ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়


নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

রবিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা বিএনপি এই সভা আয়োজনের মাধ্যমে কর্মসূচি সফল করার উদ্যোগ নেয়।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু ও শফিউল আজম ভিপি রানা। সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামাল আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা ছাত্রদল সদস্য সচিব তাজুল ইসলাম তাজ ও যুগ্ম-আহ্বায়ক আলামিন বাদশা।

উক্ত প্রস্তুতি সভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ খুলনায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:১২ পি.এম


দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

দিনাজপুরের খানসামায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাঁদের কাছ থেকে দুটি ওয়্যারলেস, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।

পুলিশ জানায়, গত শনিবার (২২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল।

এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়।

অভিযানে তাঁদের কাছ থেকে দুটি ওয়্যারলেস সেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা প্রিমিয়ার ব্যাংকের একটি চেক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ আরো জানায়, তাঁদের কাছ থেকে একটি কালো রঙের ম্যাক্স ব্র্যান্ডের স্কুলব্যাগ এবং কালো-লাল রঙের নিবন্ধনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাছেত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ভেতর মাদক সেবনের অপরাধে সোহাগ (২০) নামের এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:১২ পি.এম


টাঙ্গাইলের বাসাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ভেতর মাদক সেবনের অপরাধে সোহাগ (২০) নামের এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ভিতরে মাদক সেবনের অপরাধে ২০ বছরের এক যুবক সোহাগকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত সোহাগ বাসাইল উপজেলার কলিয়া গ্রামে শাহীনের সন্তান।

রোববার (২৩ আগস্ট) রাত ৯টায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর এবং ভবনের ভিতরে নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এই সময় হাসপাতালে একটি ভবনের ভিতরে মাদক সেবনরত অবস্থায় সোহাগকে হাতেনাতে আটক করা হয়।

পরে সেখানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই নীতির ধারাবাহিকতায় মাদক সেবনের অপরাধে সোহাগকে এই সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে, সরকার প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা করছে। এ তথ্যটি তিনি রোববার (২৩ আগস্ট) বিকালে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়েছেন।

তিনি আরো বলেন, সরকার তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ প্রতিষ্ঠা করা হবে এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা, স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার কাজ করবেন।

সাখাওয়াত হোসেন উল্লেখ করেছেন যে, হেলথ হাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে থাকবে। সেখানে চিকিৎসক পদায়ন করা হবে। তিনি মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ প্রসঙ্গে বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, সেবার মান বৃদ্ধি পাবে, তবে কর্তব্যে অবহেলা বরদাশত করা হবে না।

হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো বিদেশি রাষ্ট্র যাতে প্রভুত্ব কায়েম করতে না পারে: প্রতিমন্ত্রী ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


কোনো বিদেশি রাষ্ট্র যাতে প্রভুত্ব কায়েম করতে না পারে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে কোন বিদেশি রাষ্ট্র প্রভুত্ব কায়েম করতে না পারে।

তিনি রোববার (২৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই স্মৃতিকথা’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন আরও জানান, জুলাই অধিদফতরের মাধ্যমে শহীদ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া শহীদদের সঠিক সংখ্যা নির্ধারণে সরকার খুবই গুরুত্ব সহকারে কাজ করছে।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার পুনর্বাসন ঘটলে, সেটি হবে অত্যন্ত লজ্জাজনক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরও। তিনি উল্লেখ করেন, দেশে জামায়াতের বর্তমান উত্থান দেশের জন্য একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়ে আছে। নুর বলেন, বিকল্প শক্তিশালী দল হিসেবে জাতীয় নাগরিক (এনসিপি) গড়ে উঠতে পারতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%