ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে গড়ে উঠবে প্রতিষ্ঠান: তথ্য প্রতিমন্ত্রী


প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে গড়ে উঠবে প্রতিষ্ঠান: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, জুলাই শহীদদের নামে বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় রাস্তার নামকরণ করা হবে এবং প্রতিষ্ঠান তৈরি হবে। তিনি বলেন, 'জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে।' বিএনপি আজীবন জুলাই শহীদদের পাশে থাকবে এবং তাদের পরিবারকে বিভিন্ন সুবিধা দিতে আমরা পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এসব পরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদের স্মরণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী বলেন, 'দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর দেশের জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে আমরা সেই সুফল পেয়েছি।' তিনি বলেন, 'সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমরা তাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকবো।' ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলাহাটে ১৩৫ বোতল স্কাফসহ শীর্ষ মাদক কারবারি সাইরুল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


ভোলাহাটে ১৩৫ বোতল স্কাফসহ শীর্ষ মাদক কারবারি সাইরুল গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, ভোলাহাটে, ১৩৫ বোতল ফেনসিডিল জাতীয় অবৈধ 'স্কাফ' সিরাপসহ সাইরুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে, গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে, পুলিশ ফোর্সের একটি চৌকস দল ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের হাউসপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে নিজ বসতবাড়ি থেকে আসামি মোঃ সাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে হাউসপুর গ্রামের মোঃ আলাউদ্দিন ওরফে আলার ছেলে। পরবর্তীতে, তার হেফাজতে থাকা অবৈধ ১৩৫ (একশত পঁয়ত্রিশ) বোতল ফেনসিডিল জাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের শেষে, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে, যেকোনো মাদকের তথ্যাদি দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে কুষ্টিয়ায় পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


নানা আয়োজনে কুষ্টিয়ায় পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

কুষ্টিয়ায় বিভিন্ন আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার, এই দিবস উপলক্ষে সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল প্রদান করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ও জুলাই যোদ্ধা সহ অন্যান্যরা।

এ সময় জুলাই শহীদদের স্মরণে দোয়া করা হয়। এরপর কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শহীদদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক প্রতিনিধি ও সুধীজনরা অংশগ্রহণ করেন।

এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষে ক্যাম্পাসে একটি র‍্যালি বের হয়। পরে সকাল ১১ টায় টিএসসিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েলি সেনা: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েলি সেনা: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে হামাস সম্পূর্ণ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী কোনোভাবেই পিছু হটবে না। গাজা যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত একটি খসড়া প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

নেতানিয়াহুর এই বক্তব্যে যুদ্ধবিরতি ও চুক্তি বাস্তবায়নের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এতে মার্কিন প্রশাসনের সঙ্গে ইসরায়েলের মতপার্থক্যও স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি প্রস্তাবটিতে উল্লেখ করা হয়েছিল, হামাস অস্ত্র সমর্পণ শুরু করবে এবং ইসরায়েল হামলা বন্ধ করে গাজার দখলকৃত প্রায় ৬০ শতাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে। তবে নির্বাচনের মুখে থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন যে সেনা প্রত্যাহারের আগে হামাসের পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ ঘটাতে হবে।

একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের পাঠানো খসড়ায় ইসরায়েল সম্মতি দেয়নি এবং তাদের নিজস্ব পর্যবেক্ষণ ও অবস্থান ইতোমধ্যেই মার্কিন প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে গাজায় স্বজনদের আহাজারি ও মরদেহ উদ্ধারের হৃদয়বিদারক দৃশ্য দেখা যাচ্ছে। ২০২৩ সালের নভেম্বরে গাজার সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার ৪০টি শিশু। গত মঙ্গলবার গাজাবাসীরা সেই হামলায় নিহত শতাধিক মানুষের গণজাজানা ও দাফন সম্পন্ন করেছেন, নিহতদের বেশির ভাগই হাসায়না ও আবু শরিয়া পরিবারের সদস্য ছিলেন।

সংঘাত শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে এবং স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ধ্বংসস্তূপের নিচে এখনও সাড়ে সাত হাজারের অধিক মানুষ নিখোঁজ রয়েছেন। যুদ্ধবিরতির প্রাথমিক পদক্ষেপ সত্ত্বেও অঞ্চলটিতে নতুন করে নিহতের ঘটনা ঘটছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলছে। গাজার বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ বর্তমানে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই স্মৃতি জাদুঘর থেকেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে: অধ্যাপক ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


জুলাই স্মৃতি জাদুঘর থেকেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে: অধ্যাপক ইউনূস

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর একটি স্থাপনা হওয়া সত্ত্বেও, এটি বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করছে।

আজ সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এখান থেকে। যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তবে আমরা আবার এখান থেকেই নতুন করে যাত্রা শুরু করব।’

অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। তিনি বলেন, ‘ভবিষ্যতে যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, নতুন বাংলাদেশের যাত্রা আবার এখান থেকেই শুরু হবে।’

দেশের তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, এই স্মৃতির ইতিহাস রচনায় তারা যেন অগ্রণী ভূমিকা পালন করে এবং নতুন বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে আসে।

অনুষ্ঠানের শেষে অধ্যাপক ইউনূস সকল উপস্থিতিকে প্রতি বছর জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী গণভবনে প্রতিষ্ঠিত জাদুঘরটির উদ্বোধন করেন। জাদুঘরটির উদ্দেশ্য হলো, জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্য ইতিহাস সংরক্ষণ, স্বৈরাচারের বিরুদ্ধে জাতির প্রতিরোধের দলিল তুলে ধরা, সেই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%