০৮:৪৬ পি.এম
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান জানিয়েছেন যে, সংস্থাটি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে।
এটি ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার তথ্যমতে জানা গেছে।
রোসাটম বুশেহরে দুটি নতুন ইউনিট নির্মাণ করছে, তবে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর সেখানে শত শত কর্মীকে সরিয়ে নিয়েছিল রাশিয়া।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পারমাণবিক সংস্থাটির আশেপাশে একাধিক আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এপ্রিলে এই কেন্দ্র থেকে রোসাটমের প্রায় ২০০ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

