০৯:১৬ এম
দেশের বাজারে সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ওঠানামা করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) দেশের বাজারে সোনা ও রুপার বিক্রি চলছে।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে, ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর একই মানের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।
বাজুসের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ফ্যামিলি ও কৃষক কার্ডে মূল্যস্ফীতি ও দারিদ্র্য কমবে: বিশ্বব্যাংক-আইএমএফ
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
সোনার পাশাপাশি বাজুস দেশের বাজারে রুপার দামও নির্ধারণ করেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার
সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বদল এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে বাজুসের পূর্ববর্তী নিয়ম বহাল থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন