০৩:৫৮ পি.এম
ভারতে চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বর্তমানে তা বড় ধরনের দরপতনের সম্মুখীন হয়েছে। জানুয়ারির সর্বোচ্চ দামের তুলনায় শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত সোনার দাম ৩১ দশমিক ৫ শতাংশ কমেছে। একই সময়ে রুপার দামও ৬৪ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে।
রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট -এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হিসাব অনুযায়ী, যদি জানুয়ারিতে সোনায় ১০ লাখ টাকা বিনিয়োগ করা হতো, তবে শুক্রবার (২০ নভেম্বর) সেই বিনিয়োগের মূল্য দাঁড়াত প্রায় ৬ লাখ ৮৫ হাজার টাকা। এর মানে হলো, বিনিয়োগকারী ৩ লাখ ১৫ হাজার টাকার লোকসানে পড়বেন।
অন্যদিকে, একই পরিমাণ অর্থ রুপায় বিনিয়োগ করলে তার মূল্য কমে দাঁড়াত প্রায় ৩ লাখ ৫৮ হাজার টাকায়, ফলে লোকসান হতো ৬ লাখ ৪২ হাজার টাকা।
আরও পড়ুন: যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের বিক্রির চাপের কারণে সোনা এবং রুপার দাম কমেছে। তবে মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা ভবিষ্যতে দাম বাড়ানোর সম্ভাবনা তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে, সোনা কেনার ক্ষেত্রে একবারে পুরো অর্থ বিনিয়োগ না করে ধাপে ধাপে কেনা উচিত। তবে তারা বাজারে আরও ৫ থেকে ১০ শতাংশ দরপতনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন