ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট


আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট

দীর্ঘ অপেক্ষার পর, আগামী সপ্তাহে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট বাজারে আসবে। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় প্রকাশিত হচ্ছে না, বরং আগের ডিজাইনেই তা বাজারে ছাড়া হবে, এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি, ফলে নোট পরিবহন করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করার পর পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: ওয়ালটন নতুন প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার বাজারে উন্মোচন

এদিকে, প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নোট ছাপানোর কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন নোট কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষ এসব নোট সংগ্রহ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার বয়ানে সহিংসতা ও জ্বালাও-পোড়াও বন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরুন: সম্মিলিত ইমাম-খতিব পরিষদ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


জুমার বয়ানে সহিংসতা ও জ্বালাও-পোড়াও বন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরুন: সম্মিলিত ইমাম-খতিব পরিষদ বাংলাদেশ

শুক্রবার জুমার খুতবার পূর্ব বয়ানে দেশের বর্তমান পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা, জ্বালাও-পোড়াও, জনসম্পদ ধ্বংস এবং মানুষের জান-মালের নিরাপত্তা নিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সম্মিলিত ইমাম-খতিব পরিষদ বাংলাদেশ দেশের সকল ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে।

সম্মিলিত ইমাম-খতিব পরিষদ বাংলাদেশ এর আমির মুফতি আজহারুল ইসলাম এবং মহাসচিব মুফতি এবিএম শরীফ উল্লাহ আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, দেশে যেকোনো রাজনৈতিক বা মতাদর্শিক বিরোধের প্রেক্ষাপটে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর, জনসাধারণের সম্পদ বিনষ্ট এবং সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করা কখনোই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে তা সহিংসতা, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়।

তারা দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানান সন্ত্রাস, সহিংসতা, জ্বালাও-পোড়াও ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করার জন্য। দেশের শান্তি, স্থিতিশীলতা, মানুষের নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। আসুন, আমরা সহিংসতা ও ধ্বংসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং শান্তি, ন্যায়বিচার ও নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য সচেতন ভূমিকা পালন করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণহত্যার রায়ের পর বাংলাদেশ-গাম্বিয়া-ওআইসিকে ধন্যবাদ জানালেন রোহিঙ্গা নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


গণহত্যার রায়ের পর বাংলাদেশ-গাম্বিয়া-ওআইসিকে ধন্যবাদ জানালেন রোহিঙ্গা নেতা

রোহিঙ্গা গণহত্যা মামলার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর বাংলাদেশ, গাম্বিয়া ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ। তিনি রোহিঙ্গা ইউনাইটেড কাউন্সিলের জ্যেষ্ঠ নেতা এবং সাবেক সভাপতি।

বৃহস্পতিবার কক্সবাজারের একটি শরণার্থীশিবিরে বসে তিনি ছোট পর্দায় আইসিজের রায় দেখেন। এ সময় উপস্থিত অনেকেই রায়কে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেন।

বার্তা সংস্থা এএফপিকে সৈয়দ উল্লাহ বলেন, “বছরের পর বছর ধরে আমাদের পাশে থাকার জন্য বাংলাদেশ, গাম্বিয়া ও ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরো বলেন, “নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।”

এদিকে, এই রায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বহু বছর ধরে বাংলাদেশ সরকার রোহিঙ্গা সমস্যাটি বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করে আসছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেছে। আজকের এই রায় আমাদের সেই প্রচেষ্টাকে আরো জোরদার করবে।

আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই রায়কে ভিত্তি করে এখন মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে হবে, যাতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন, যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা যায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব এবং সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধর্মমন্ত্রী জুমার খুতবায় মসজিদের ইমাম ও খতিবদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার, নাশকতা পরিহার করার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

তিনি একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন ধর্মমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%