০৫:৪৯ পি.এম
কাশিয়ানী, গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
এ দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায়।
নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ইলিয়াস মল্লিকের পুত্র।
আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই ফজলু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে খুলনাগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই চালক হামিম মল্লিকের মৃত্যু ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এমএইচ
আরও পড়ুন: গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন