ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাংবাদিকদের সন্ধানে ফের অভিযান


ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাংবাদিকদের সন্ধানে ফের অভিযান

বুধবার ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল আবারও উদ্ধার অভিযান শুরু করেছে নিখোঁজ স্পিডবোটের সন্ধানে, যেটিতে আটজন ছিলেন, তাদের মধ্যে পাঁচ সাংবাদিকও রয়েছেন। এই সাংবাদিকরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন।

দেশটির উদ্ধারকারী সংস্থা বাসারনাস এ তথ্য প্রকাশ করেছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা যায়।

বাসারনাসের তথ্য অনুযায়ী, আটজনের দলটি সোমবার বিকেলে জাকার্তার পশ্চিমাঞ্চলের একটি এলাকা থেকে স্পিডবোটে যাত্রা শুরু করে। যাত্রার কিছু সময় পর বোটের মালিকের সঙ্গে নৌযানটির ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হলে হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

পাঁচজন ইন্দোনেশীয় সাংবাদিক মাউন্ট আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও সংগ্রহের উদ্দেশ্যে সেখানে যাচ্ছিলেন। ইন্দোনেশিয়ায় চলমান অগ্ন্যুৎপাতের কারণে বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে এবং জাকার্তাসহ দেশের বিভিন্ন শহর আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে।

সাংবাদিকদের সঙ্গে ছিলেন বোটের দুই কর্মী ও একজন গাইড। মঙ্গলবার বিকেলে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হলেও, কয়েক ঘণ্টার মধ্যে প্রবল ঢেউ ও কম দৃশ্যমানতার কারণে অভিযানটি স্থগিত করা হয়।

বুধবার উদ্ধারকারী দল অনুসন্ধান এলাকা আরও বিস্তৃত করেছে। বাসারনাস জানিয়েছে, অভিযানে পুলিশ, সামরিক বাহিনী, জেলে ও স্বেচ্ছাসেবকসহ কয়েক ডজন উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন।

এক বিবৃতিতে বাসারনাস বলেছে, ‘উদ্ধার ও অনুসন্ধানকারী যৌথ দল প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে অভিযান চালিয়ে যাবে।’

আরও পড়ুন: সৌদি আরবে ২০২৩ সালে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, নিখোঁজ সাংবাদিকদের একজন সোমবার বিকেল ৩টার দিকে এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান জানিয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুনা লায়লাকে নিয়ে ফের গুজব, ক্ষোভ প্রকাশ করলেন মেয়ে তানি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


রুনা লায়লাকে নিয়ে ফের গুজব, ক্ষোভ প্রকাশ করলেন মেয়ে তানি

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। হঠাৎ করেই কিছু পোস্টে দাবি করা হয়েছে যে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’ বলে।

এমন ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীর একমাত্র মেয়ে তানি লায়লা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের ছবি শেয়ার করে তার অসন্তোষ প্রকাশ করেন। তানি অভিযোগ করেন যে, সামান্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে এআই দ্বারা তৈরি ভিডিও, ছবি ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে।

তানি লিখেছেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।’

তানি লায়লা আরও বলেন, ‘আমার মা তাঁর জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন, অথচ মানুষ এখনো তাঁকে এভাবেই অসম্মান করে চলেছে—কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য! আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’

শেষে তানি লায়লা লেখেন, ‘আর সহ্য করা যাচ্ছে না... যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। ধন্যবাদ, আমার ক্ষোভ প্রকাশ এখানেই শেষ।’

রুনা লায়লাকে নিয়ে এমন গুজব এবারই প্রথম নয়। চার মাস আগে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি একই ধরনের ভুয়া খবরের শিকার হয়েছিলেন। সেবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুর খবর। পরে বিষয়টি যে পুরোপুরি গুজব, তা নিজেই নিশ্চিত করেন রুনা লায়লা। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তাঁর সুস্থতার খবর জানান।

রুনা লায়লা লিখেছিলেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে, আমি বহাল তবিয়তে বেঁচে আছি! আমি সবাইকে অনুরোধ করছি, এ ধরনের কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নিন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। সবার জন্য অনেক ভালোবাসা রইল।’

ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা লায়লার অসুস্থতা কিংবা মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁর মেয়ে তানি লায়লা। একই সঙ্গে ভুয়া তথ্য ও এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালান্ডকে ‘জন্তু’ মনে করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


হালান্ডকে ‘জন্তু’ মনে করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার

আর্জেন্টিনার মিডফিল্ডার হালান্ডকে ‘জন্তু’ মনে করেন।

 

শিকার ধরার ক্ষেত্রে বন্য জন্তুদের দক্ষতার তুলনা হয় না। তাদের নিখুঁততার স্তর এতটাই উচ্চ।ফুটবলে গোল শিকারি আর্লিং হালান্ডের ক্ষেত্রেও বিষয়টি একই। বক্সের আশপাশে কিংবা ভিতরে বল পেলেই যেন তিনি জালের দেখা পাওয়ার ক্ষেত্রে ভুল করেন না।

পায়ে কিংবা হেডে গোল করার ক্ষেত্রে তার দক্ষতা অসাধারণ। হালান্ডের অবয়বেও শিকারির চরিত্র যেন স্পষ্টভাবে ফুটে ওঠে।৬ ফুট ৫ ইঞ্চির দীর্ঘদেহী স্ট্রাইকারকে শক্তিশালী ও কৌশলী শিকারি ‘জন্তু’ হিসেবে দেখা যায়। গোল করার ধরনে এমন শব্দে তিনি অনেকবার প্রশংসা পেয়েছেন। এবার সতীর্থের কাছ থেকেও এমন প্রশংসা অর্জন করলেন নওরেজিয়ান স্ট্রাইকার।

হালান্ডকে ‘জন্তু’ বলে সম্বোধন করেছেন এনজো ফার্নান্দেজ।গতকাল পোর্তোর বিপক্ষে জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে জেতান হালান্ড। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে তার এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার। ম্যাচের ৪৭ মিনিটে ফার্নান্দেজের ক্রস থেকে হেডে প্রথম গোলটি করেন হালান্ড। অন্য গোলটি যোগ করা সময়ের প্রথম মিনিটে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে করেন সিটির স্ট্রাইকার।

 

এই মৌসুমে চেলসি থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছেন ফার্নান্দেজ।

 

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রথম ম্যাচেই হালান্ডের সঙ্গে দারুণ জুটি গড়লেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। সতীর্থকে নিয়ে ২৫ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘আর্লিং হালান্ড একজন জন্তু। মাঠে নামলে তাই প্রতিবারই আমি ওকে খুঁজি—যেন আরো অনেক অ্যাসিস্ট করতে পারি। ও শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই নয়, দারুণ মানুষও। ও আমাকে স্বাগত জানিয়েছে এবং সাহায্য করছে।’

 

চেলসিতে এনজো মারেস্কার অধীনে খেলেছেন ফার্নান্দেজ। ম্যানসিটিতেও জুটি গড়ার সুযোগ পেয়ে গুরুর প্রতি কৃতজ্ঞ তিনি। গুরুকে প্রতিদান দিতে চান জানিয়ে ফার্নান্দেজ বলেছেন, ‘আমি খুবই খুশি যে মারেস্কা আমাকে এখানে আনতে সব কিছু করেছেন। চেলসিতে খেলার সময় থেকে তিনি আমাকে ভালো করে চেনেন। আমার পরিবার এবং আমার জন্য যা করেছেন, সে জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। প্রতিটি ট্রেনিং সেশনে শতভাগ দিতে চাই। আর প্রতি ম্যাচে তার আস্থার প্রতিদান দিতে চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ : যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ : যুক্তরাজ্য

যুক্তরাজ্য ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, যা ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বলে ঘোষণা করেছে। দেশটি এখন আনুষ্ঠানিকভাবে বলছে, ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ।

 

ব্রিটিশ সরকার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি, বসতি সম্প্রসারণে সহায়তা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে অবৈধ বসতির বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের হাউস অব কমন্সে এক দীর্ঘ বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এসব বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ব্রিটেন আর শুধু পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করবে না, বরং এসব ঠেকাতে সরাসরি পদক্ষেপও নেবে। মিলিব্যান্ড স্পষ্ট করে বলেন, যুক্তরাজ্যের এই অবস্থান ইসরায়েলি জনগণের বিরুদ্ধে নয়।

 

ব্রিটেন ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা ও অস্তিত্বের অধিকারকে সমর্থন করে, পাশাপাশি ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকেও সমর্থন করে। তার মতে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তার একমাত্র বাস্তব পথ।

মিলিব্যান্ড বলেন, এই পদক্ষেপ ইসরায়েল রাষ্ট্র বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। তিনি যুক্তরাজ্যের অবস্থানকে ব্যাখ্যা করে বলেন, ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্বের অধিকারকে সমর্থন করার পাশাপাশি ফিলিস্তিনিদের স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারও সমর্থন করে যুক্তরাজ্য।

 

মিলিব্যান্ডের মতে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই শান্তি ও নিরাপত্তার একমাত্র বাস্তব পথ। তিনি জানান, ১৯৯৩ সালে অসলো চুক্তির সময় পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীর সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৭০ হাজার, যা বর্তমানে বেড়ে প্রায় ৭ লাখ ৭০ হাজার হয়েছে। তিনি অভিযোগ করেন, বসতি সম্প্রসারণের পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা, উচ্ছেদ, জমিতে যেতে বাধা এবং সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

মিলিব্যান্ড বলেন, ২০২৩ সাল থেকে পশ্চিম তীরে ৬৫টি ফিলিস্তিনি সম্প্রদায় পুরোপুরি উচ্ছেদ হয়েছে। বসতি স্থাপনকারীদের সহিংসতা ও বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের কারণে ৪ হাজারের বেশি ফিলিস্তিনি বাড়িঘর হারিয়েছেন। বিশেষ করে পশ্চিম তীরের ই-১ এলাকায় বসতি সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, সেখানে বসতি নির্মাণ হলে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যে ইসরায়েলি বসতির একটি ধারাবাহিক অঞ্চল তৈরি হবে। এতে ফিলিস্তিনি ভূখণ্ড বিভক্ত হয়ে যাবে এবং ভবিষ্যতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আরো কঠিন হয়ে পড়বে।

মিলিব্যান্ড বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত আরো কয়েকজন উগ্রপন্থী বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। বসতি সম্প্রসারণে অর্থায়ন বা সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় আসবে। যুক্তরাজ্য আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা করেছে। বসতি নির্মাণ, অবকাঠামো, অর্থায়ন ও আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ধর্মীয় প্রয়োজনীয় কিছু পণ্যের ক্ষেত্রে ছাড় থাকবে।

গাজায় ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের বিষয়েও মিলিব্যান্ড সমালোচনা করেন। তিনি বলেন, ৭ অক্টোবর হামাসের হামলা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার তৈরি করলেও, এরপর গাজায় যা ঘটেছে, তার সবকিছুকে বৈধতা দেওয়া যায় না। গাজায় বিপুল প্রাণহানি, বাস্তুচ্যুতি ও অবকাঠামো ধ্বংসের কথা উল্লেখ করে তিনি যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের কথা তুলে ধরেন। একই সঙ্গে হামাসকে ভবিষ্যৎ গাজার শাসনব্যবস্থায় কোনো ভূমিকা না দেওয়ার পক্ষে মত দেন। হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং তাদের সামরিক অবকাঠামো ধ্বংস করতে হবে বলেও জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্য গাজার মানবিক পরিস্থিতি মোকাবিলায় আরো সহায়তার ঘোষণা দিয়েছে। দেশটির সহায়তায় পরিচালিত হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা বাড়ানো এবং গুরুতর আহত শিশুদের চিকিৎসায় ব্রিটিশ বিশেষজ্ঞদের কাজ করার কথা জানান মিলিব্যান্ড। যুক্তরাজ্যের নতুন নীতির লক্ষ্য হচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখা।

তিনি বলেন, একদিকে দুই রাষ্ট্রের সমাধানের কথা বলা এবং অন্যদিকে পশ্চিম তীরে এমন কর্মকাণ্ড চলতে দেওয়া, যা এই সমাধানকে অসম্ভব করে তোলে- এ অবস্থান থেকে সরে আসবে ব্রিটেন। এর অংশ হিসেবে অবৈধ বসতি থেকে পণ্য আমদানি বন্ধ, বসতির বিজ্ঞাপন নিষিদ্ধ, বসতি সম্প্রসারণে সহায়তাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং দখলদারত্বে সহায়তা করতে পারে এমন কিছু পণ্যের রপ্তানি লাইসেন্স প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন দিতে প্রস্তুত ইসি : সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন দিতে প্রস্তুত ইসি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’

 আজ বুধবার ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারির সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে তিনি এ প্রতিশ্রুতি প্রদান করেন। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সিইসি দাবি করেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে ইসি জনগণের কাছে হারানো আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘ইসি ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতি জনগণের আস্থা অনেকটাই ফিরে এসেছে।

 তিনি আরও জানান, মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি ত্বরান্বিত করতে কাজ চলছে।

প্রতিটি কাজের মূল মাপকাঠি হলো তার সাফল্য বা ফলাফল। সিইসি মন্তব্য করেন, জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা বহুলাংশে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।’একই উচ্চ মানদণ্ড বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন সফল করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%