ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ প্রতিযোগিতা


যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ প্রতিযোগিতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই কম্পিউটার সোসাইটি যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত ‘ইনোভেটএক্স ২০২৬’ শীর্ষক এক দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যার মূল প্রতিপাদ্য ছিল ‘শেখো, প্রতিযোগিতা করো, উদ্ভাবন করো’।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি শুরু হয় আইডিয়া পিচিং প্রতিযোগিতার মাধ্যমে, যা সরাসরি এবং অনলাইন উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. এ এফ এম শাহাব উদ্দিন এবং প্রভাষক শেখ সালাহউদ্দিন কবির।

আরও পড়ুন: টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি

প্রোগ্রামিং হিরো এর চিফ অপারেটিং অফিসার আবদুর রাকিব অনুষ্ঠানের স্পিকার হিসেবে বক্তব্য রাখেন। তিনি অনলাইনে বাংলাদেশের সফটওয়্যার শিল্প, কর্মজীবনের সুযোগ, শিল্প খাতের প্রত্যাশা ও ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

আইডিয়া পিচিং-এর পাশাপাশি প্রোগ্রামিং প্রতিযোগিতারও আয়োজন করা হয়। দলভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতার সমস্যা প্রণয়ন প্যানেলে ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী এহসানুল হক, তাহসিন আরাফাত ও নাসিফ শাহরিয়ার নাফি।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৮ টি এবং আইডিয়া পিচিং প্রতিযোগিতায় ১৭ টি টিম অংশগ্রহণ করে। উভয় ইভেন্টে বিজয়ী এবং রানার্সআপদের নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুল ইসলাম বলেন, "আমরা এমন একটি আয়োজন করতে পেরে আনন্দিত। তোমাদের আইডিয়া গুলোও ছিলো অনেক সুন্দর। সেগুলো আইডিয়া উদ্ভাবন করার জন্য, তোমাদের সহযোগিতা লাগলে, আমরা সহযোগিতার জন্য চেষ্টা করবো।" বিকেল চারটায় ফলাফল ঘোষণা, পুরস্কার সনদ বিতরণ ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও পড়ুন: বিজ্ঞানচর্চায় প্রশ্ন করতে হবে, মানুষের কল্যাণে জ্ঞান কাজে লাগাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

এছাড়া, উল্লেখযোগ্য যে, এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে আইইইই যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ, আইইইই রোবটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি, আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটির যবিপ্রবি শাখা এবং আইইইই যবিপ্রবি উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ১০ জন নিহত

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা পালটাপালটি অব্যাহত রয়েছে। ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, রাশিয়া দাবি করেছে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির মতে, যুদ্ধ শুরু হওয়ার পর এক রাতের মধ্যে এত বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিত হওয়া একটি বিরল ঘটনা।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। এছাড়া, সামারা অঞ্চলের অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ ও মিশ্রণ কেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোর্তোস্তানের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পাম্পিং স্টেশন এলপিডিএস নুরলিনোতে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানায়।

অন্যদিকে, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো এ তথ্য জানিয়েছেন, যা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ক্লিৎসকো বলেছেন, হামলার ফলে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। শনিবার সকালে বিমান হামলার সতর্কতা জারির সময় কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ড্রোন হামলার ঘটনাও ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া, কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজেও হামলা চালানোর দাবি করেছে মস্কো।

ইউক্রেনে নিহত ১০

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া, রাজধানী কিয়েভে রুশ হামলায় এক নারী নিহত এবং চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রাশিয়ার দখল করা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক নার্স ও একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ-সমর্থিত স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ওই হাসপাতালের প্রধান চিকিৎসকও রয়েছেন।

জাপোরিঝঝিয়া ইউক্রেনের এমন চারটি অঞ্চলের একটি, যেগুলোকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে এবং পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা করছে।

অঞ্চলটির ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়ায় ৭০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এসব হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো।

মস্কোর আকাশে শত শত ড্রোন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা অন্যতম বলে দাবি মস্কোর।

তবে ইউক্রেন মোট কতটি ড্রোন ছুড়েছিল কিংবা কতটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাশিয়া।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানী মস্কোর দিকে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের বিস্তৃত অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন আসার খবর পাওয়া গেছে। এর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে বলে দাবি তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: ২৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


আজকের খেলা: ২৯ নভেম্বর ২০২৬

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে আজ শ্রীলঙ্কা ‘এ’ এবং পাকিস্তান ‘এ’ দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফুটবল জগতের ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শিরোপাধারী আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।

ক্রিকেট

ক্রাইস্টচার্চ টেস্ট: ৩য় দিন

নিউজিল্যান্ড–ভারত

সরাসরি, ভোর ৪টা,

সনি স্পোর্টস ১ ও ৫

৪র্থ টি–টোয়েন্টি

অস্ট্রেলিয়া–ইংল্যান্ড

সরাসরি, বেলা ২–১৫ মি.,

ইউরোস্পোর্ট ও ট্যাপম্যাড

এশিয়া কাপ রাইজিং স্টারস: ফাইনাল

শ্রীলঙ্কা ‘এ’–পাকিস্তান ‘এ’

সরাসরি, বিকেল ৪টা,

টি-স্পোর্টস ও সনি স্পোর্টস ১

আইএল টি–২০

ডেজার্ট ভাইপার্স–গালফ জায়ান্টস

সরাসরি, রাত ১১টা,

টি-স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটন–লিভারপুল

সরাসরি, সন্ধ্যা ৬টা,

স্টার স্পোর্টস সিলেক্ট ১

আর্সেনাল–ম্যানচেস্টার সিটি

সরাসরি, রাত ১০–৩০ মি.,

স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

দেপোর্তিভো–বার্সেলোনা

সরাসরি, রাত ৯–১৫ মি.,

ট্যাপম্যাড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আজকের নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্তের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


ঢাকায় আজকের নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্তের তথ্য

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮। ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো-

জোহরের নামাজ শুরু হবে বেলা ১১টা ৫০ মিনিটে।

আসরের নামাজের সময় শুরু হবে বেলা ৩টা ৩৫ মিনিটে।

মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৬টা ৩২ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৫টা ৭ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ২২ মিনিটে।

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো নিম্নরূপ-

যোগ করতে হবে

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবক আজিজ মহাজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ এম


সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবক আজিজ মহাজন নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে আজিজ মহাজন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আজিজ মহাজনের স্ত্রী কাজলা বেগম (৩৩) ও ছেলে আবির হোসেন (২) স্থানীয়দের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয়।

ঘটনাটি শনিবার (২৮ নভেম্বর) রাত ৬টার দিকে দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে ঘটে।

নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহজনের ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৫) জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ মহাজন তার স্ত্রী কাজলা বেগম এবং ছেলে আবির হোসেনকে নিয়ে ঘোষখালী হতে নৌকাযোগে ভাড়াশিমলার কামদেবপুর দমদমা যাচ্ছিলেন। গাজী দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে পৌঁছালে তাদের নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালের সঙ্গে আটকা পড়ে ডুবে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজলা বেগম ও শিশু আবির হোসেনকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান আজিজ মহাজন।

পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজ মহাজনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় কাজলা বেগম ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তারা দু'জন বর্তমানে শঙ্কামুক্ত।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%