১১:১৩ এম
নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কর্মীদের উপস্থিতি টের পেয়ে তার স্বামী কৌশলে পালিয়ে যান।
মঙ্গলবার (১৬ জুন) রাতের এক বিশেষ অভিযানে উপজেলার গণেশপুর সেকিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম রাশেদা বেগম। তিনি গণেশপুর সেকিপাড়া (বিলের পাশে) থাকা সাইদুর রহমানের স্ত্রী। পলাতক সাইদুর রহমান ওই গ্রামের হযরত আলীর ছেলে।
পুলিশ সূত্রে প্রচারিত তথ্য অনুযায়ী, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম সোমবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে মান্দা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল।
রাত আনুমানিক ১২টার দিকে গোপন সূত্র থেকে ডিবি পুলিশ জানতে পারে, গণেশপুর সেকিপাড়া গ্রামে স্বামী-স্ত्री মিলে মাদক বিক্রির উদ্দেশ্যে নিজেদের বাড়ির সামনে অবস্থান করছেন।
এমন সংবাদ পাওয়ার পর রাত ১২টা ১০ মিনিটের দিকে ডিবি পুলিশের টিমটি আসামি সাইদুর রহমানের বাড়ির সামনে পৌঁছালে পুলিশদের উপস্থিতি টের পেয়ে সাইদুর তার হাতে থাকা একটি কালো পলিথিন ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে পাশের বিলের মধ্যে পালিয়ে যান।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
পরে পুলিশ ওই ফেলে যাওয়া পলিথিন ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এক্ষণে সাইদুরের স্ত্রী রাশেদা বেগমও পালানোর চেষ্টা করেন। তবে নারী পুলিশের সহায়তায় তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যের উপস্থিতিতে রাশেদা বেগমের ঘর তল্লাশি করা হলে তিনি যে চাবি দেন, দিয়ে ঘরের ভেতরে থাকা ট্রাংকের তালা খুললে সেখান থেকে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
অভিযানে সর্বমোট ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা পুলিশ জব্দ করে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই স্বামী-স্ত্রী উভয়েই দীর্ঘদিন ধরে মান্দা থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, আজ মঙ্গলবার জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক স্বামী সাইদুর রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন