১২:৪৫ এম
এ ব্যাপারে রংপুর অফিস থেকে জানা গেছে।
মন্ত্রী দুলু বলেছেন, বর্ষার পর শুষ্ক মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর হবে। তিনি জানান, তিস্তার সঙ্গে ১৪টি শাখা নদী রয়েছে। এজন্য মাটি খনন করে পানি ধরে রাখতে হবে এবং এ লক্ষ্যে সরকার কাজ করছে।
মন্ত্রী রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেছেন। তিনি জানান, শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানির সংকট দেখা দেয়। উজান থেকে পানি না পেলে এবং পার্শ্ববর্তী দেশ পানি না দিলে আমাদের পানি ধরে রাখতে হবে। এজন্য সার্ভিস ওয়াটারের মাধ্যমে পানি ধরে রাখার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
মন্ত্রী দুলু আরও জানান, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগীসেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীসেবার মান বাড়াতে নিয়মিত হাসপাতালের পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের (PWD) প্রকৌশলীর সঙ্গে বিষয়গুলো নজরদারিতে রাখা হচ্ছে। তিনি হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন।
দুলু বলেন, হাসপাতালে লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতোমধ্যে সভা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, খুব শিগগিরই এসব বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান অগ্রগতি হবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন