ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

নেছারাবাদে সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সাইদ গ্রেফতার


নেছারাবাদে সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সাইদ গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকেলে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরপর আজ রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার সমুদয়কাঠি এলাকায় সংঘটিত একটি সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। পরদিন ১৬ আগস্ট নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন সমুদয়কাঠি ইউনিয়নের যুবদল নেতা এইচ এম শাকিল আহম্মেদ। এই মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ওই মামলার ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি নির্দিষ্ট মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং রোববার সকালে পিরোজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: ভলাকুট বিএনপির রাজনীতিতে এখনো আলোচনায় দুই সহোদর আয়ূব ও সোয়াব খান

এদিকে গ্রেফতারকৃত সাইদুর রহমানের পরিবারের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তবে পরিবারের এমন দাবির বিষয়ে জানতে মামলার বাদী এইচ এম শাকিল আহম্মেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

ক্যাম্পাস ও দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম ও তৎপরতার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। এতে জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতও ছিলেন।

অবস্থান কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের পুনরায় সাংগঠনিক তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস, দখলদারত্ব ও সহিংসতার রাজনীতি থেকে মুক্ত রাখতে আমরা সোচ্চার। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যেন ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, "গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পুনরায় তৎপরতার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এসব তৎপরতার প্রতিবাদ জানাচ্ছি।"

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় একরাতে ১১০০ ড্রোন হামলা চালালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


রাশিয়ায় একরাতে ১১০০ ড্রোন হামলা চালালো ইউক্রেন

রাশিয়ার উপর ১১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, যা রাতভর চলেছিল। রোববার (২০ সেপ্টেম্বর) রুশ কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন। মস্কোর মেয়র এই হামলাকে রাজধানীর ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে চিহ্নিত করেছেন। খবরটি এসেছে সামা টিভির মাধ্যমে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে এবং ক্রিমিয়া ও কৃষ্ণসাগর অঞ্চলে ইউক্রেনের ১ হাজার ১০০টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে যাওয়ার সময় ৪৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগার এবং একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে।

এ হামলা রাশিয়ার সংসদীয় নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে সংঘটিত হয়। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল রাশিয়ায় প্রথম সংসদীয় নির্বাচন।

এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আরও সুসংহত হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ তার নীতির বিরুদ্ধে সংগঠিত বিরোধিতার মাত্রা অত্যন্ত কম।

এদিকে, রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলেও ভোটগ্রহণ করেছে। মস্কো এসব অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার দাবি করলেও সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। ২০১৪ সালে রাশিয়ার দখলে আসা ক্রিমিয়াতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন এই ভোটগ্রহণকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে।

মেয়র সোবিয়ানিন বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল। তবে তিনি দাবি করেন, হামলা নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে সক্ষম হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর দুই গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


রাজধানীর দুই গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আরও দুই গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে এবং পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে পৃথকভাবে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর প্রায় আধা ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

পুলিশ জানিয়েছে, দুই ঘটনাতেই বিস্ফোরণের পরপরই জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত বা কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ফলে এক দিনের ব্যবধানে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উভয় দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর এগিয়ে নেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে বিদায়ী চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনকে উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ফুলের শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে মতবিনিময় করেন।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আস্থাপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব প্রদান করে। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসন ও জ্ঞান-বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌথ গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ও সুদৃঢ় বন্ধুত্ব আরও গভীর করা সম্ভব।

জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদলের সফল চীন সফরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মত প্রকাশ করে বলেন, বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও জোরদার করতে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র উদ্যোগে বাংলাদেশে একটি সুশৃঙ্খল, সুনির্দিষ্ট ও পরিকল্পিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এই ব্যবস্থায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য প্রশিক্ষণের সুযোগ থাকবে, যার মাধ্যমে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বহুগুণ বাড়বে।

এ সময় রাষ্ট্রদূত চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের সার্বিক সহযোগিতা আরও বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দ্বিপাক্ষিক এ সাক্ষাতে চীনা দূতাবাসের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%