০৮:০৬ পি.এম
জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোকে আর দেখতে চান না। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান প্রধানের বিরুদ্ধে চলমান বিতর্কের মধ্যে আগামী নির্বাচনে নতুন কাউকে দায়িত্বে দেখতে চান তিনি।
ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েছেন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের ঘটনা সামলানোর জন্য। অভিযোগ উঠেছে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বালোগান বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে খেলতে পেরেছিলেন।
এছাড়া, এবারের গ্রীষ্মের বিশ্বকাপের পর ব্যক্তিগত বিনিয়োগকারীদের নিয়ে ২০ বিলিয়ন ডলারের একটি কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। কুশনার পরিবারের মতো বিনিয়োগকারীদের যুক্ত হওয়ার বিষয়টিও সামনে এসেছে, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
আরও পড়ুন: জায়েদের ১০ উইকেট, শিরোপার লড়াই জমে উঠেছে
ক্লপ আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে বলেন, 'এখন সবাই একমত যে পরিবর্তন আসা উচিত।'
বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক কোচ আরও বলেন, 'আমি ভেবেছিলাম, সেপ ব্লাটারের পর পরিস্থিতি আর খারাপ হতে পারে না। কিন্তু আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি, দেখুন!'
ইনফান্তিনোর আগে ফিফা সভাপতি ছিলেন সেপ ব্লাটার। ২০১১ সালে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে অনৈতিকভাবে অর্থ দেওয়ার ঘটনায় ২০১৫ সালে ফুটবল থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে অবশ্য তার নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়েছিল।
ফিফার ঘোষণা অনুযায়ী, গত এক দশক ধরে সংস্থাটির নেতৃত্বে থাকা ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও সভাপতি পদে লড়বেন। তবে ক্লপ চান তার পরিবর্তে অন্য কাউকে দায়িত্বে দেখতে।
আরও পড়ুন: লিটনের নতুন সেঞ্চুরিতে মুশফিকের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কৃতিত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন