০২:৩২ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি করা হয়েছে।
তিনি সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর একটি কর্মসূচিতে যোগ দিয়ে এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘বিএনপি বেকার নয়, কর্মসংস্থান তৈরির সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিদেশে কর্মী পাঠানোর মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা হয়েছে৷ তৈরি পোশাক শিল্পে মেয়েদের কর্মসংস্থান এবং ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন তিনি।’
আরও পড়ুন: আগরতলায় আ.লীগের নেতাদের পরিদর্শনের প্রতিবাদে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ
তিনি আরও মন্তব্য করেন, ‘তারেক রহমানের সরকার হকারদের পুনর্বাসনের কথা বলেছে। হতভাগ্য পরিবারকে সহায়তা দেবার জন্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে।’
বিএনপির জ্যেষ্ঠ নেতা দেশের সার্বভৌমত্ব জনগণের ঐক্যের মাধ্যমে টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে৷ উসকানি দিয়ে মব কালচার তৈরি করেছে একটি দল।’
মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানো ঠিক নয় মন্তব্য করেন তিনি। বলেন, ‘কোনো কোনো দলের বটবাহিনী মব কালচার তৈরি করে গণতন্ত্র বিনাশী কাজ করছে। পুরনো ফ্যাসিবাদের উত্থান হলে, বিএনপিকে বেকায়দায় ফেললে ভয়াবহ পরিণতি হবে অতীতের মতো৷ সময় থাকতে সাবধান হওয়ার আহ্বান সেই দলের প্রতি।’
আরও পড়ুন: জনগণের ভালোবাসার প্রতিদানে নিষ্ঠার সঙ্গে কাজের অঙ্গীকার প্রতিমন্ত্রী হাবিবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন