ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

উত্তর কোরিয়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে


উত্তর কোরিয়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

উত্তর কোরিয়া বৃহস্পতিবার পূর্ব উপকূলের দিকে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ তথ্য জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে উল্লেখ করে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ওনসান এলাকার কাছ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পরিস্থিতির ওপর নজরদারি বৃদ্ধি করেছে এবং নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনায় সতর্ক অবস্থানে রয়েছে। তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদান-প্রদান করছে।

আরও পড়ুন: আইএসে যোগ দেওয়ায় তিন ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

জাপানের সংবাদমাধ্যম ইয়োনহাপের খবর অনুযায়ী, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে গিয়ে পড়েছে।

এর আগে জাপানের কোস্ট গার্ডও জানিয়েছিল, উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা বস্তুটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ইতিমধ্যে সমুদ্রে পড়েছে।

উত্তর কোরিয়া সর্বশেষ ১২ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। গত মাসে দুই কোরিয়ার সীমান্তে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার কয়েকজন সেনা আহত হওয়ার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এ বছর পিয়ংইয়ং ১০ বারের বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান বাংলাদেশের চিকিৎসা পর্যটনে সহযোগিতা বাড়াতে আগ্রহী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে ৫৫ বছর বয়সী কৃষক আব্দু রশিদ প্রকাশ খুইল্যা মিয়া মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের শ্যালক জানান, তারা প্রতিদিনের মতো কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এই সময় বন থেকে একটি দল বন্যহাতি ধানখেতে প্রবেশ করে। হাতি তাড়ানোর চেষ্টা করতে গিয়ে আব্দু রশিদ হাতির আক্রমণের শিকার হন। যদিও তিনি পালিয়ে বাঁচতে সক্ষম হন, কিন্তু তার ভগ্নিপতি আব্দু রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দু রশিদের।

নিহতের মরদেহ তার বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে ঈদগড় রেঞ্জের বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আব্দু রশিদ চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, আলোচনা নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


নবাবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, আলোচনা নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে

দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। সভায় আলোচনা করা হয় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকৌশলী হোসেন আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুসসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় গুরুত্বারোপ করা হয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, ডাকাতি ও ছিনতাই দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য অংশীজনকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট পাওয়ায় ফিল্ডিংয়ে নামেননি লিটন, উইকেটকিপিংয়ে জাকের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


চোট পাওয়ায় ফিল্ডিংয়ে নামেননি লিটন, উইকেটকিপিংয়ে জাকের

দ্বিতীয় দিনের সকালের সেশনে চোট পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে গেছেন লিটন দাস। তবে টাইগাররা ফিল্ডিংয়ে নামার সময় গ্লাভস হাতে তাকে আর দেখা যায়নি। বদলি উইকেটকিপার হিসেবে স্কোয়াডে থাকা জাকের আলী অনিক মাঠে নেমেছেন। তবে প্রশ্ন উঠছে, লিটনের চোট কি গুরুতর?

লিটন দাস বর্তমানে উইকেটের পেছনে বিশ্বসেরাদের মধ্যে একজন। ব্যাটিং ধ্বসের পর ফিল্ডিংয়ের সময় দলের উজ্জীবিত করতে লিটনের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই টেস্টের বাকি অংশে তার খেলা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। চোটের কারণে উইকেটকিপিং করছেন না লিটন। তার বদলে জাকের আলী উইকেটের পেছনে দাঁড়িয়ে আছেন।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পাওয়া আঘাতে লিটনের কনুই থেঁতলে গেছে। ফলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে। আগের দিন ৩ উইকেটে ২১৩ রান তোলার পর আজ এক সেশনে ৫৯ রান তুলতেই তারা হারিয়েছে বাকি ৭ উইকেট। সেঞ্চুরি হাঁকানো সাদমান ইসলাম (১০৫) ফিরে যাওয়ার পরই বাংলাদেশের ইনিংসে ধ্বস নামে। লিটন এক প্রান্তে টিকে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।

সাদমানের বিদায়ের পর ক্রিজে এসেছিলেন আগের দিন ৪২ রানে চোট নিয়ে মাঠ ছাড়ার পর তাওহীদ হৃদয়। কিন্তু আজ আর কোনো রান যোগ করার আগেই তিনি বিদায় নিয়েছেন। লিটন শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন।

জোমেল ওয়ারিক্যান একাই ৫ উইকেট শিকার করেছেন। ২টি করে উইকেট শিকার করেছেন শামর জোসেফ ও বিশপ। বাকি উইকেটটি যায় জেডন সিলসের দখলে।

লাঞ্চের পর ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। তারা এখনও ২২৭ রানে পিছিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাখ লাখ পৃষ্ঠার হদিস নেই: এপস্টেইন ফাইলের রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


লাখ লাখ পৃষ্ঠার হদিস নেই: এপস্টেইন ফাইলের রহস্য

যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে নতুন প্রশ্ন উঠেছে। দেশটির বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে শ্রেণিবদ্ধ তথ্যের উল্লেখ এবং বিপুলসংখ্যক পৃষ্ঠার মধ্যে অসংগতি লক্ষ্য করেছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত সিবিএস নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এপস্টেইন ফাইলসের অন্তত তিনটি নথিতে শ্রেণিবদ্ধ তথ্যের উল্লেখ রয়েছে। একটি নথি থেকে জানা যায়, ২০২৫ সালের মার্চে তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের দপ্তরে এপস্টেইন-সংক্রান্ত শ্রেণিবদ্ধ উপকরণ পাঠানো হয়েছিল।

তবে ব্ল্যাঞ্চ পূর্বে দাবি করেছিলেন, জাতীয় নিরাপত্তার কারণে এপস্টেইন-সংক্রান্ত কোনো নথি আটকে রাখা বা সম্পাদনা করে প্রকাশ করা হয়নি। নতুন অনুসন্ধানে দেখা যাচ্ছে, ঠিক কী তথ্য শ্রেণিবদ্ধ করা হয়েছিল কিংবা সেগুলো প্রকাশিত নথির বাইরে রাখা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দাবি, এপস্টেইন-সংক্রান্ত প্রায় ৬০ লাখ পৃষ্ঠার নথি সংগ্রহ করা হয়েছিল। সেগুলো পর্যালোচনার পর তিন লাখ নয়, ৩০ লাখের বেশি পৃষ্ঠা প্রকাশ করা হয়েছে। একই তথ্যের পুনরাবৃত্তি, আইনজীবী-মক্কেলের গোপনীয়তা এবং মামলার সঙ্গে প্রাসঙ্গিকতার বিষয় বিবেচনায় নিয়ে বাকি নথি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভাগটি।

তবে সিবিএস নিউজের বিশ্লেষণে দেখা গেছে, আর্থিক নথি ও ইমেইলের ধারাবাহিকতায় বড় ধরনের গড়মিল রয়েছে। এপস্টেইনের ব্যাংক হিসাবের প্রায় ৪ হাজার ৫০০টি চেকের ছবির মধ্যে ৬৬টি ছবির অনুপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। কিছু নথির পুরোনো নম্বরের সঙ্গে প্রকাশিত পাতার নম্বরের অসংগতিও শনাক্ত হয়েছে।

সাবেক মার্কিন ফেডারেল প্রসিকিউটর বারবারা ম্যাককুয়েড সিবিএস নিউজকে জানিয়েছেন, আর্থিক নথি বাদ দেওয়া অনুমোদিত কোনো শ্রেণির মধ্যে পড়ে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইমেইলের নম্বরের ধারাবাহিকতা বিশ্লেষণ করে বিপুলসংখ্যক পৃষ্ঠার সম্ভাব্য ঘাটতি শনাক্ত করা গেছে। তবে এগুলো ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছে, নাকি একই ইমেইলের পুনরাবৃত্তি বাদ দেওয়া কিংবা পর্যালোচনার সময় ভুলের কারণে অনুপস্থিত—তা নিশ্চিত নয়।

এদিকে, আরও নথি প্রকাশ এবং তথ্য গোপন বা বাদ দেওয়ার কারণ ব্যাখ্যার দাবিতে স্বাধীন সাংবাদিক কেটি ফ্যাং বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেছেন। তার পক্ষে আদালতের কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে বিভাগটি।

বিচার বিভাগ এর আগে এপস্টেইন ফাইল প্রকাশের প্রক্রিয়ায় কিছু ভুলের কথা স্বীকার করেছে। তবে সিবিএস নিউজের অনুসন্ধানে উঠে আসা নতুন তথ্যের বিষয়ে তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

নথির অসংগতি নিয়ে প্রশ্ন উঠলেও, ঠিক কী তথ্য বাদ পড়েছে বা সেগুলো কেন গোপন রাখা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ফলে এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের স্বচ্ছতা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%