ণ সময়ে ঘটেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে সম্প্রতি দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মমতা। কলকাতায় ফেরার পর মঙ্গলবার রাজাবাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি মিছিল করার পরিকল্পনা ছিল। তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বাধায় সেই কর্মসূচি অগ্রসর হয়নি বলে অভিযোগ করেছে তৃণমূল। এরপর সন্ধ্যায় পূজামণ্ডপ উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা ঘটে। ফলে তার নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

কিন্তু ঘটনাটি কীভাবে ঘটল, আটক নারী কীভাবে মমতার এত কাছে পৌঁছালেন এবং নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নিয়েছিলেন, তা তদন্তের পরই পরিষ্কার হবে।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের আহ্বান, ‘চলুন ফ্রান্সে বিপ্লবে যোগ দিই’

মমতা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী। তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের উপস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটলে নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে ঘটনার পূর্ণ বিবরণ ও পুলিশের তদন্তের ফল সামনে না আসা পর্যন্ত নিগ্রহের অভিযোগের সব দিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজায় সোমবার বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৪ এম


শারদীয় দুর্গাপূজায় সোমবার বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী সোমবার (১৯ অক্টোবর) দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অষ্টমী পূজা উপলক্ষে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনটির সভাপতি এনামুল হক খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আগামী ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৫ এম


বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ করেছে

ভারতীয় বিমানবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি-২৬’-এ বাংলাদেশ বিমানবাহিনী অংশগ্রহণ করেছে। এই মহড়া গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভারতের রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হয়। বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন দেশের বিমানবাহিনীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশস্থ ভারতীয় হাইকশিনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এই অংশগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো এত বড় পরিসরের বহুজাতিক মহড়ায় অংশগ্রহণ করে বিভিন্ন দেশের বিমানবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সুযোগ পায়। পাশাপাশি, পেশাগত অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শেখা এবং যৌথ অভিযানে সক্ষমতা বাড়ানোর সুযোগও তৈরি হয়েছে।

মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি দল অংশগ্রহণ করে। এই দলে পাইলট ও কারিগরি সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া, আরও দুজন সদস্য পর্যবেক্ষক হিসেবে অংশ নেন। তরঙ্গ শক্তি-২৬ মহড়ায় বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে। মোট আটটি দেশের বিমান ও আকাশযান এই মহড়ায় যুক্ত ছিল। পাশাপাশি, ৩২টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।

মহড়ায় প্রথমে ছোট পরিসরের বিমান অভিযান বা স্মল ফোর্স এনগেজমেন্টস (এসএফই) পরিচালনা করা হয়। পরে এটি বড় পরিসরের অভিযান বা লার্জ ফোর্স এনগেজমেন্টসে (এলএফই) রূপ নেয়। এসব অভিযানে নেটওয়ার্কভিত্তিক পরিবেশে একসঙ্গে সর্বোচ্চ ৪০টি উড়োজাহাজ অংশগ্রহণ করে।

মহড়ায় অংশগ্রহণকারী বিমানবাহিনীগুলোকে প্রতিকূল আকাশসীমায় জটিল অভিযান পরিকল্পনা ও পরিচালনার অনুশীলন করতে হয়। এসব অনুশীলনে দৃষ্টিসীমার বাইরে থেকে আঘাত হানার সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের (বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ-বিভিআর) হুমকি এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (লং-রেঞ্জ এয়ার ডিফেন্স-এলআর-এডি) মোকাবিলার পরিস্থিতিও অন্তর্ভুক্ত ছিল।

এর আগে বাংলাদেশ বিমানবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কোপ সাউথ’ ও ‘থান্ডার লাইটনিং’র মতো দ্বিপক্ষীয় মহড়ায় অংশগ্রহণ করেছে। তবে একাধিক দেশের বিমানবাহিনীর সঙ্গে বৃহৎ পরিসরে সমন্বিত অভিযানে অংশ নেওয়ার ক্ষেত্রে তরঙ্গ শক্তি-২৬ বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করেছে।

মহড়ার উড্ডয়ন কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেন। এ সময় যোগচর্চাসহ ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী অনুশীলন সম্পর্কে জানার সুযোগ পান তারা। পাশাপাশি, ভারতের প্রতিরক্ষা শিল্প পরিদর্শন করেন মহড়ায় অংশ নেওয়া সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জরিপের তথ্য

৪ দামস্তরের আড়ালে ১২ ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৫ এম


৪ দামস্তরের আড়ালে ১২ ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারে

সরকার কর্তৃক নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে কোম্পানিগুলো ১২টি ভিন্ন দামে ৫৩টি সিগারেটের ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে। এর ফলে ভোক্তাদের জন্য ব্র্যান্ড পরিবর্তনের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদের সামর্থ্যের ভিত্তিতে নির্বাচন করতে সহায়তা করছে। নিম্নস্তরে ৮টি ভিন্ন দামের সিগারেট পাওয়া গেছে, যেখানে সবচেয়ে দামি ব্র্যান্ডের মূল্য ৯০ টাকা, যা মধ্যমস্তরের (৯২ টাকা) দামের কাছাকাছি অবস্থান করছে।

দেশের ৮টি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার মধ্যে পরিচালিত একটি র‌্যাপিড সার্ভের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে, যা গত মাসে সম্পন্ন হয়।

তামাকবিরোধীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, সিগারেটের স্তরসংখ্যা পর্যায়ক্রমে ৪টি থেকে কমিয়ে ১টিতে নিয়ে আসা উচিত। এর ফলে দাম বাড়লে ভোক্তারা কমদামি বা সামর্থ্য অনুযায়ী যেকোন ব্র্যান্ড বেছে নেয়ার সুযোগ হারাবে।

বৈশ্বিক বিভিন্ন গবেষণার ফলাফল অনুযায়ী, একক মূল্যস্তরে দাম ও করবৃদ্ধির কাঙ্খিত সুফল পাওয়া যায়, বিশেষ করে তরুণ ও নিম্ন আয়ের মানুষ সিগারেট ছাড়তে উৎসাহিত হয় এবং নতুন করে সিগারেট ধরতে নিরুৎসাহিত হয়। তবে বর্তমানে ১২টি পৃথক দামে সিগারেট কেনার সুযোগ থাকায়, কর ও দাম বৃদ্ধি সিগারেটের ব্যবহার হ্রাসে তেমন কোন ভূমিকা রাখতে পারছে না। ক্রটিপূর্ণ সিগারেট করকাঠামো এজন্য দায়ী।

জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সরকার প্রতিটি মূল্যস্তরের সাথে ‘তদূর্ধ্ব’ শব্দটি ব্যবহার করে কার্যত মূল্য সীমা বা প্রাইস রেঞ্জ ব্যবহারের সুবিধা প্রদান করেছে সিগারেট কোম্পানিগুলোকে। যেমন- নিম্নস্তরের সিগারেটের ক্ষেত্রে এটি ৬৫ ও তদূর্ধ্ব এবং মধ্যমস্তরের ক্ষেত্রে ৯২ ও তদূর্ধ্ব। অর্থাৎ কোম্পানি শুধুমাত্র নিম্নস্তরেই ৬৫ টাকা থেকে শুরু করে ৯১ টাকা পর্যন্ত যেকোন মূল্যে (প্রাইস পয়েন্ট) সিগারেট বাজারজাত করার সুযোগ পাচ্ছে। এভাবে প্রিমিয়াম স্তর পর্যন্ত অসংখ্য প্রাইস-পয়েন্টে ভিন্ন ভিন্ন ব্র্যান্ড বাজারজাতকরণের সুযোগ রাখা হয়েছে।

জরিপের সুপারিশে বলা হয়েছে, মূল্যস্তরগুলোর সাথে ‘তদূর্ধ্ব’ লেখা বাদ দিয়ে প্রতিটি স্তরে একটি এককমূল্য নির্ধারণ এবং পর্যায়ক্রমে স্তরসংখ্যা একটিতে নামিয়ে আনা হলে, কর ও মূল্যবৃদ্ধির প্রভাব সঠিকভাবে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদি আরবের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৫ এম


দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদি আরবের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মৃতদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সৌদি আরবের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মঙ্গলবার (১৩ অক্টোবর) এই অনুরোধটি জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই অনুরোধ করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিমন্ত্রী হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সেবার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকের সময় শামা সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি সরকারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং প্রাণহানির জন্য শোক জানান।

তিনি উত্তেজনা প্রশমনের গুরুত্ব তুলে ধরে বলেন, "উত্তেজনা নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের ক্ষেত্রে সংলাপ ও কূটনীতিই হওয়া উচিত অগ্রাধিকারপ্রাপ্ত পথ।"

সৌদি রাষ্ট্রদূত এই কঠিন সময়ে বাংলাদেশের সংহতি ও সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও আলোচনা করা হয়।

উল্লেখ্য, সৌদি আরবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস ও কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%