ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফতুল্লায় কনস্টেবল হত্যা: প্রধান আসামি ডেভিডসহ ৬ গ্রেপ্তার


ফতুল্লায় কনস্টেবল হত্যা: প্রধান আসামি ডেভিডসহ ৬ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার প্রধান আসামি রিয়াজ, যিনি ডেভিড নামেও পরিচিত, সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ডেভিড পায়ে গুলিবিদ্ধ হন। এই ঘটনার সময় পুলিশের তিন সদস্য আহত হন। গ্রেপ্তারকৃত অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডেভিডের ভাই আব্দুল্লাহ, আদর ও আজাদ। বাকি দুজনের নাম এখনও জানা যায়নি।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ ও ফতুল্লায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা ডেভিডকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। অভিযানের সময় ডেভিড ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে গোলাগুলি হয়। এই গোলাগুলির ফলে ডেভিড পায়ে গুলিবিদ্ধ হন এবং পুলিশের তিনজন সদস্য আহত হন। পরে, ডেভিডের দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লার কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী মো. আব্দুল্লাহসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য হয়নি

এদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পৃথক আরেক অভিযানে আদর ও আজাদ নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, কনস্টেবল আনোয়ার হত্যা মামলার মূল আসামি ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় গোলাগুলিতে ডেভিড গুলিবিদ্ধ হয়েছেন এবং পুলিশের কয়েকজন সদস্য হামলার (অ্যাসল্ট) শিকার হয়ে আহত হয়েছেন। বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। এ ঘটনায় পরদিন সোমবার ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চাঁদপুরের কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল-গুলি, ধরা খেলেন চাচা-ভাতিজা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ বিবেচনা করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


সরকার জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ বিবেচনা করবে

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের সুবিধার্থে, সরকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি বিবেচনা করবে।

এ কথা আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন।

মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময়, দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষিণ আফ্রিকায় ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হলে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে বৈঠকে আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন। তাদের যাতায়াতের সুবিধা বিবেচনায়, জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার বিবেচনা করবে।

দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ লক্ষ্যে, দুই দেশের মধ্যে পর্যটনবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

পর্যটন মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে পর্যটন খাতে সহযোগিতা বাড়ানো গেলে উভয় দেশের পর্যটক আদান-প্রদান, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় রশিদুজ্জামান মিল্লাত দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

সাক্ষাতকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউটিউব দেখে হাঁসের খামার গড়ে ভাগ্য বদলেছেন বহুলুল বেপারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ইউটিউব দেখে হাঁসের খামার গড়ে ভাগ্য বদলেছেন বহুলুল বেপারি

চৌহালীতে এক খামারি ইউটিউবে ভিডিও দেখে স্বাবলম্বী হয়েছেন। খামারির নাম বহুলুল বেপারি এবং তিনি খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।

এখন বহুলুল এলাকার অন্যদের কাছে এক অনুকরণীয় নাম হিসেবে পরিচিত। এক সময় সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া বহুলুল বেপারির ভাগ্যের চাকা হাঁসের খামার বদলে দিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বহুলুল বেপারি জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া দেড় বিঘা জমিতে তিনি প্রায় ১ বছর ধরে হাঁসের খামার গড়ে তুলেছেন। কোনো প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে ব্যবসায় আসেন তিনি। মাত্র চার লাখ ৬৫ হাজার টাকা মেয়ের জামাই থেকে ঋণ নিয়ে ৪-৫ মাস বয়সের ৯৪১ হাঁসের বাচ্চা নিয়ে এ যাত্রা শুরু করেন। ২৭৫টি হাঁস মারা যাওয়ার পর বর্তমানে তার খামারে ৬৬৬টি হাঁস রয়েছে। এর মধ্যে হাঁস ২২টি ও হাঁসি ৪৪৪টি। ৪৪৪টি লেয়ার হাঁস প্রতিদিন ৪৩৫ থেকে ৪৪০টি ডিম দেন।

এদিকে বাজারে প্রতিটি ডিম ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি খাঁচা ডিমের বাজার মূল্য অনেক সময় ৪৫০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত ওঠে বলে তিনি জানান।

তার খামারে উৎপাদিত ডিম এখন প্রতিদিন স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন হাটবাজারে যাচ্ছে।

বহুলুল বেপারি আরও বলেন, হাঁসের এ খামার তার জীবন পালটে দিয়েছে। তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ থেকে শুরু করে সবকিছুই করা হয় এ আয় থেকে। তার স্ত্রী মর্জিনা বেগম বলেন, খামারটি তাদের বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে।

​

স্থানীয় সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের বেশ কিছু জায়গায় বছরের বেশিরভাগ সময় বর্ষায় পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে এখানকার জলাশয় ও খাল-বিল হাঁস পালনের জন্য বেশ উপযোগী। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে হাঁস পালন শুরু করেন বহুলুল বেপারি। ভবিষ্যতে খামার আরও বড় করার পরিকল্পনা রয়েছে তার।

স্থানীয়দের মতে, বহুলুল বেপারির এ উদ্যোগ দেখে গ্রামের অনেক বেকার যুবক এখন বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। সঠিক পরামর্শ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে চরাঞ্চল ও জলাশয়নির্ভর এলাকায় হাঁসের খামার আরও প্রসার লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম জানান, উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালনের অপার সম্ভাবনা রয়েছে। অল্প পুঁজি, স্বল্প পরিশ্রম এবং তুলনামূলক কম ঝুঁকিতে হাঁস পালন করে খুব সহজেই গ্রামীণ পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। বিশেষ করে বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক কর্মসংস্থান।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, টিকাদান এবং আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানসহ সঠিক পরিচর্যা, মানসম্মত খাদ্য ও সময়মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে হাঁস পালনে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে মনে করেন সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি: পশ্চিমবঙ্গের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি: পশ্চিমবঙ্গের মন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহণমন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, "১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না। যেভাবে সেখানে হিন্দু নিধন করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।"

মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য দেন।

অর্জুন সিং আরও বলেন, "প্রতিশোধ নেবো; এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।"

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সম্প্রতি বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের এক সময়ের ‘হেভিওয়েট’ নেতা এবং বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু ২৩ নভেম্বর (সোমবার) কলকাতায় এক ব্রিফিংয়ে বলেন, "বর্তমানে সীমান্ত অত্যন্ত কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে। তবে এখানকার অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে থাকেন। অন্তত ২ কোটি পশ্চিমবঙ্গের মানুষের আত্মীয় এখনও বাংলাদেশে বসবাস করেন।"

তিনি আরও বলেন, "এটা শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয়। ত্রিপুরা, মেঘালয় এবং অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও আত্মীয় আছে বাংলাদেশে। ফলে সেখানে যা হচ্ছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন। তবে আমি সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। পররাষ্ট্রমন্ত্রীর (এস. জয়শঙ্কর) নজরে বিষয়টি আনার চেষ্টা করব। শেখ হাসিনাকে নিয়েও আমি কোনো মন্তব্য করব না।"

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চিকিৎসার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যারা ভারতে আসবেন, তাদের মানবিকতার খাতিরে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

১৬ ডিসেম্বরেই ঢাকায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে সে বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দুই বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি এখন ফেরার কথা বলছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদের সাক্ষাৎ

জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে।

এ সাক্ষাৎ বুধবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো. সালায়ে মোস্তফা ও আহমেদ ইমতিয়াজ সামাদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিনিধিদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি উল্লেখ করেন।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন বৃত্তি কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পর্কে প্রতিনিধিদলকে ধারণা দেন উপাচার্য। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কর্মসূচি পরিচালনার কথা। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাতে ফরিদা শহীদ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন। উপাচার্য অতিথিদের বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রমে আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানান।

শিক্ষার অধিকার বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে ফরিদা শহীদ বর্তমানে বাংলাদেশ সফর করছেন। জাতিসংঘের বর্তমান দায়িত্বে এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি শিক্ষা খাতে অর্থায়ন, ডিজিটালাইজেশন এবং মানসম্মত সরকারি শিক্ষায় সবার জন্য বৈষম্যহীন প্রবেশাধিকারের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। তিনি ঢাকা, বান্দরবান ও সিলেটে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%