০৯:২৩ এম
যুক্তরাষ্ট্র ১৮ জুনের সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে, তেহরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানও তার সব প্রতিশ্রুতি রক্ষা করবে। তিনি উল্লেখ করেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে এবং তাই এক পক্ষের প্রতিশ্রুতি অন্য পক্ষের অবস্থানের ওপর নির্ভর করবে।
সোমবার (২৯ জুন) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাসুদ পেজেশকিয়ান তার বক্তব্য প্রদান করেন।
পেজেশকিয়ান বলেন, এই সমঝোতা একদমই পারস্পরিক বিষয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তবেই আমরাও আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করব।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
তিনি আরও বলেন, ‘অযৌক্তিক বক্তব্য’ ও হুমকির বিষয় সম্পর্কে ইরানের অবস্থান যুক্তিবোধ, সিদ্ধান্ত গ্রহণের মানবিক মর্যাদা এবং প্রয়োজন হলে দৃঢ় ও নির্ভীকভাবে পদক্ষেপ নেয়ার নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
পেজেশকিয়ানের মন্তব্য এসছে এমন এক সময় যখন গত ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। ওই সমঝোতার মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক সংঘাতের অবসান ঘটে এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে উত্তেজনা কমানোর একটা কাঠামো নির্ধারণ করা হয়েছে।
সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা, তেল রপ্তানি এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড়ার মতো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। তবে আরও বিস্তৃত ইস্যুতে ভবিষ্যতে আলোচনা সমঝোতার প্রাথমিক ধারাগুলোর বাস্তবায়নের ওপর নির্ভর করবে।
ইরানের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে তৈরি হয়েছে। তারা সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়, তাহলে পুরো প্রক্রিয়ার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন