০২:৫১ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪১ বছর বয়সী রনি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলামিন নামে একজনকে আটক করেছে।
রোববার সকালে ৬টায় মিজমিজি তেরা মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র অনুযায়ী, দুর্বৃত্তের ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয়রা দাবি করেছেন, তার পিঠে ১৫ থেকে ২০টি এবং মাথায় ৩ থেকে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে ইউসুফ হত্যার ২০ দিন পরেও গ্রেফতার হয়নি আসামীরা
নিহতের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম রনি শনাক্ত করা হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামিন নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, হত্যার পর আসামি আলামিনকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা আলামিনের শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ ও কাটাছেঁড়া দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন।
স্থানীয়রা দাবি করেছেন, দুদিন আগে রনির সঙ্গে আলামিনের মধ্যে ঝগড়ার কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আলামিন সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে। তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আলামিন নামে একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ইবি শিক্ষার্থীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসা সহায়তার আকুতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন