০৩:৫৩ পি.এম
কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পরিস্থিতি দেখে উচ্চ মাধ্যমিক সার্টিফেকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেওয়া হবে কি না, সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেছেন, পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার বৃষ্টি পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যেই বৈঠক করেছেন। গতকাল থেকে ৬৪ জেলার প্রশাসক (ডিসি) এবং শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি রয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অধিদফতরের সবশেষ তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা নেওয়া বা স্থগিতের সিদ্ধান্ত হবে। যদি কোনো এলাকার পরীক্ষা স্থগিত করার প্রয়োজন হয়, তবে তা পরবর্তী সময়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রশ্নফাঁসের গুজব সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, বাস্তবে কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। একটি চক্র টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের সাইবার অপরাধ দমনে আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
ভোলার চরফ্যাশনের একটি কেন্দ্রে বিশৃঙ্খলার বিষয়ে মন্ত্রী বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন