০৯:৩২ এম
চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩টি পণ্য ও সেবা রফতানির বিপরীতে নগদ সহায়তা বা প্রণোদনার অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি)-১ এ এর সঙ্গে সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়েছে।
আরও পড়ুন: নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু হানিফের
এতে উল্লেখ করা হয়েছে, পণ্য ও খাতভেদে রফতানিকারকরা সর্বনিম্ন ০.৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত এই প্রণোদনার ঘোষণা দিয়েছে।
রফতানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা সম্পন্ন করা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নগদ সহায়তা প্রদান করার ক্ষেত্রে বিদ্যমান সব শর্ত, যোগ্যতা ও কার্যপ্রণালি অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে আবেদন সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রচলিত বিধি অনুযায়ী প্রণোদনা বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট কর্তৃক জারি করা ২০২৬-২৭ অর্থবছরের রফতানি প্রণোদনার হারের তালিকা দেখতে পারবেন এখানে।
আরও পড়ুন: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন