ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প


এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে খুশি করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে অংশ নেবেন। মিডল ইস্ট আই এর একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্পের গত মাসে এরদোয়ানকে করা ফোনালাপের উল্লেখ রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আগামী জুলাইয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলন উভয় পক্ষের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে পরিগণিত হচ্ছে। সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ নিজেদের অবস্থান তুলে ধরবে এবং ভবিষ্যৎ সহযোগিতার পথ নির্ধারণের চেষ্টা করবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, অনেক ইউরোপীয় দেশ দাবি করছে যে, আমাদের প্রেসিডেন্টের আয়োজনে তুরস্কে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর ফলে সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের অংশগ্রহণ প্রতিপন্ন হয়েছে।

আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান

তিনি আরও জানিয়েছেন, যদি আমাদের প্রেসিডেন্ট কিংবা তুরস্ক না থাকত, তাহলে ট্রাম্প সম্মেলনে আসতেন না। এ বিষয়টি পরিষ্কার যে ট্রাম্প ন্যাটো সম্মেলনকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কার্যত তাৎপর্য প্রকাশ করতেন না।

ফিদানের মতে, সম্মেলনের সময় যুক্তরাষ্ট্র এবং ইউরোপ উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হবে। তিনি উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত না থাকলে এসব গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান করা সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতিতে আনন্দ মিছিলের মাধ্যমে জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


রামগতিতে আনন্দ মিছিলের মাধ্যমে জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানানো হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত লক্ষ্মীপুর জেলা কমিটিকে স্বাগত জানাতে রামগতি উপজেলা যুবদল আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে, উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

মিছিলটি আলেকজান্ডার বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করায় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদস্য সচিব শাহ মো. শিব্বির, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, যুবদল নেতা জমির আলী মাস্টার, আলম হাওলাদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জুন কেন্দ্রীয় যুবদল আব্দুল আলীম হুমায়ুনকে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট লক্ষ্মীপুর জেলা যুবদলের কমিটি অনুমোদন দেয়।

নবগঠিত কমিটিতে রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান ও রামগতি পৌরসভা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম মাস্টারকে সহসভাপতি, শাহ মো. শিব্বিরকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান কবিরকে সহ-সাধারণ সম্পাদক, জমির আলী মাস্টারকে সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এবং আলম হাওলাদার ও মির্জা নোমানকে সদস্য করা হয়েছে।

নেতাকর্মীরা আশাবাদী যে, নতুন কমিটির নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, "নিন্দুকেরা বলে— একসময় বলা হত সবার আগে গোপালগঞ্জ। এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? আমরা এই বাংলাদেশ চাই না। সবার আগে বাংলাদেশ হলে, প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরণের বাজেট থাকতে হবে।"

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আতিকুর রহমান মোজাহিদ বলেন, "ইদানিং নিন্দুকেরা বলে, নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে—এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি। যেখানে অন্যান্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায়, কি এক ক্যারিশমেটিং মিরাকল সেখানে ৭৬ কোটি টাকা চলে যায়।"

প্রতিরক্ষা খাতের বাজেটের বিষয়ে তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সময় যদি প্রতিরক্ষা খাতে যথেষ্ঠ বরাদ্দ ও অস্ত্র থাকত, আধুনিক অস্ত্র থাকলে আমাদের লোক দিয়ে, একক কর্তৃত্বে স্বাধীনতা অর্জন করতে পারতাম। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যুদ্ধের সময় ভারতের পক্ষ থেকে একটা ভাঙা ওয়ারলেস দেওয়া হয়েছিল। রাগ করে ফেলে দিয়ে ভারতীয় কমান্ডোকে তিনি বলেছিলেন, অস্ত্র যখন দিবা, সরঞ্জামদি যখন দিবা, তখন এমন জিনিস দাও, যেটা ফাংশান করে, ডিসফাংশনাল দিও না, এটা আমাদের বাধাগ্রস্ত করে।"

প্রতিরক্ষা খাতে ৪২ হাজার বরাদ্দের প্রস্তাবের কথা তুলে ধরে আতিক মোজাহিদ বলেন, "যার মধ্যে ৩৫ হাজার কোটি টাকাই পরিচালনা ব্যয়। বাকি সাত হাজার কোটি টাকা দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে?"

প্রতিরক্ষার আধুনিক অস্ত্র দিয়ে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা তুলে ধরে এনসিপির এ সংসদ সদস্য বলেন, "প্রতিদিন আমাদের বিভিন্ন সীমান্ত থেকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন সীমান্ত দখলের হুমকি দেওয়া হচ্ছে, অথচ এ বাজেটে প্রতিরক্ষা খাতে তেমন বরাদ্দ দেওয়া হয়নি। আমাদের মিয়ানমার সীমান্তে যুদ্ধ চলমান আছে। পার্বত্য তিনটি জেলায় তিনটা বিদ্রোহী গোষ্ঠির বিরুদ্ধে, কু-কি চিনের বিরুদ্ধে আর্মির দুইটা ডিভিশন কাজ করছে।"

আকাশ ও নৌ প্রতিরক্ষায় আধুনিক সরঞ্জাম প্রয়োজন বলে উল্লেখ করেন মোজাহিদ। তিনি বলেন, "ভারত জিডিপির ২ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেয়, মায়ানমার জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেয়। পৃথিবীর সবদেশে গড়ে ২ দশমিক ২ শতাংশ বাজেট বরাদ্দ দেয়। কিন্তু আমাদের সেটা নাই। এই আজাদী ভূমিকে রক্ষার জন্য যদি এক বেলা না খেয়েও থাকতে হয়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতিরক্ষা খাতে বেশি বরাদ্দ দেওয়া হয়। কারণ প্রতিনিয়ত আমাদের সীমান্ত হুমকির মুখে আছে। আমাদের সবার দেশ রক্ষা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ির মাতুয়াইলে একটি নির্মীয়মাণ বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে মো. ফাহিম মিয়া (২৮) নামের এক রডমিস্ত্রির। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফাহিমের বাড়ি শরিয়তপুর জেলায়। তিনি যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।

নিহত ফাহিমের সহকর্মী ফরিদ মিয়া জানান, ফাহিম বিকেলে মাতুয়াইল মোল্লা কদম আলি মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ ৮ তলা ভবনের ছাদে ঢালাইয়ের জন্য কলাম বোর্ড ফিটিং করছিলেন।

এই সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এমতাবস্থায়, তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো হবে : ইউজিসি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো হবে : ইউজিসি সদস্য

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরো বাস্তব ও কর্মমুখী করার জন্য অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি উল্লেখ করেন যে, বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করে এ কার্যক্রমের সূচনা করা হবে।

আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আয়োজিত ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি সদস্য অধ্যাপক আল-মামুন আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠলে শিক্ষার্থীরা সরাসরি হাতে-কলমে শিক্ষা লাভের সুযোগ পাবে। এটি তাদের কর্মজীবনে প্রবেশকে অনেক সহজ করে তুলবে।

বর্তমান সরকার উদ্ভাবন, গবেষণা ও দক্ষ মানবসম্পদ গঠনে বিশেষ গুরুত্ব দিচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং নতুন জ্ঞান অনুসন্ধানে আগ্রহী হতে হবে।

শিক্ষাখাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য দূর করার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘শিক্ষা কোনো নির্দিষ্ট ধনিক শ্রেণির একচেটিয়া অধিকার নয়। ধনী-দরিদ্র নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে।’

ড. আব্দুল্লাহ-আল-মামুন আরও জানান, অনগ্রসর অঞ্চলের মানুষের দোরগোড়ায় শিক্ষার সুফল পৌঁছে দেওয়া এবং দেশের প্রান্তিক অঞ্চলের সুপ্ত প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরিতে ইউজিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম শিক্ষা ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, যুগের চাহিদার সাথে সঙ্গতি রেখে বাস্তবমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পাবিপ্রবি উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এ কে এম মতিনুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%