১০:৪৬ পি.এম
১৬ জুন, ২০২৬, গাইবান্ধায়, দাদন ব্যবসায়ীর সুদের টাকা আদায়ের চেষ্টায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার মেয়েকে সারারাত আটকে রেখে ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে তিন লাখ টাকা গ্রহনের স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিষয়টি জানিয়ে প্রাথমিক স্কুলের ঐ শিক্ষক গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের মধ্যে জানা যায়, গাইবান্ধার কয়ারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অব্দুস সোবহান, তার মেয়ের বিয়ের জন্য মো: শাহজাহানের, পিতা মো: আলী, গ্রামের খামার বোয়ালী থেকে ২০২২ সালের ৭ জুন তারিখে সুদ প্রদানের শর্তে ৫০ হাজার টাকা গ্রহণ করেন। সে সময়, মো: আব্দুস সোবহান শাহজাহান মিয়াকে একটি স্বাক্ষরিত সাদা চেক প্রদান করেন। পরবর্তী সময়ে আব্দুস সোবহান ১৬ মে ২০২৩ তারিখে উক্ত ৫০ হাজার টাকা পরিশোধ করে দেন। কিন্তু এরপরও দাদন ব্যবসায়ী তাকে টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে।
গত ১৪ জুন রাতে, আব্দুস সোবহান এবং তার বিবাহিত মেয়ে যখন শহর থেকে বাড়ী ফেরার পথে ছিলেন, দাদন ব্যবসায়ী মো: শাহজাহান তাদের পথরোধ করে বাড়ীতে নিয়ে যান এবং সারারাত আটকে রেখে পাওনা টাকা পরিশোধের জন্য হুমকি ও চাপ দিয়ে আসেন। পরে এই চাপের মুখে, ১০০ টাকার তিনটি ষ্ট্যাম্পে তিনলাখ টাকা গ্রহনের স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা
প্রধান শিক্ষক মোঃ অব্দুস সোবহান বলেন, তিন লাখ টাকা পরিশোধ করা না হলে দাদন ব্যবসায়ী তার বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন