০১:৩৯ এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। তার মতে, জামায়াত আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে।
তিনি রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এসব মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির এখন পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে জামায়াত-শিবির অবশেষে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে।
রাশেদ খান বলেন, জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে। অতীতে বিরোধীদলকে আমরা সবসময় মজলুম ও বিনয়ী বলে মনে করেছি। কিন্তু এখন প্রধান বিরোধীদল হয়ে জামায়াত আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে। তাদের ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেসও দেবে না।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
তিনি গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ, যারা জামায়াতমুখী নেতাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন।
রাশেদ খান দাবি করেন, জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেল গণ-অধিকার পরিষদকে নিয়ে আজ জঘন্য বক্তব্য দিয়েছে। তিনি এই বক্তব্যের প্রতিবাদ জানান।
তিনি বলছেন, এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে জামায়াতের তুলনায় গণ অধিকার পরিষদের অবদান বেশি। যখন জামায়াত গুপ্ত ছিল, তখন গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ছিল। কিন্তু আজকে জামায়াতের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারা সব কিছু করেছে! ইতিহাস বদলানো যায় না।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন