০৫:৫৯ পি.এম
সুনামগঞ্জের মধ্যনগর এলাকায় ৫ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং (৫০) নামের একজন বৃদ্ধকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অর্জুন হাজং ওই গ্রামেরই একজন বাসিন্দা।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের ৫ বছর বয়সী শিশুর ওপর ধর্ষণের অভিযোগ ওঠে অর্জুন হাজংয়ের বিরুদ্ধে। ঘটনার পর, সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী অর্জুন হাজংকে আটক করে এবং থানার পুলিশকে খবর দেয়। পরে মধ্যনগর থানার পুলিশ অভিযুক্ত অর্জুন হাজংকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা থানায় অর্জুন হাজংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন