০৫:৪৮ পি.এম
হোয়াটসঅ্যাপে না পড়েই জানবেন চ্যাটের মূল কথা, এলো নতুন এআই ফিচার
হোয়াটসঅ্যাপে প্রতিদিন অসংখ্য মেসেজ আসছে। বিশেষ করে গ্রুপ চ্যাটে কয়েক ঘণ্টার মধ্যে জমা হতে পারে শত শত বার্তা।
আরও পড়ুন: ঢাকার বাতাসে দূষণ কমলেও ঝুঁকিতে রয়েছে নাগরিকরা
ব্যস্ততার কারণে অনেক সময় সব মেসেজ পড়া সম্ভব হয়ে ওঠে না। এবার সেই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে।
এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও আ. লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে একটি নতুন সুবিধা, যার মাধ্যমে মেটা এআই ব্যবহার করে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের অপঠিত মেসেজগুলোর সংক্ষিপ্তসার তৈরি করা সম্ভব।
ফলে দীর্ঘ কথোপকথনের প্রতিটি মেসেজ আলাদাভাবে না পড়েও গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত জানা যাবে।
কিভাবে কাজ করবে এই সুবিধা?
আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে অনেক অপঠিত মেসেজ জমা হলে সেগুলোর একটি সংক্ষিপ্তসার তৈরি করা যাবে। এতে দীর্ঘ কথোপকথনের মূল বিষয়গুলো অল্প সময়ের মধ্যে জানা সম্ভব হবে।
বিশেষ করে কাজের ব্যস্ততা, ক্লাস বা অন্য কোনো কারণে দীর্ঘ সময় হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারলে এই সুবিধা উপকারী হতে পারে।
হোয়াটসঅ্যাপে এআই দিয়ে মেসেজের সারাংশ দেখার প্রক্রিয়া:
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
১. স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. যে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে অনেক অপঠিত মেসেজ রয়েছে, সেটি নির্বাচন করুন।
৩. অপঠিত মেসেজের ওপরে থাকা ‘[সংখ্যা] unread messages’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর নতুন একটি স্ক্রিন দেখা যাবে। সেখানে শর্তগুলো পড়ে Continue অপশনে ট্যাপ করতে হবে।
আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
৫. কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর হোয়াটসঅ্যাপ ওই চ্যাটের অপঠিত মেসেজগুলোর একটি সংক্ষিপ্তসার তৈরি করবে।
৬. সংক্ষিপ্তসারটি ঠিকঠাক মনে না হলে সেটি নিয়ে ফিডব্যাক দেওয়ার সুযোগও রয়েছে।
কী কী সুবিধা পাওয়া যাবে?
আরও পড়ুন: ‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ
দীর্ঘ চ্যাটের মূল বিষয় দ্রুত বুঝে নেওয়াই এই সুবিধার সবচেয়ে বড় সুবিধা। কোনো গ্রুপে একসঙ্গে অনেক মানুষ মেসেজ করলে সবগুলো আলাদাভাবে পড়ার প্রয়োজন কমে যাবে।
এ ছাড়া কোন মেসেজ আগে দেখা বা উত্তর দেওয়া প্রয়োজন, সেটিও দ্রুত বোঝা যাবে। ফলে গুরুত্বপূর্ণ কথোপকথন বাছাই করতেও সময় কম লাগবে।
প্রচারমূলক বা অপ্রয়োজনীয় মেসেজও আগে থেকেই চিহ্নিত করা সহজ হতে পারে।
ব্যক্তিগত মেসেজ কতটা নিরাপদ?
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এআই দিয়ে চ্যাটের সংক্ষিপ্তসার তৈরিতে প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখার দাবি করেছে মেটা।
হোয়াটসঅ্যাপের দাবি অনুযায়ী, এআই-নির্ভর এই প্রক্রিয়ায় চ্যাটের সংক্ষিপ্তসার তৈরি করা হলেও ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়।
তবে এআই তৈরি করা সারাংশ সবসময় শতভাগ নির্ভুল নাও হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কোনো তথ্যের ক্ষেত্রে প্রয়োজনে মূল মেসেজ দেখে নেওয়াই ভালো।
নতুন এই সুবিধার ফলে দীর্ঘ হোয়াটসঅ্যাপ চ্যাট দ্রুত বুঝে নেওয়া এবং গুরুত্বপূর্ণ মেসেজ বাছাই করা আরো সহজ হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন