ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রসেনজিৎ সেন্সর বোর্ডের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত


প্রসেনজিৎ সেন্সর বোর্ডের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ‘সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন’-এর ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় টালিউডের ‘বুম্বাদাখ্যাত’ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া সেন্সর বোর্ডের বিষয় নিয়ে সম্প্রতি আরও একটি আলোচনা চলছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বড়পর্দার পাশাপাশি ওটিটির ছবি ও সিরিজের উপর নজরদারির প্রয়োজনীয়তা নিয়ে ভাবছেন।

মোহন ভাগবত দুই বছর আগে এই বিষয়টি প্রথম উত্থাপন করেন। তিনি ওটিটির কিছু বিষয়বস্তুতে সঙ্ঘ যে ‘সাংস্কৃতিক দূষণ’ দেখতে পাচ্ছে, তা প্রতিরোধের উপায় খুঁজতে একটি প্যানেল গঠন করেছেন। কয়েক মাস আগে গঠিত ওই প্যানেলে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত কয়েকজন সাবেক উপাচার্য এবং সঙ্ঘের প্রচারক রয়েছেন।

আরও পড়ুন: ৩ বছর পর গ্রিন কার্ড পেলেন মৌসুমী, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু

গত মাসে ওই প্যানেলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপাতত জানা গেছে, ওটিটির বিষয়বস্তু নিয়ে একটি প্রস্তাব তৈরি করে তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার ‘সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন’-এর (সিবিএফসি) সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাংলার বুম্বাদা অন্তর্ভুক্ত হয়েছেন। ২০১৭ সালের পর এ বছরই সিবিএফসি পুনর্গঠিত হলো।

মন্ত্রণালয়ের একজন আধিকারিক জানিয়েছেন, সেন্সর বোর্ডের নতুন গঠন প্রক্রিয়া অনেক দিন ধরেই চলছিল। কারণ ২০১৭ সালে শেষবার ১২ সদস্য নিয়ে বোর্ড গঠন করা হয়েছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বোর্ডের সদস্যদের তালিকায় কিছু পরিবর্তন এলেও, সেন্সর বোর্ডের দায়িত্ব ও কাজের নিয়মকানুনে কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে।

সিবিএফসি সদস্য তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আরও এক বাঙালি অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়ও রয়েছেন। তিনি হিন্দি ছোটপর্দার অভিনেত্রী হিসেবেই পরিচিত। এছাড়া সেন্সর বোর্ডের নতুন সদস্যদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জিনতা, পল্লবী জোশী, মনোজ জোশী, সুনীল শেঠি, সুপ্রিয়া ইয়রালগড্ডা, নিশিগন্ধা ওয়াড।

আরও পড়ুন: এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, মন্তব্য দিল্লির হাইকোর্ট

এছাড়া এই তালিকায় পরিচালক প্রিয়দর্শন, গায়ক তথা বিজেপি শিবিরের সংসদ সদস্য হংসরাজ হংস, সুরকার ও পরিবেশবিদ রিকি কেজ, প্রযোজক-পরিচালক নীল মাধব পণ্ডা, নাট্যপরিচালক বামন কেন্দ্রে, লেখক রমেশ পতঙ্গে অন্তর্ভুক্ত রয়েছেন।

এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেছেন, তিনি এই দায়িত্ব পেয়ে খুশি। "একটি চিত্রনাট্য শুনতে শুনতে খবরটি পেলাম। ৪০ বছরের বেশি সময় ধরে বাংলা ছবিতে কাজ করছি। তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এমন সম্মাননীয় স্থানে থেকে পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য দায়িত্ব পালন করার সাধ্যমতো চেষ্টা করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করলেন ইইউ রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করলেন ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রশংসা করে এটিকে বিশ্বের জন্য একটি মডেল হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি একই সঙ্গে আগামী বছর জাপানে অনুষ্ঠিতব্য দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সম্মেলনে অংশ নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনকে আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ প্রশংসা ও আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূতের আমন্ত্রণ গ্রহণ করেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের অব্যাহত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

২০২৭ সালের অক্টোবরে জাপানে ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন কনফারেন্স’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মাইকেল মিলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি এবারের ব্যালন ডি’অরের প্রধান দাবিদার: বেকহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


মেসি এবারের ব্যালন ডি’অরের প্রধান দাবিদার: বেকহ্যাম

ইন্টার মায়ামির সহ-মালিক এবং সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম মনে করেন, লিওনেল মেসি এবারের ব্যালন ডি’অরের জন্য সবচেয়ে বড় দাবিদার।

৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা, যিনি আটবার বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, ২০২৬ সালের ব্যাল ডি’অরের ৩০ জনের শর্টলিস্টে স্থান পেয়েছেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ক্রুজ আজুলকে ২-০ ব্যবধানে পরাজিত করে কাম্পিয়নেস কাপ জিতে নেয় মায়ামি। এই ম্যাচে মেসি তার ক্লাবের হয়ে ১০০তম গোলটি করেন। এছাড়া তিনি কাসেমিরোকে দিয়ে দলের দ্বিতীয় গোলটিও করান।

বেকহ্যাম মন্তব্য করেন, “যখন তাকে এমন কিছু করতে দেখেন, যখন তার বিশ্বকাপটা দেখেন, তখন বোঝা যায়—৩৯ বছর বয়সে কেউই এভাবে খেলছে না, এ স্তরে খেলছে না। সে ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হওয়ার যোগ্য। আমার মতে, তারই জেতা উচিত।”

২০২৬ বিশ্বকাপে মেসি আট গোল এবং চার অ্যাসিস্ট করেছিলেন। তার একক নৈপুণ্যের কারণে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছায়, যেখানে তারা স্পেনের কাছে পরাজিত হয়।

বিশ্বকাপে তিনি ক্যারিয়ারের মোট অ্যাসিস্ট সংখ্যা ১২-তে নিয়ে যান, যার মধ্যে ১০টি এসেছে নকআউট পর্বে। রেকর্ড অনুযায়ী, অন্য কোনো খেলোয়াড়ের মোট অ্যাসিস্ট আটের বেশি নয়।

তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা—২১ গোল, যা ফ্রান্সের কিলিয়ান এমবাপের ২২ গোলের পরেই অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, স্থানীয় নির্বাচন জুনের আগেই: ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, স্থানীয় নির্বাচন জুনের আগেই: ইসি

নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচনে সেনাবাহিনী এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা জাতীয় নির্বাচনের মতোই কার্যকর হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৬ জুনের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব তথ্য শেয়ার করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশের বিভিন্ন স্তরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসে কিছুটা সময় পাওয়া গেলেও, এরপর পবিত্র রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাবলিক পরীক্ষাগুলো শুরু হবে। এই সংকীর্ণ সময়সূচির মধ্যে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে কমিশন কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


বরিশালের বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বরিশালের বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বরিশাল আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান। সভাপতিত্ব করেন উপপ্রধান তথ্য অফিসার মোছা. আফরোজা নাইচ রিমা।
 
এ সময় বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওসীন।
 
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
 
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ডেঙ্গু সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়। গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
 
মতবিনিময় সভায় বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বানারীপাড়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস, সাধারণ সম্পাদক শুভ মোঘল, সাংবাদিক জাহিন খালাসি, মাইদুল ইসলাম শফিক, তালাশ বিডি'র বানারীপাড়া প্রতিনিধি হুমায়ুন কবির, সাংবাদিক ওয়ালিউল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
সভায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%