০৪:০৬ এম
কুষ্টিয়া জেলার দৌলতপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সোমবার দুপুরে একটি অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মধ্যে দেড় বান্ডিল করে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেছেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর থেকে নির্বাচিত বিএনপি দলের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ বিতরণ অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ সভাপতিত্ব করেন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, বিএনপি নেতা মোঃ হারুন আর রশিদ (হারুন), সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, এবং দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহিন), এছাড়া মোঃ মাহবুবুর রহমানসহ আরও সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বক্তব্য প্রদানকালে বলেন বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে তার এ সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন