০৩:০৯ পি.এম
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের সকল এলপিজি গ্যাসের দোকান বন্ধ থাকবে।
আরও পড়ুন: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র গ্রুপ বীমা চুক্তি নবায়ন
এর আগে, ৪ অক্টোবর দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করা হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তবে বিইআরসি কর্তৃক নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন বিক্রি বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন