ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তির আলোচনা করছে: অর্থমন্ত্রী


বাংলাদেশ আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তির আলোচনা করছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রস্তাবিত ঋণ কর্মসূচির অধিকাংশ শর্তে একমত হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

বর্তমানে ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশ্ব অর্থনীতির নীতি-নির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ১৮ অক্টোবর পর্যন্ত চলমান এ সম্মেলনে ১৯১ দেশের ১৫ হাজারেরও বেশি প্রতিনিধি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী এবং উন্নয়ন সহযোগীরা অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুরোনো ঋণচুক্তি বাতিলের পর গত মে মাস থেকে আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে দর-কষাকষি চলছে। এ আলোচনার ভিত্তিতে ৪৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পুরোনো ঋণচুক্তি বাতিলের পর নতুন কর্মসূচির শর্ত নিয়ে আইএমএফ কিছুটা রক্ষণশীল অবস্থানে রয়েছে। সংস্থাটি ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার, বিভিন্ন খাতে সরকারি ভর্তুকি কমানো, সরকারি পরিসংখ্যানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করছে।

এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, গ্রিন ফাইন্যান্সের মাধ্যমে জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অর্থনৈতিক প্রভাব ও ঝুঁকি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এ পরিস্থিতিতে নতুন ঋণচুক্তির আলোচনা কতটা এগোয় এবং সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ কী ধরনের আশ্বাস পায়, তা নিয়ে অর্থনীতি বিশ্লেষকদের নজর এখন ব্যাংককের সম্মেলনের দিকে।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মেট্রোরেলে প্রবীণদের আসনে বিরোধে নিহত ১, সাবেক আমলা ও ছেলে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ এম


ভারতে মেট্রোরেলে প্রবীণদের আসনে বিরোধে নিহত ১, সাবেক আমলা ও ছেলে গ্রেফতার

ভারতের রাজধানী দিল্লিতে মেট্রোরেলে প্রবীণদের জন্য সংরক্ষিত আসনে বসাকে কেন্দ্র করে এক বিরোধের ফলে মারধরের কারণে একজনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় সাবেক এক আইএএস কর্মকর্তা এবং তার পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) রিপোর্ট অনুযায়ী, ৮ অক্টোবর দিল্লি মেট্রোর সুপ্রিম কোর্ট স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পবন শর্মা, যিনি ৪৮ বছর বয়সী।

পুলিশের এফআইআরের তথ্য অনুযায়ী, আসন নিয়ে বিরোধের সময় পবন শর্মার সঙ্গে সঞ্জয় প্রতাপ সিং এবং তার ছেলে সিদ্ধার্থ সিংয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সঞ্জয় প্রতাপ সিং পবন শর্মাকে চড় মারেন এবং ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

পরে মেট্রো কর্তৃপক্ষের কর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনার পর এফআইআর দায়েরের পর সঞ্জয় প্রতাপ সিং এবং তার ছেলে সিদ্ধার্থ সিংকে গ্রেফতার করা হয়।

সঞ্জয় প্রতাপ সিং একজন সাবেক আইএএস কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ঘুষের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করেছিল। তার ছেলে সিদ্ধার্থ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় এক অটোযাত্রী নিহত, আহত ছয়জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ এম


আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় এক অটোযাত্রী নিহত, আহত ছয়জন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত যাত্রীর নাম সুজন (৩৮) এবং আহত ব্যক্তিরা বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবাই আধুরিয়া এলাকা থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। যখন তারা পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় সুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য ছয়জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং স্থানীয় গাউছিয়ার একটি হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়োগবঞ্চিত ২৫ প্রার্থীর আমরণ অনশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ এম


নিয়োগবঞ্চিত ২৫ প্রার্থীর আমরণ অনশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের হামলা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া ৮৩ জন প্রার্থীর মধ্যে প্রায় ২৫ জন আমরণ অনশন শুরু করেছেন।

রোববার সকাল ১০টা থেকে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কাফনের কাপড় পরে এ কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীরা দাবি করেছেন যে, রাতভর নির্বিঘ্নে অবস্থান করার পর সোমবার সকাল ৯টার দিকে অধিদপ্তরের কর্মচারীরা তাদের ওপর হামলা চালিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

এ হামলার অভিযোগ অস্বীকার করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদুল ইসলাম "আমার দেশ"কে জানান, এখানে এ ধরণের কোনো হামলার ঘটনা ঘটেনি।

সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানে অনশন চালিয়ে যাচ্ছিলেন। নেত্রকোনার পূর্বধলার আমানুর রহমান "আমার দেশ"কে বলেন, তারা রোববার সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরু করেছেন এবং সারা রাত সেখানে অবস্থান করেছেন। তিনি জানান, সকাল ৯টার দিকে অধিদপ্তরের কর্মচারীরা তাদের ওপর হামলা করেন এবং নারীদের ধাক্কা দেন ও গায়ে হাত তোলেন।

তিনি আরও বলেন, ‘এর পরও আমরা অনশন চালিয়ে যাচ্ছি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাব। হয় আমাদের মেরে ফেলুন, না হয় নিয়োগপত্র দিন।’

অনশনকারীদের দাবি হলো, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও তাদের নিয়োগপত্র প্রদান করা হয়নি। তারা দ্রুত তাদের সবার নামে নিয়োগপত্র ইস্যু করার দাবি জানিয়েছেন।

আন্দোলনকারীদের একজন মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিয়োগের চূড়ান্ত পর্যায়ে সুপারিশ পাওয়ার পরও আমাদের নামে নিয়োগপত্র ইস্যু করা হয়নি। আমাদের কেন নিয়োগপত্র দেওয়া হয়নি, তা-ও জানি না। এতে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’

আন্দোলনকারীরা আরও উল্লেখ করেছেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়সংগত আচরণ ও প্রার্থীদের অধিকার সুরক্ষা করা জরুরি।

এর আগে, শনিবার বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর রেস্তোরাঁয় (ক্যান্টিন) সংবাদ সম্মেলন করে অবিলম্বে তাদের নিয়োগপত্র দেওয়ার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত রোববার থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, নিয়োগের চূড়ান্ত ফল গত ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। এতে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও পুলিশ ভেরিফিকেশনসহ বিভিন্ন যাচাই শেষে ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে প্রথম তালিকায় বিপুলসংখ্যক সুপারিশপ্রাপ্তের নাম না থাকায় আন্দোলন শুরু হলে পর্যায়ক্রমে অধিকাংশকে নিয়োগপত্র দেওয়া হয়।

সর্বশেষ হিসাবে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন ১৩ হাজার ৮৩১ জন। এর মধ্যে ১৩ হাজার ৭৪৮ জন নিয়োগপত্র পেয়েছেন। কিন্তু ১ অক্টোবর নির্ধারিত দিনে তাদের মধ্যে ৯১৮ জন যোগদান করেননি। অন্যদিকে ৫৫৩ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। সব মিলিয়ে ১ হাজার ৪৭১ জন শেষ পর্যন্ত যোগদান করেননি।

এদিকে যাচাই-বাছাইয়ের পরও ৮৩ জন প্রার্থী নিয়োগপত্র পাননি বলে সর্বশেষ তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৩১ জনকে নিয়ে উচ্চ আদালতে রিট করার প্রস্তুতির কথাও জানিয়েছেন বঞ্চিত প্রার্থীদের একজন। অভিযোগের নিষ্পত্তি না হলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জটিলতার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের মধ্যেই এ নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণের প্রক্রিয়াও এগোচ্ছে। ফলে নতুন করে সহকারী শিক্ষক পদ শূন্য হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় বারবার পদায়নের তারিখ পরিবর্তন এবং নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

নাম ও পদবি প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণের প্রক্রিয়া চলছে। ফলে নতুন সহকারী শিক্ষকদের পদায়নে কিছুটা বিলম্ব হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনা মানসিক হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি, চিকিৎসা সেবা অপ্রতুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ এম


পাবনা মানসিক হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি, চিকিৎসা সেবা অপ্রতুল

মানসিক রোগের প্রতি ভুল ধারণা, অবহেলা, বিষণ্ণতা, সামাজিক সংকোচ এবং পুনর্বাসনের অভাবের কারণে মানসিক রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানুষের মধ্যে অনলাইন আসক্তি নতুন করে মানসিক অসুখের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এটি ভবিষ্যতের জন্য একটি গুরুতর উদ্বেগের কারণ হতে পারে। পাবনা মানসিক হাসপাতালের বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন।

পাবনা মানসিক হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সামিনা আক্তার বলেন, নারীদের বিষণ্ণতা, ওসিডি বা কনভার্সন ডিজঅর্ডারের (হিস্টিরিয়া) মতো সমস্যায় অনেক পরিবার ভুল ধারণা নিয়ে রোগীকে কবিরাজের কাছে নিয়ে যান। এই ধরনের পদক্ষেপ রোগীর জন্য ক্ষতিকর। ভুল ধারণার কারণে তারা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। পরিবারের পুনর্বাসন না হওয়ায় অনেক রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে আবারও হাসপাতালে আসছেন।

সোশ্যাল মিডিয়া আসক্তি মানসিক সমস্যার জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশুদের মধ্যে এই আসক্তি দেখা যাচ্ছে, যা সব বয়সী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। লাইক এবং কমেন্ট চেক করা, টিকটক রিলসে ডুবে থাকা, ঘণ্টার পর ঘণ্টা ভার্চুয়াল জগতে কাটানো—এসব বিষয় ব্যক্তির মানসিক সমস্যার ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন মানসিক বিশেষজ্ঞরা।

পাবনা মানসিক হাসপাতালের আবাসিক সাইকিয়াট্রিস্ট ডাঃ এ কে এম শফিউল আযম জানান, শিশুদের অতিরিক্ত ডিভাইস আসক্তি মানসিক স্বাস্থ্যের জন্য নতুন ঝুঁকি সৃষ্টি করছে। এর ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ব্যাপক বাধা সৃষ্টি হচ্ছে।

যদিও মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসা সেবা জনবলসহ নানা সংকটে অপ্রতুল রয়ে গেছে। ৫০০ শয্যার এই হাসপাতালে অনুমোদিত ৩১টি চিকিৎসক পদের মধ্যে ১৬টি শূন্য রয়েছে। হাসপাতালের ৬৪৩টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৪৫১ জন। ফলে চিকিৎসক ও কর্মচারীর অভাবে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত হলেও এখনো ২০০ শয্যার জনবল কাঠামো দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

হাসপাতালে আসা রোগীর স্বজনরা জানান, এক মাসের বেশি রোগীকে হাসপাতালে রাখা হচ্ছে না। বর্তমানে হাসপাতালে ভর্তি ৩৬৪ জন রোগীর মধ্যে ৮৪ জনই পুরাতন। ৬১ জন রোগী চিকিৎসা নিয়ে ফের হাসপাতালে ফিরে এসেছেন। ১৫ জন রোগীর স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রধান সহকারী মো. আবদুর রাজ্জাকের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসক সংকটের কারণে অ্যানেসথেটিস্ট, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, বায়োকেমিস্ট এবং ডেন্টাল সার্জনের মতো গুরুত্বপূর্ণ পদেও জনবল নেই। তিনি বলেন, দ্রুত সিনিয়র কনসালট্যান্ট, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট এবং মেডিকেল অফিসার নিয়োগ না হলে চিকিৎসাসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%