ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর


রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আয়োজিত তিন দিনব্যাপী শিশু হৃদরোগ সনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত আয়োজিত এই কার্যক্রমে তিন থেকে ১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছেছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের

স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, কোর্ট-নাটোর সড়ক থেকে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার সংযোগ সড়ক প্রশস্ত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-কে নির্দেশনা দেন।

তিনি আরও জানান, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান প্রদানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চীনের অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি কাজে লাগিয়ে রাজশাহীতে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ইনচার্জ ও বিশেষজ্ঞ দলের টিম লিডার লু-জিয়াং, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আতাউল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালট্যান্ট ও ডিরেক্টর প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহসভাপতি মো. হাসেন আলী ও মো. মাকসুদুল করিম সম্রাটসহ চিকিৎসক, সমাজসেবক, রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


এমপি নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানী পল্লবী থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার আসামি রাকিবুল হাসানকে কারাফটকে (জেলগেট) জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মো. রাকিবুল হুদা আসামি রাকিবুল হাসানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর না করে দুই কার্যদিবসের মধ্যে আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুনানি চলাকালে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার মূল রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং এমপি নজরুল ও বাদী ওবায়দুল্লাহর ভাগ্নির ভাইরাল হওয়া অপ্রীতিকর ভিডিও উদ্ধার করার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে গত বুধবার একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, মামলার বাদী ওবায়দুল্লাহ পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থাকতেন এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োজিত ছিলেন।

আত্মীয়তার সুবাদে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে এমপি নজরুলের সঙ্গে বাদীর ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুল্লাহ তার পরিবারকে জানান এবং সংসদ সদস্যকে এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন।

বাদীর অভিযোগ, সম্প্রতি মগবাজারভিত্তিক একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে সংসদ সদস্যকে ব্ল্যাকমেইল করা শুরু করে।

এমপি নজরুল সন্দেহ করেন যে ওবায়দুল্লাহই এসব গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জের ধরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুল্লাহর ওপর হামলা চালায়।

হামলার ঘটনার বর্ণনা দিয়ে এজাহারে বলা হয়, ওই দিন সকাল ১১টার দিকে আসামি আমিনুর রহমান কৌশলে ওবায়দুল্লাহকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা একজোট হয়ে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। ওবায়দুল্লাহর মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওবায়দুল্লাহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

এজাহারে বাদী আরো উল্লেখ করেন, হামলার পর থেকে আসামিরা তাকে দেখামাত্রই হত্যার হুমকি দিয়ে আসছে। ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় আত্মগোপনে রয়েছেন।

এদিকে আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পল্লবী থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির কোচ হওয়ার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন গার্দিওয়ালা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


ইতালির কোচ হওয়ার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন গার্দিওয়ালা

বিশ্বকাপ শুরুর আগেই পেপ গার্দিওয়ালা ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এখনও তিনি কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি। তবে গুঞ্জন রয়েছে যে, ইতালি জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন এই কিংবদন্তি ফুটবোら কোচ।

গার্দিওয়ালাকে ডাগআউটে আনার জন্য ইতালিয়ান ফুটবল ফেডারেশন তাদের আর্থিক নিয়মনীতি শিথিল করতেও রাজি ছিল। কিন্তু ইতালির ওই আশা ও স্বপ্নে জল ঢেলে দিয়েছেন গার্দিওয়ালা নিজেই; চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জাতীয় দলের কোচের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তিনি ফিরিয়ে দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগোর মুখ থেকে গার্দিওলাকে কোচ বানানোর সম্ভাবনার কথা শোনা গিয়েছিল।

বিশাল অঙ্কের বেতনের পাশাপাশি ইতালিয়ান ফুটবল ফেডারেশন গার্দিওয়ালাকে পুরো জাতীয় দলের দায়িত্ব এবং পরিকল্পনা নিজের মনমতো সাজানোর পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

টানা তিনটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার কারণে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি যেকোনো মূল্যে আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই মাস্টারমাইন্ডকে তাদের ডাগআউটে দেখতে চেয়েছিল। কিন্তু বিসিবি জানিয়েছে, গার্দিওয়ালা প্রস্তাবটি ভেবে দেখার পর শেষ পর্যন্ত ‘না’ বলে দিয়েছেন।

গার্দিওয়ালা এফআইজিসি-কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটবল থেকে সাময়িক বিরতি নেওয়ার যে পূর্বপরিকল্পনা তার ছিল, তিনি সেটাই বজায় রাখবেন। এই সময়টাতে তিনি পরিবারের সঙ্গে কাটাতে, বিশ্রাম নিতে এবং ঘুরতে চান।

এর আগে এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, ইতালি প্রথমে তাদের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু আনচেলত্তি ব্রাজিলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যানচেস্টার সিটি ছাড়ার আগে গার্দিওয়ালা ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘদিনের ক্লান্তির কারণে তিনি হুট করে কোনো নতুন ক্লাবে বা দলে যোগ দেবেন না। যেভাবে ইর্য়ুগেন ক্লপ লিভারপুল ছাড়ার সময় বলেছিলেন। কিন্তু গার্দিওলার বিপরীতে ফুটবলের ব্যস্ততায় ৫৯ বছর বয়সী ক্লপ ফিরে এসেছেন।

তিনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির ডাগআউটে তাকে দেখা যাবে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিল মাসে পদত্যাগ করেন জেন্নারো গাতুসো। গার্দিওয়ালা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় নতুন কোচ খোঁজার কাজ ইতালির জন্য কঠিন হয়ে পড়েছে।

এই দৌড়ে পিরলো ছাড়াও ইতালিকে ইউরো ২০২০ জেতানো সাবেক কোচ রবের্তো মানচিনির নাম নতুন করে আলোচনায় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পেলেন ব্যারিস্টার কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পেলেন ব্যারিস্টার কায়সার কামাল

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

এর ফলে, সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে স্পিকারের কাছে গুরুতর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজেই পদত্যাগপত্র জমা দেন।

সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছিলাম, সেদিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়েছিল। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের বিধিতে উল্লেখ রয়েছে—কোনো কারণে স্পিকার পদ শূন্য হলে বা স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বে গেলে ডেপুটি স্পিকারই স্পিকারের দায়িত্ব পালন করবেন।’

হাফিজ উদ্দিন এ বিষয়ে জানান, সেই সাংবিধানিক ধারাবাহিকতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তিনি নিজেকে পদত্যাগপত্রে বিস্তারিত অসুস্থতার কথা লিখিতভাবে জানিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, অসুস্থতার দরুন তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। তাই এ বিষয়ে আলাদা কোনো চিকিৎসকের সনদের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে এ সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা কেটে গেছে। দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই সার্বিক দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন বিক্ষোভকারীরা

ভারতের নিট-ইউজি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল ও অনিয়মের দায়ে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করানো অথবা বরখাস্তের দাবিতে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

এই সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ২০ জুলাইয়ের আন্দোলনের চেয়েও বড় আকারে দেশব্যাপী কর্মসূচি দেওয়া হবে। শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার দ্বিতীয় দফা বৈঠক শেষে সিজেপির নেতারা এই তথ্য জানিয়েছেন।

বৈঠকে সরকারের পক্ষ থেকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে সিজেপি জানায়, তারা সরকারের কাছে লিখিতভাবে উল্লেখ করেছে তিনটি প্রধান দাবি এবং শিক্ষা ব্যবস্থার স্থায়ী সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা এজেন্ডা তুলেছে।

প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে অপসারণ করা, প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করার পাশাপাশি ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার নিশ্চয়তা প্রদান করা।

সিজেপির দাবি, সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। এ বিষয়ে পরবর্তী বৈঠক শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

তবে আন্দোলনকারী সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে যে, শিক্ষামন্ত্রীর অপসারণের দাবি পূরণ না হলে শিক্ষা সংস্কারসংক্রান্ত পাঁচ দফা এজেন্ডা নিয়ে আর কোনো আলোচনা এগোবে না। সূত্র : ইন্ডিয়া টুডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%