০৪:১৭ পি.এম
বেসরকারি আবাসনখাতে ভূমি উন্নয়ন, প্লট হস্তান্তর এবং প্রকল্প ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দীর্ঘকাল ধরে শোনা যাচ্ছে। এবার এই বিষয়টি গবেষণায়ও প্রতিফলিত হয়েছে। আবাসনখাতের সুশাসনে বাধা সৃষ্টি করছে আইনি দুর্বলতা, জবাবদিহির অভাব এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা।
টিআইবি জানাচ্ছে, বেসরকারি আবাসনখাতে সুশাসনের সব সূচকেই ঘাটতি রয়েছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, রিয়েলএস্টেট কোম্পানিগুলোর অনিয়ম পরিকল্পিত ও বাসযোগ্য নগরী তৈরিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান
বুধবার (২৫ সেপ্টেম্বর) আবাসনখাতে সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করে টিআইবি।
গবেষণায় উঠে এসেছে, বিদ্যমান আইন ও বিধিমালার দুর্বলতা, প্রয়োগের সীমাবদ্ধতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাবে অনিয়মের সুযোগ সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে ভূমি নির্বাচন, কেনা-বেচা, প্লট হস্তান্তর এবং প্রকল্প অনুমোদনের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির প্রবণতা চিহ্নিত করেছেন গবেষকরা।
সমস্যার সমাধানে টিআইবির গবেষণায় সুপারিশ করা হয়েছে সমন্বিত আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের। পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য প্রকাশ, নিয়মিত আর্থিক ও প্রাতিষ্ঠানিক নিরীক্ষা এবং কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আরও পড়ুন: সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: প্রকৃত কারণ অজ্ঞাত, তদন্তের সুপারিশ কমিটির
গবেষকদের মতে, এসব সুপারিশ বাস্তবায়ন হলে আবাসনখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। পরিকল্পিত নগরায়ন নিশ্চিত হবে এবং টেকসই আবাসন ব্যবস্থাপনার পথ খুলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন