ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

হাইতি ম্যাচে স্পেনের মতো ভুল করতে চান না দানিলো


হাইতি ম্যাচে স্পেনের মতো ভুল করতে চান না দানিলো

ব্রাজিল বিশ্বকাপ মিশন শুরু করেছে মরক্কোর বিপক্ষে ড্র করে। সেলেসাওরা দ্বিতীয় ম্যাচে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে ফিরে দাঁড়াতে চায়। এই ম্যাচে ভিনি-রাফিনিয়ারা নিশ্চয়ই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো প্রতিপক্ষকে দুর্বল ভেবে ভুল করতে চান না।

বৃহস্পতিবার (১৮ জুন) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দানিলো বলেন, আপনারা কি দেখেছেন স্পেনের বিপক্ষে কেপ ভার্দে কতটা শক্ত দেওয়াল তৈরি হয়েছিল? আসল কথা হলো, প্রতিটি বলের জন্য আপনাকে নিজের শতভাগ উজাড় করে দিতে হবে, ফলাফল ধরে রাখতে হবে এবং সুন্দর ফুটবল খেলতে হবে।

তিনি আরও বলেন, ব্রাজিলকে এই ম্যাচে কৌশলগতভাবে নিখুঁত অবস্থানে থেকে মাঠে নামতে হবে; একটি নিরাপদ খেলা উপহার দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে এবং জয় ছিনিয়ে আনতে হবে। তবে আমরা বড় ব্যবধানে জেতার (ব্লো-আউট) মতো চিন্তা করতে পারি না, কারণ সেটা প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক হবে।

আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড

দানিলো যোগ করেন, বল এমনি এমনি আমাদের পায়ে চলে আসবে—এমনটা আশা না করে, মাঠের লড়াইয়ে আমাদের জয়ের ক্ষুধা ফুটিয়ে তুলতে হবে। গ্রুপ পর্বের সমীকরণ অনুযায়ী নিজেদের টিকিয়ে রাখতে হলে হাইতির বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টের বিকল্প নেই কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম

রেড গাউনে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন মডেল ও অভিনেত্রী মারিয়া মীম।

এ মুহূর্তে তিনি আছেন ইউরোপের দেশ গ্রিসে। ইউরোপ সফরের অংশ হিসেবে দেশটির সান্তোরিনি দ্বীপে সম্প্রতি একটি ফটোশ্যুট করছেন মীম। সেখানেই তাকে দেখা গেল রেড গাউনে লাস্যময়ী রূপে।

বৃহস্পতিবার (১৮ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই ফটোশ্যুটের বেশ কয়েকটি মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেছেন মারিয়া মীম।725120607_122162019974731174_6229686017890505836_n.jpg?stp=dst-jpg_tt6&cstp=mx1536x2048&ctp=s1536x2048&_nc_cat=1&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=AP3deFafGboQ7kNvwHpb_Cd&_nc_oc=AdqEyrYGHXE9KussCA42IPuIp6ffziR7fLAm4Jrbk1dam2OqUu8JveAixG7NVgOp0NE&_nc_zt=23&_nc_ht=scontent.fdac27-1.fna&_nc_gid=WP7Nr7xPChT73GOMWav0Kw&_nc_ss=7f2a8&oh=00

সান্তোরিনি দ্বীপের বিখ্যাত পর্যটন স্পট ব্লু ডোমের সামনে দাঁড়িয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে সুন্দরী এই মডেল লিখেছেন, ‘ব্লু ডোম অ্যান্ড বোল্ড ড্রিম’ কৃতজ্ঞতা।

আক্ষরিক অর্থেই, ফটোশ্যুটে ভক্তদের জন্য নিজেকে বোল্ডভাবে মেলে ধরেছেন মারিয়া মীম।

নিয়মিত দেশি-বিদেশি ব্র্যান্ডের প্রচারণায় বিভিন্ন ফটোশ্যুটে অংশ নিতে দেখা যায় জনপ্রিয় এ মডেলকে। তার ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে একটি নামি বিদেশি ব্র্যান্ডের হয়ে ইউরোপ সফরে আছেন তিনি। নিয়মিতই এই সফরের বিভিন্ন মুহূর্ত তিনি শেয়ার করছেন ভক্তদের জন্য।726308193_122162019896731174_4989386018122273077_n.jpg?stp=dst-jpg_tt6&cstp=mx1536x2048&ctp=s1536x2048&_nc_cat=1&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=9uaql7NNpQAQ7kNvwERSp62&_nc_oc=AdqF1zcUHaoty_666ej_oMFU_9G_1ybEo_JHObl7y6HvZSAhgv_pyNTGy-gM16hf7os&_nc_zt=23&_nc_ht=scontent.fdac27-1.fna&_nc_gid=WP7Nr7xPChT73GOMWav0Kw&_nc_ss=7f2a8&oh=00

বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমের আরেক পরিচয় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির সীমান্তবর্তী এলাকায় পুশ-ইন মোকাবেলায় বিজিবির সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


রাঙামাটির সীমান্তবর্তী এলাকায় পুশ-ইন মোকাবেলায় বিজিবির সমাবেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী উদয়পুর, নতুনপাড়া ও কিংকরপাড়া এলাকায় পুশ-ইন মোকাবেলায় গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মারিশ্যা জোন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ২৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, "বর্তমান সময়ে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পুশ-ইন সমস্যা অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে বিজিবি ও স্থানীয় জনসাধারণকে একত্রিত হয়ে তা প্রতিহত করতে হবে। এ দায়িত্ব বিজিবির একার পক্ষে পালন করা অত্যন্ত কষ্টসাধ্য। স্থানীয় জনগণ সবাই মিলে চেষ্টা করলে সীমান্ত সুরক্ষা এবং দেশের ভূখণ্ড রক্ষা করা আরও সহজ হবে।"

সভা শেষে মারিশ্যা জোনের মেডিক্যাল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসির নেতৃত্বে একটি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। এ সময় সুপেয় পানির ট্যাংকিসহ ১৫ জনের অধিক দুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সেলাই মেশিন ও টিনও বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে প্রায় ১২ ঘণ্টা পর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


কুড়িগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে প্রায় ১২ ঘণ্টা পর

কুড়িগ্রামে রাজারহাটের রেললাইনের ওপর উল্টে পড়া বালুভর্তি ট্রাক অপসারণের পর,

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কাটানো হয় রেললাইন থেকে ট্রাক ও বালু সরানোর কাজ।

পরবর্তীতে কর্তৃপক্ষ পুনরায় ট্রেন চলাচল শুরু করে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে যায়।

इस घटना के कारण কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ফলস্বরূপ, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ট্রাকের উল্টে পড়ার কারণে পুরো রেলপথ বন্ধ হয়ে যায়।

এই ঘটনায় কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

অনেক যাত্রীকে বাস, সিএনজি ও অটোরিকশায় চড়ে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে হয় এবং তাদের অনেককেই অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।

দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম চালানোর পর ট্রাক ও বালু অপসারণের পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রেললাইন পুনরায় সচল করা সম্ভব হয়।

এরপর রমনা লোকাল ট্রেন তিস্তার উদ্দেশে ছেড়ে যায়।

সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাক ও বালু সরিয়ে রেললাইন সচল করা হয়েছে। বর্তমানে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে চারদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি মেলা ও জেলা ফল মেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


কুড়িগ্রামে চারদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি মেলা ও জেলা ফল মেলার উদ্বোধন

"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে কৃষির আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চার দিনব্যাপী “কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা এবং জেলা ফল মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি কুড়িগ্রাম এর উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং দেশীয় ফল চাষ সম্প্রসারণে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। তারা কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে কৃষকদের এসব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২০টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র, জৈব সার, নিরাপদ খাদ্য উৎপাদন কৌশল এবং দেশীয় বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা এসব স্টল ঘুরে কৃষি ও পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও ফলের সংগ্রহ ঘুরে দেখেন। মেলাকে ঘিরে কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, মেলা চলাকালীন কৃষকদের জন্য প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থাপনা, ফল চাষ, পুষ্টি সচেতনতা ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে আলোচনা, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হবে। মেলাটি আগামী চার দিন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%