ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

যৌতুকের টাকার জন্য গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক


যৌতুকের টাকার জন্য গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন ওরফে নাসরিন জাহান (২১) নামে এক গৃহবধূকে যৌতুকের বাকি ৪৫ হাজার টাকা না দেওয়ার কারণে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে ওই দম্পতির মধ্যে যৌতুকের টাকা নিয়ে তীব্র বাক্‌বিতণ্ডা ঘটে। পরে পুলিশ স্বামীর বাড়ির শয়নকক্ষের বিছানা থেকে নিলুফার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিলুফা ওই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের কন্যা। প্রায় তিন বছর আগে নামার চর এলাকার আলমগীর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী লুজাই নামে একটি সন্তান রয়েছে।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন? যা জানা গেল

নিহতের বাবা নুর ইসলামের অভিযোগ, বিয়ের সময় জামাইকে ২৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। আরও ৪৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল। চলতি মৌসুমে ধান বিক্রি করে ওই টাকা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এর আগেই আলমগীর ও তার পরিবারের সদস্যরা নিলুফাকে প্রায়ই নির্যাতন করতেন। বুধবার রাতেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা হয়। এরপরই নিলুফাকে পিটিয়ে হত্যা করে বিছানায় লাশ রেখে স্বামী ও শাশুড়ি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উলিপুর থানার ওসি শওকত আলী সরকার জানান, নিলুফার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের বাবা নুর ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সখীপুরে মাটির নিচ থেকে ১২টি রকেট লঞ্চার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৮ এম


সখীপুরে মাটির নিচ থেকে ১২টি রকেট লঞ্চার উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে মাটি খুঁড়ে দুটি বাক্সে ১২টি পরিত্যক্ত রকেট লঞ্চার ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা সেখানে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার করা রকেট লঞ্চারসদৃশ বস্তুগুলো অনেক পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি শেল পাওয়া গেছে। এছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে 'East Pakistan Police Tangail' লেখা একটি নেমপ্লেট রয়েছে।

জমির মালিক কৃষক আশ্রব আলী জানান, তার ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় তারা মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, পুরাতন জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এগুলো গ্রেনেড নয় রকেট লাঞ্চার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসনাত আবদুল্লাহর ডাক, শাহবাগে গণবিক্ষোভের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৯ এম


হাসনাত আবদুল্লাহর ডাক, শাহবাগে গণবিক্ষোভের আয়োজন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির কথা জানান।

তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে এমন একটা পরিস্থিতি আমরা অতিক্রম করছি যেখানে আমাদের মন খারাপেরও অধিকার নেই। কেউ যদি মন খারাপও করে তাহলেও তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মত ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা না করে একাধিকবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের নাভিশ্বাস এবং নাগরিক জীবনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নিরাপত্তাহীনতা এবং যেই ধরনের আইনের শাসনের অনুপস্থিতি, প্রতিনিয়ত হত্যাকাণ্ডের ঘটনা, চাঁদাবাজি, লুটতরাজ, রাস্তাঘাটে ভয়ের সংস্কৃতি এখন আবার নতুন করে তৈরি হয়েছে- সেইসবের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আমরা একটি প্রতিবাদ সমাবেশ আমরা করছি। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।’

তিনি আরও বলেন, ‘এই লড়াই আমরা চালিয়ে যাব সুশাসনের জন্য, একটা সুস্থ সুন্দর সমাজের জন্য। সেই লড়াই আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাই। আগামীকাল ঠিক বিকাল ৩টায় শাহবাগের জাদুঘরের সামনে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিতে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম প্রজাপতি মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩০ এম


জাবিতে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৭ নভেম্বর ১৬তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা প্রজাপতির বৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। এই মেলায় প্রজাপতি এবং পোষক উদ্ভিদ বিষয়ক একটি নতুন বইও উন্মোচন করা হবে।

মেলার আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মনোয়ার হোসেন উল্লেখ করেন, এক সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি দেখা যেত। বর্তমানে এই সংখ্যা কমে প্রায় ৭০ প্রজাতিতে নেমে এসেছে। প্রজাপতি রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড় ও লতাগুল্ম নির্বিচারে কাটা বন্ধ করা এবং কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রজাপতির টিকে থাকার জন্য শুধু বড় গাছ সংরক্ষণ করলেই হবে না, বরং প্রয়োজনীয় ঝোপঝাড়, লতাগুল্ম এবং পোষক উদ্ভিদও সংরক্ষণ করা আবশ্যক। নতুন বইটিতে প্রজাপতির সঙ্গে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদ চেনার উপায় এবং প্রজাপতির শূককীট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

অধ্যাপক মনোয়ার হোসেন জানান, প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ক উদ্যোগের স্বীকৃতি হিসেবে মেধাস্বত্ব বা কপিরাইটের জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে যুবদল আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু দলীয় কর্মসূচিতে অনুপস্থিতির কারণে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ এম


শ্রীমঙ্গলে যুবদল আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু দলীয় কর্মসূচিতে অনুপস্থিতির কারণে বহিষ্কার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগে সতর্ক করার পরও দলীয় কর্মসূচিতে পুনরায় অনুপস্থিত থেকে মহিউদ্দিন ঝাড়ু সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই প্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তার বহিষ্কারাদেশ কার্যকর করেছেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় সংগঠন নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%