০৯:২৫ পি.এম
ঢাকা, ৭ আগস্ট ২০২৬ : টেকনাফে পৃথক দুটি অভিযানে কোস্টগার্ড ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজারের টেকনাফ থানার লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে গতকাল রাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফ থানার শাহপরী দ্বীপের নাফ নদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে, মাদক কারবারিরা সে সংকেত অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে বোট রেখে পালিয়ে যায়। এরপর ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত ইয়াবা ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত
কোস্টগার্ড বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যৎেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন