ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সন্দ্বীপ–চট্টগ্রাম নৌপথে অচলাবস্থা: ফেরিঘাটে শতাধিক যানবাহন আটকা, চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা


সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সন্দ্বীপ–চট্টগ্রাম নৌপথে অচলাবস্থা: ফেরিঘাটে শতাধিক যানবাহন আটকা, চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৈরী আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান চলাচল। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ ধরে শিপ মালঞ্চ চলাচলও বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে। এতে সীতাকুণ্ড থেকে সন্দ্বীপগামী এবং সন্দ্বীপ থেকে সীতাকুণ্ড ও চট্টগ্রামগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফেরি কপোতাক্ষ-এ পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী গাড়ির চালকরা। শনিবার বিকেলে গুপ্তছড়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, টার্মিনালে শতাধিক ট্রাক ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে আছে।
আটকে থাকা কয়েকজন চালক জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলেও ঘাট এলাকায় তাদের থাকার জন্য কোনো হোটেল, রেস্টুরেন্ট কিংবা বিশ্রামাগারের ব্যবস্থা নেই। এমনকি প্রয়োজনীয় ওয়াশরুম ও গোসলের সুবিধাও না থাকায় মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে।
একই চিত্র দেখা গেছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটেও। সেখানে সন্দ্বীপগামী শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা রয়েছে। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় কাঁচামাল পরিবহনে বিঘ্ন ঘটছে। বিশেষ করে মাছ, শাকসবজি ও অন্যান্য দ্রুত নষ্ট হওয়া পণ্য নিয়ে উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা। তারা আশঙ্কা করছেন, দ্রুত নৌ যোগাযোগ স্বাভাবিক না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
স্থানীয়রা দ্রুত নৌ চলাচল স্বাভাবিক করা এবং ফেরিঘাটে আটকে পড়া চালক ও যাত্রীদের জন্য প্রয়োজনীয় বিশ্রাম, খাবার ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


নরসিংদীতে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার বিকেলে জেলার মনোহরদী উপজেলার চর আহাম্মদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ পায়।  এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  নিহতদের মধ্যে রয়েছে সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি ও শুককুর আলীর মেয়ে সুমাইয়া।  তাদের সকলের বাড়ি ময়মনসিংহ জেলার গফর গাও।  এরা ২ জন মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং একজন পঞ্চম শ্রেণীর ছাত্রীর তালিকায় রয়েছে।  পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের এবং মেয়ের ঘরের নাতনি। অপরদিকে, সুমাইয়া হচ্ছে খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।  শনিবার দুপুরের দিকে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়।  এ সময় শিশু সুমাইয়া যখন পানিতে ডুব দেয়, তখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।  এরপর তাকে খুঁজতে অন্য দুই শিশু পানিতে নামেন।  এবং পরে তারাও পানিতে তলিয়ে যায়।  পরবর্তীতে দীর্ঘ সময় পার হলেও তিন শিশুকে না পেয়ে তাদের স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করে।  স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের অকালে মৃত্যু পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।  স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে উঠেছে।  মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।  এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার কাছে হেরে ‘দুঃখিত’ হলেও লড়াকু পারফরম্যান্সে ‘গর্বিত’ ভোজিনহারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


আর্জেন্টিনার কাছে হেরে ‘দুঃখিত’ হলেও লড়াকু পারফরম্যান্সে ‘গর্বিত’ ভোজিনহারা

বিশ্বকাপে রাউন্ড ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে নবাগত দেশ কেপ ভার্দে।

এই আফ্রিকান দ্বীপ রাষ্ট্রটির স্মরণীয় বিশ্বকাপ যাত্রার সমাপ্তি হয়েছে অতিরিক্ত সময়ের গোলে।

বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনায় ‌‘দুঃখিত’ হলেও, নিজেদের লড়াকু পারফরম্যান্স নিয়ে তারা অত্যন্ত ‘গর্বিত’ বলে জানিয়েছেন কেপ ভার্দের ফুটবলার এবং কোচিং স্টাফরা।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, নকআউট পর্বের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে যোগ্যতা অর্জনকারী কেপ ভার্দে দুটি গোল পিছিয়ে পড়ে, কিন্তু সমতায় ফেরে দুটি বার।

ম্যাচের ১১১ মিনিটে আত্মঘাতী গোলে তারা হেরে যায়।

দলের সাহস এবং আত্মবিশ্বাসের প্রশংসা করে গর্ব প্রকাশ করেন কোচ বুবিস্তা।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করতে পারত। এটা আমাদের দলের চরিত্র এবং তাদের দক্ষতা প্রমাণ করে। আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং সাহসিকতার সাথে লড়াই করেছি। আমি আমার খেলোয়াড়দের জন্য অত্যন্ত গর্বিত।’

তাদের এই পারফরম্যান্স বিশ্বকাপজয়ী আর্জেন্টিনারও প্রশংসা কুড়িয়েছে।

কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা বলেন, ‘ফলাফলের জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা আর্জেন্টিনার বিরুদ্ধে সমান তালে লড়াই করেছি।’

কিন্তু আমরা পরাজিত হয়েছি, এ ফলাফলে আমরা দুঃখিত। আমরা যে ম্যাচটি খেলেছি এবং বিশ্বকাপে যা কিছু অর্জন করেছি, তার জন্য সন্তুষ্ট ও গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আমাদের রয়েছে বলে যোগ করেন এই গোলরক্ষক।

আর্জেন্টিনার জনসংখ্যার প্রায় মাত্র ১ শতাংশ জনসংখ্যাবিশিষ্ট কেপ ভার্দে। টুর্নামেন্টের রাউন্ড ৩২ এ আসার জন্য ফিফার কাছ থেকে ১১ মিলিয়ন ডলার পাবে আফ্রিকার এই দেশটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনি শুধু ইরানে নন, তিনি ছিলেন ইরাকেরও গুরুত্বপূর্ণ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


খামেনি শুধু ইরানে নন, তিনি ছিলেন ইরাকেরও গুরুত্বপূর্ণ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ হারান।

৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যুতে ইরানে লাখো মানুষের ঢল নেমেছে। তিনি কেবল ইরানের নেতা ছিলেন না, প্রতিবেশী ইরাকেরও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

আল জাজিরার রিপোর্টে দেখা যায়, খামেনির কফিনের পাশে লাল ব্যানার ধরে ‘প্রতিশোধ’ স্লোগান দিচ্ছে শোকাহত মানুষ। শীর্ষ নেতারা সেখানে কাঁদছেন। তার বিদায়ের মাধ্যমে ইরানে একটি যুগের অবসান ঘটছে। তবে তার প্রভাব সীমানা ছাড়িয়ে ইরাকেও ছড়িয়ে ছিল।

কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক পল মুসগ্রেভ আল জাজিরাকে বলেন, খামেনি ইরাকেরও একটি গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

ইরাক একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে ইরাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের কাজ চলছিল, পাশাপাশি যুদ্ধও চলছিল। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। শিয়া সম্প্রদায়ের সাথে খামেনির গভীর সম্পর্কের কারণে, তার সেখানে একটি বড় রাজনৈতিক প্রভাব ছিল। এটির প্রমাণ হলো, ইরাকের পবিত্র নাজাফ শহরে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে, যা নির্দেশ করে সেখানে ইরানের কতটা শক্তিশালী অবস্থান রয়েছে।

অধ্যাপক মুসগ্রেভ আরও বলেন, এই বিশাল শোকানুষ্ঠানের দুটি অর্থ রয়েছে। প্রথমত, এটি জনগণের মাঝে খামেনির বিশাল গ্রহণযোগ্যতা প্রমাণ করছে। গত নভেম্বর-ডিসেম্বরে মানুষের মাঝে এমন ঐক্য দেখা যায়নি। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে মানুষ এখন এক হয়েছে। দ্বিতীয়ত, তার জানাজায় ইরাক, তুরস্ক, ওমান এবং চীনের নেতারা যোগ দিয়েছেন। এটি প্রমাণ করে, পুরো অঞ্চল এবং বিশ্বজুড়ে তার প্রতি গভীর সংহতি রয়েছে।

টানা ছয় দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে খামেনির বিদায় অনুষ্ঠান চলবে। আগামী শুক্রবার তার জন্মশহর মাশহাদে দাফন সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী , রাজশাহী

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ-এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মোঃ আহসান হাবিব।

শনিবার (৪ জুলাই) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রকৌশলী মো. আহসান হাবিব তাঁর রুয়েটে অধ্যয়নকালীন বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রকৌশলী মোঃ আহসান হাবিবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার এবং প্রধান প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%