০৭:২৫ পি.এম
আজ, বুধবার, ১২ আগস্ট ২০২৬ তারিখে, আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে।
১৯৬৯ সালের ১২ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো।
আরও পড়ুন: তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
জন্মদিন উপলক্ষে আজ বুধবার (১২ আগস্ট) বিএনপির নেতাকর্মীরা বনানী কবরস্থানে তার কবরের জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন।
এছাড়া নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
নিজের ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের।
আরও পড়ুন: ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠিত হল বিশাল র্যালি ও সমাবেশ
পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি আলোচনায় থাকলেও তিনি সব সময় প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য।
২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন।
সেই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন।
ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে আজও স্মরণ করা হয়।
আরও পড়ুন: ঈশ্বরদীতে নেসকোর জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।
তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন