ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লিটনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার ১ উইকেটের সেশন


লিটনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার ১ উইকেটের সেশন

জোহনেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের সকালের সেশনটি বাংলাদেশ দলের জন্য স্মরণীয় হতে পারে। গত দিনের স্কোরের সঙ্গে তারা আরও ৭৩ রান যোগ করেছে। লিটন দাস তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন। বাংলাদেশ অলআউট হওয়ার আগে তারা ৪০০ রানের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে। এরপর, বল হাতে তারা দ্রুত এডেন মার্করামের গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকবে। তারা তুলনামূলকভাবে দ্রুত বাংলাদেশের ইনিংস শেষ করতে পেরেছে এবং নিজেদের ইনিংসে কোনো উইকেট হারায়নি। তাদের জানা আছে, নতুন বলের কঠিন সময়টি পার করতে পারলে ব্যাটিং অনেক সহজ হয়ে যাবে।

হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মার্করাম। পরে তাসকিনের বলে এলবিডব্লু হন জুবায়ের হামজা, কিন্তু নো বল হওয়ায় তিনি বেঁচে যান।

আরও পড়ুন: আইসিসি ওমেনস এমার্জিং ন্যাশনস ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নেদারল্যান্ডস

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৫ ওভার খেলে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৮ রান করেছে। অ্যাকারম্যান ৭ রান করেছেন এবং হামজা অপরাজিত আছেন ৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০

dক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫ ওভারে ১৮/১

আরও পড়ুন: আবারও জ্বলে উঠবে স্পেন; ইংল্যান্ডের কাছে হারের পর দে লা ফুয়েন্তে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া তথ্য বন্ধে দ্রুত আইন প্রণয়ন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ভুয়া তথ্য বন্ধে দ্রুত আইন প্রণয়ন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর এবং আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন প্রণয়ন করবে।

আজ জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে প্রচুর অভিযোগ এসেছে। এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, ‘আমরা খুব শিগগিরই এ বিষয়ে একটি আইন করব। এই সংসদেই আইনটি নিয়ে আসব। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এগুলো কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া যায়, সে বিষয়েও আমরা কাজ করছি।’

মন্ত্রী উল্লেখ করেন, তিনি প্রতিদিনই এ বিষয়ে নানা অভিযোগ ও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। সরকার আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের কনটেন্ট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চায় সরকার: জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চায় সরকার: জহির উদ্দিন স্বপন

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্র সৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত। বর্তমান সরকার এই সম্পদগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে।

স্থানীয় সময় রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ সোমবার উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রবাসীদের দক্ষিণাঞ্চলের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করতে চান, সরকার তাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে।

ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক শাহীন, রুহুল আমিন নাসির ও ফিরোজ মিয়াসহ স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

নরসিংদী: প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নরসিংদীর বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বেলাবো প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আজিজ সারতাজ জায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান,

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু,আবুল কালাম আজাদ,বেলাবো বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন।

এছাড়াও অনুষ্ঠানে বেলাবো প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দসহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওত হোসেন বকুল এর এনজিওগ্রাম করার পর তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। ১৫ নভেম্বর ২০২৬ (রোববার) বিকেল সাড়ে ৪টার

 দেশের একটি বেসরকারি হাসপাতালে হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী দেশের সকল মানুষের  কাছে দোআ চেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে অভিযোগের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে অভিযোগের ঝড়

লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের অভিযোগ শোনা না হওয়া, ঘুষ গ্রহণ ও অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন। পোস্টের মন্তব্যে কয়েকজন ভুক্তভোগী নিজেদের ভোগান্তির কথাও লিখেছেন।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রেদোয়ান হোসেন অভিযোগ করেন, ফরিদুল আলম কমলনগর থানার ওসি হিসেবে যোগদানের পর এলাকায় চুরি-ডাকাতি, হত্যাকাণ্ড, মাদক ও জুয়ার মতো অপরাধ বেড়েছে। তিনি উল্লেখ করেন যে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। থানায় সেবা নিতে যাওয়া মানুষের সঙ্গে ওসি অসদাচরণ করেন এবং অভিযোগকারীদের কথা না শুনে নিজের বক্তব্য চাপিয়ে দেন বলেও তিনি তার ফেসবুকে উল্লেখ করেন।

এ ধরনের অভিযোগ তুলে ধরে মিজানুর রহমান নামে আরেকজন তার নিজস্ব ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

পোস্টের মন্তব্যের ঘরে নাজমা নামের একজন অভিযোগ করেন, ওসি মানুষের অভিযোগ শোনেন না; বরং নিজের বক্তব্য মানুষকে শোনান। অপরাধীদের বিষয়ে কথা বলার সময়ও তিনি তাদের পক্ষ নেন বলে দাবি করেন ওই মন্তব্যকারী। একই মন্তব্যে ঘুষ নেওয়ার অভিযোগও তোলা হয়।

মোশাররফ হাওলাদার নামের একজন মন্তব্য করেন, ‘কমলনগর এখন অলি-আউলিয়ার চারণভূমি।’ নূর উদ্দিন নামের আরো এক ব্যক্তি অভিযোগ করেন, তার একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় গেলে ওসি তার কথা না শুনে নিজের বক্তব্য শুনিয়েছেন তাকে।

হারুন নামের একজন মন্তব্যে দাবি করেন, কম টাকা দেওয়ার কারণে তার বোনের ঘটনায় মামলা নেননি ওসি। স্বেচ্ছাসেবক দলের কর্মী মাহফুজ অভিযোগ করেন, দুই থেকে তিন মাস আগে একটি মিথ্যা ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। নিজে মামলা করতে গেলে থানা তার অভিযোগ নেয়নি বলেও দাবি করেন তিনি।

হাসান হাওলাদার নামে আরেক ব্যক্তি ওসির এসব কর্মকাণ্ড নিয়ে তার ব্যক্তিগত ফেসবুকে আরেকটি পোস্ট করলে সেখানে মীর রাকিব নামে একজন মন্তব্যের ঘরে লিখেন, ‘মৃত ব্যক্তির মরদেহ সামনে রেখে দুই ঘণ্টার নীতির কথা শুনাইছে, কি আর বলব!’ আব্দুর রহিম নামে একজন মন্তব্য করেন, ‘কেউ থানায় অভিযোগ করতে গেলে ওসির কথা বলে থানার মুন্সি ওসির জন্য এক হাজার টাকা বাধ্যতামূলক নেন।’

বিল্লাল হোসেন নামে একজন লিখেন, ‘কি করবে, যেই টাকা ঘুষ দিয়ে আসছে, সেই টাকা তো আগে উঠাইতে হবে।’ এর আগে চলতি বছরের ২২ এপ্রিলে উপজেলার মুন্সিরহাট এলাকায় তথ্য উদঘাটনে সহায়তা করাই এক নিরাপরাধ ব্যবসায়ীকে জেলে পাঠানোর অভিযোগ ওঠে ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে। তখন তাকে নিয়ে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন বলেন, ‘আমি সাবেক ছাত্রনেতা হিসেবে কমলনগর থানার ওসির বিভিন্ন অনিয়ম আমার চোখে পড়ায় নৈতিক দায়িত্ববোধ থেকে মুখ খুলেছি। অনেকেই ভয়ে কথা বলেন না। আমি চাই, এসব অন্যায় ও অনিয়ম বন্ধ হোক এবং সাধারণ মানুষ থানায় গিয়ে যথাযথ সেবা পাক।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ওসি ফরিদুল আলম ফেসবুক পোস্ট নিয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা স্বাধীন দেশ। যে কেউ তার মতামত যেকোনোভাবে প্রকাশ করতে পারে। আইনগত কোনো বিষয় থাকলে আমার কাছে প্রশ্ন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%