ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

আইজিপির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নিরাপত্তা বিষয়ে আলোচনা


আইজিপির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নিরাপত্তা বিষয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদি সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে। এই সাক্ষাৎটি বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: এমপির বাড়িতে আগুন পেট্রোল বোমায় নয়, শর্ট সার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া, মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিংয়ের উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

আইজিপি এ সময় আন্তদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রেল প্রতিমন্ত্রীর উদ্বোধনে খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ১১ দিনে পুলিশের অভিযানে আটক ২৭৬৫, ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


কুমিল্লায় ১১ দিনে পুলিশের অভিযানে আটক ২৭৬৫, ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা

চলতি মাসের ১১ দিনে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১ হাজার ১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে চলতি বছরের ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং এবং ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেক থানার এলাকা, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেই সব স্থানে অভিযান পরিচালিত হয়েছে। এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের সঙ্গে জনগণ প্রস্তুত ষড়যন্ত্র প্রতিহত করতে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


সরকারের সঙ্গে জনগণ প্রস্তুত ষড়যন্ত্র প্রতিহত করতে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক মানুষ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রয়েছে।

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে এসব মন্তব্য করেন, যা চলমান নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে আয়োজন করা হয়েছিল।

সমাবেশের পর বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ থেকে শুরু হওয়া মিছিলে অংশগ্রহণ করেন।

রিজভী সমাবেশে বলেন, "ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ করে দেশে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা সফল হবে না।" তিনি আরও বলেন, গোপনে থেকে টাকার বিনিময়ে গাড়িতে আগুন দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারকে কলঙ্কিত করা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় বাবার প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় বাবার প্রাণ গেল

নীলফামারীর সৈয়দপুরে স্কুল থেকে মেয়ে নিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী। এই ঘটনায় তাঁর পঞ্চম শ্রেণির মেয়ে সুপ্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত আরিফুল ইসলাম সৈয়দপুর ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। আহত সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, যার মা একই বিদ্যালয়ে শিক্ষিকা। গুরুতর আহত অবস্থায় সুপ্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে করে ওয়াপদা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। ওয়াপদা গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি মোটরসাইকেলসহ চালককে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা পিষ্ট হয়ে আরিফুল ইসলামের মৃত্যু ঘটে এবং তাঁর মেয়ে মারাত্মকভাবে আহত হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম এই সড়কে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার অবিলম্বে অপসারণের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখা যায় না, যা এই প্রাণঘাতী দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

সড়ক অবরোধের কারণে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী গুরুত্বপূর্ণ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেল প্রতিমন্ত্রীর উদ্বোধনে খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


রেল প্রতিমন্ত্রীর উদ্বোধনে খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

আজ খিলগাঁওয়ের গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন স্থানে এই মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন তিনি।

সভায় হাবিবুর রশিদ হাবিব উল্লেখ করেন, কৃষকেরা মাঠপর্যায়ে উৎপাদিত ফসল এই মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। এটি একটি বড় ফ্রিজের মতো কাজ করবে। পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ এলাকায় নেওয়া হয়েছে। সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব হলে ভবিষ্যতে সরকারের কাছ থেকে এ ধরনের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত করা যাবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে ঢাকা-৯ আসনের উন্নয়নে সবাইকে নিয়ে একটি দল হিসেবে কাজ করছেন তারা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা, নির্বাচিত কাউন্সিলর ও অঙ্গসংগঠনের নেতারা সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করছেন।

এলাকার বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিনের দাবি কায়েতপাড়া সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু হতে পারে।

তিনি আরও বলেন, মান্ডা ও জিরানি খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো দখলমুক্ত করতেও কাজ চলছে। নৌবাহিনীর মাধ্যমে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে এলজিইডি প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়েও কাজটি বাস্তবায়নের চেষ্টা চলছে।

হাবিবুর রশিদ বলেন, মন্দিরসংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজনীয় সড়কটি দ্রুত বাস্তবায়নে কাজ করছেন তাঁরা। ইতিমধ্যে এ সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%