ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী 


বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর পবিত্র দিনে বিশ্বজগতে এক সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব হয়। তিনি বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোকবর্তিকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, মহানবীর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবীজির প্রদর্শিত পথে চলার জন্য এই দিনটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। 

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

তিনি বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করছি। তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মহানবীর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা, মানুষের প্রতি সহানুভুতি মানবজাতির নিকট চিরকালীন এক পরম শিক্ষা হয়ে থাকবে। কৈশোরকাল থেকেই তিনি মিথ্যার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা, যিনি কোনোদিন আমানতের খেয়ানত করেননি, অন্যের উপকার করা যিনি পরম কর্তব্য বলে মনে করতেন। 

তিনি আরও বলেন, আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবীর (সা.) ওপর অবতীর্ণ করেন। যা মানব জাতির পথপ্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে। তার জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠাসহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায়। 

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ, নেপথ্যে ছিল যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


পাঁচ সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ, নেপথ্যে ছিল যে কারণ

শাহরুখ খান ঐশ্বরিয়া রাই বচ্চনকে পাঁচটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন, এর পেছনে কী কারণ ছিল?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ ১৬:০৭

বলিউডের পর্দায় শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের রসায়ন সবসময় দর্শকদের মুগ্ধ করে এসেছে। ‘মোহাব্বতেঁ’ এবং ‘দেবদাস’-এর মতো আলোচিত সিনেমায় তাদের জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

 

তাদের একসঙ্গে বড় পর্দায় পথচলা শুরু হয়েছিল ‘জোশ’ সিনেমায়, যেখানে ভাই-বোনের চরিত্রে দুজনকে দেখা গিয়েছিল।

তবে একসময় শাহরুখ খানের সঙ্গে কাজ করার কথা থাকা একাধিক সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ পড়তে হয়েছিল।

অভিনেত্রীর দাবি, অন্তত পাঁচটি সিনেমা হাতছাড়া হয়েছিল তার। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘চলতে চলতে’, ‘বীর-জারা’ এবং ‘কাল হো না হো’-এর মতো সিনেমাগুলি।

সবচেয়ে বেশি আলোচিত ঘটনা ২০০৩ সালের সিনেমা ‘চলতে চলতে’কে ঘিরে। শুরুতে শাহরুখ খানের বিপরীতে ঐশ্বরিয়া রাইকে সিনেমাটির নায়িকা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। শুটিংও শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করেই তাকে সিনেমাটি থেকে সরিয়ে নেওয়া হয়।

 

পরে ঐশ্বরিয়ার জায়গায় অভিনয় করেন রানি মুখার্জি।

সেই সময়ে ঐশ্বরিয়া ও সালমান খানের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। ভারতীয় বিভিন্ন প্রতিবেদন ও গুঞ্জনে দাবি করা হয়, ‘চলতে চলতে’র শুটিং সেটে সালমানের উপস্থিতি কাজের পরিবেশকে ব্যাহত করেছিল। এতে সিনেমাটির শুটিং ও পুরো ইউনিটের ওপর চাপ তৈরি হয়েছিল বলে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

পরবর্তী সময়ে প্রখ্যাত সঞ্চালক সিমি গারেওয়ালের অনুষ্ঠানে ঐশ্বরিয়া বিষয়টি নিয়ে কথা বলেছেন।

 

তিনি বলেন, "কয়েকটি সিনেমা ছিল, যেগুলোতে আমার কাজ করার কথা ছিল। কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই একসময় আমাকে সেসব সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়।"

অভিনেত্রী আরও জানান, "কিছু ছবি ছিল যা তিনি আমার সঙ্গেই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কোনো স্পষ্ট কারণ ছাড়া আমাকে ছবিগুলো থেকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তটি আমার ছিল না। এমন পরিস্থিতিতে যে কেউ অবাক ও মানসিক আঘাত পাবে, আর আমিও সেটাই পেয়েছিলাম।"

পরে শাহরুখ খানও বিষয়টি নিয়ে কথা বলেন এবং ঐশ্বরিয়াকে সিনেমা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি শুধুমাত্র তার একার সিদ্ধান্ত ছিল না। প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল একটি বড় দল এবং ইউটিভিসহ একাধিক অংশীদার।

শাহরুখ বলেন, "প্রযোজক হিসেবে আমার হাত বাঁধা ছিল কারণ আমিই একমাত্র প্রযোজক নই। আমার একদল টিম আছে এবং এবার ইউটিভিও আমাদের সঙ্গে কাজ করছে। এটি ১০-১১ জনের একসঙ্গে নেওয়া একটি সিদ্ধান্ত ছিল।"

তার ভাষ্যমতে, কোম্পানির সুনাম ও কাজের সময়সূচি বজায় রাখার চাপও তখন গুরুত্বপূর্ণ বিষয় ছিল। নির্মাতারা নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করতে চেয়েছিলেন। ফলে পরিস্থিতি বিবেচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিকে তিনি পেশাদার সিদ্ধান্ত হিসেবেই ব্যাখ্যা করেন।

এছাড়া শাহরুখ ঐশ্বরিয়ার প্রশংসাও করেছেন। তিনি তাকে অত্যন্ত পেশাদার একজন শিল্পী হিসেবেই দেখেন। এইভাবে তাকে সিনেমা থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে পরে অনুতাপও প্রকাশ করেছিলেন বলিউডের এই তারকা।

ব্যক্তিগত জীবনের নানা আলোচনার মধ্যেও ঐশ্বরিয়া রাই থেমে থাকেননি। ক্যারিয়ারের বিভিন্ন উত্থান-পতন পেরিয়ে তিনি নিজের জায়গা ধরে রেখেছেন। পরে অভিষেক বচ্চনকে বিয়ে করেন এই অভিনেত্রী। মাতৃত্বের পরও অভিনয়ে ফিরেছেন সময় নিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। 

মোস্তাকুর রহমান বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। তবে এ বিষয়ে আমানতকারীদের মধ্যে এখনও কিছুটা অস্পষ্টতা রয়েছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে, তাদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।

তিনি আরও বলেন, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত নীতিমালা অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা যাতে প্রয়োজন অনুযায়ী তাদের ‘আল-ওয়াদিয়াহ’ চলতি হিসাব, ‘মুদারাবা’ সঞ্চয়ী হিসাব এবং ‘মুদারাবা’ মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন গভর্নর। 

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল : পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে দুর্নীতি ও দুঃশাসনের একটি ট্রেন্ড ছিল।

মঙ্গলবার দুপুরে ফেনীর পরশুরামে ঘাটঘর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল। এখন জনগণ আমাদের নির্বাচিত করেছে, আমরাও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছি। এ মুহূর্তে জিরো টলারেন্সে চলে যাব বলব না। তবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জটুকু আমরা হাতে নিয়েছি।"

তিনি আরও বলেন, "যেহেতু আমি নিজেও বৃহত্তর নোয়াখালীর সন্তান, সেই হিসেবে এ প্রকল্পসহ দেশের সব প্রকল্প যথাযথভাবে শেষ করা, দুর্নীতি প্রতিরোধ করা এবং দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করা আমার নিজেরও দায়িত্ব। দায়িত্বটুকু পালন করছি খুব সতর্কতার সাথে। কোনো ধরনের প্রভাবশালীর প্রভাব, দুর্নীতি বা কেউ যেন ক্ষতি করতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ থাকব।"

একনেকে অনুমোদিত প্রকল্প নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, "এ প্রকল্পে জমি অধিগ্রহণে কেউ ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে প্রকল্পের প্রথম পর্যায়ে অধিগ্রহণ নেই। দ্বিতীয় পর্যায়ে কিছু জমি অধিগ্রহণের প্রয়োজন হলে সেটির জন্য ক্ষতিগ্রস্তদের প্রাপ্যটুকু দিয়েই কাজ করা হবে। সবমিলিয়ে এ প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন, জলাবদ্ধতা, বাঁধের ভাঙন ও বন্যায় মানুষজন যে ক্ষতির মুখে পড়েন তা থেকে রক্ষা পাবেন। সামগ্রিকভাবে এ বৃহত্তর অঞ্চলের মানুষ এটির সুফল পাবেন।"

তিনি উল্লেখ করেন, "আগামী মাসের যেকোনো সময় বা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী ফেনী এসে এ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন। এখানকার মানুষের সঙ্গে তিনি কথা বলবেন।"

মন্ত্রী ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পানি উন্নয়ন বোর্ড ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ অনুমোদন দেওয়া হয়। তবে প্রকল্পটির বাস্তবায়ন কাজ এখনো শুরু হয়নি।

এ প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে ২০০৯ সালের আলোচিত হিরন হত্যা মামলায় ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাছিম বিল্ল্যাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়ার রাইল্যা গ্রামের আব্দুল মজিদ হিরন নামাজ ও খাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এজাহারে হিরনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৮ আসামিকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। এ মামলায় অন্য ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এছাড়াও মামলা চলাকালে মারা গেছেন আরও ২ আসামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%