ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরে নকলার গণপদ্দী ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী বরুনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে


শেরপুরে নকলার গণপদ্দী ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী বরুনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুর জেলার নবকলা উপজেলার ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মরহুম আব্দুল হালিম চৌধুরীর সুযোগ্য পুত্র ও কারাবরণকারী নেতা মো. বদরুল আলম চৌধুরী (বরুন)বি.এ এর নির্বাচনী আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টায় গণপদ্দী বাজারে ৭ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মিন্টু চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী কারাবরণকারী নেতা মো. বদরুল আলম চৌধুরী (বরুন)।

আরও পড়ুন: রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা

এসময় আরো বক্তব্য রাখেন, জিয়া, আরিফ, গোলাম মোস্তফা, নবী হোসেন, শামছুল হক, মালেকুজ্জামান, ছামিদুল হক, ওলিউল্লাহ, মাহফুজুল হক, বাদশা, শাজাহান এবং সাইদুর রহমান।

সভায় ৭ ও ৯নং ওয়ার্ডের বিপুলসংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে মাহমুদ হাসান মঞ্জিলের স্মরণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


জামালপুরে মাহমুদ হাসান মঞ্জিলের স্মরণ সভা অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও গাইবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান মঞ্জিলের স্মরণ সভা ও দোয়া মাহফিল ২৮ নভেম্বর শনিবার দুপুরে নাপিতেরচর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

মঞ্জিল চেয়ারম্যানের ভাগিনা মোরশেদুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মরহুমের ভাগিনা স্কাউটস মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার মুর্শেদুল আলম। স্মরণ সভায় বক্তৃতা করেন মরহুমের বড়ভাই জামালপুর-২ সংসদীয় আসনের সাংসদ সুলতান মাহমুদ বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির শাহজাহান, মরহুমের বন্ধু ডা: মুস্তাফিজুর রহমান, ইসলামপুর সরকারি নেকজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেস বাহাদুর, সহকারী ভূমি অফিসার আবুল কালাম আজাদ লিটন, নাফিজা সাহফিজ বিনতি, মরহুমের একমাত্র কন্যা কানাডা প্রবাসী মেহনাজ কবির মাইশা।

এ ছাড়া ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নরুল ইসলাম নবাব, সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবীন নেওয়াজ খান রোহানী, জয়নাল আবেদীন সরকার, হেলাল উদ্দিন, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ডালি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সিন্ধু প্রাদেশিক পরিষদে বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সিন্ধু প্রাদেশিক পরিষদে বিশেষ সম্মাননা

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, যিনি বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন, পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদ (প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব সিন্ধ) থেকে বিশেষ সম্মাননা ও উষ্ণ অভ্যর্থনা লাভ করেছেন। বাংলাদেশের স্পিকার এবার সিন্ধু প্রাদেশিক পার্লামেন্টেও বিশেষ গুরুত্ব অর্জন করলেন, যা দেশের জাতীয় পরিষদের পরবর্তী পদক্ষেপ।

শুক্রবার করাচিতে সিন্ধু প্রাদেশিক পার্লামেন্ট ভবনে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পৌঁছায়। প্রতিনিধিদলটি যখন পার্লামেন্ট কক্ষে প্রবেশ করে, তখন চলমান অধিবেশনের বক্তব্য থামিয়ে তাদের স্বাগত জানান সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইজ কাদের শাহ।

এটি কেবল আনুষ্ঠানিক অভ্যর্থনা ছিল না, বরং সংসদের অধিবেশন চলাকালে স্পিকার তার বক্তব্যে বাংলাদেশি অতিথিদের পরিচয় তুলে ধরেন এবং হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান ফুটবল দলের প্রথম অধিনায়ক ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী হিসেবে বিশেষভাবে উল্লেখ করে স্বাগত জানান। এ সময় প্রাদেশিক পার্লামেন্টের সদস্যরা অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অতিথিদের সম্মানে স্মারক শিল্ড ও সিন্ধি ঐতিহ্যবাহী ‘আজরাক’ উপহার প্রদান করা হয়।

সফরের সময়, প্রতিনিধিদলকে ঐতিহাসিক সিন্ধু পার্লামেন্ট ভবনের স্থাপত্য, ইতিহাস, সংসদীয় ঐতিহ্য, প্রশাসনিক কাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি, দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা, আইনসভাগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এর আগে, বাংলাদেশের প্রতিনিধিদল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে এবং সমাধিসৌধের ভিজিটরস বুকে নিজেদের অনুভূতি ও মন্তব্য লিপিবদ্ধ করে।

প্রতিনিধিদলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ছাড়াও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরাত আদীব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান নাসের রহমান। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের উপ-হাইকমিশনার মোহাম্মদ সাকিব সাদাকাত।

উল্লেখ্য, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন বাংলাদেশের স্পিকার। এটি বাংলাদেশের কোনো সংসদ স্পিকারের প্রথম পাকিস্তান সফর। ইসলামাবাদ ও লাহোরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষে করাচিতে পৌঁছান তারা। সফরে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও প্রতিনিধিদলটির বৈঠকের কর্মসূচি রয়েছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁও পৌর জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


গফরগাঁও পৌর জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামি গফরগাঁও পৌরশাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন সাংগঠনিক সেটআপ এবং দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জামতলা মোড়স্থ উপজেলা জামায়াত কার্যালয়ে এক জরুরি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে মোঃ এখলাছুর রহমান নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতির পরামর্শ অনুযায়ী সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীল নির্ধারণ করা হয়।

সভাপতির পরামর্শ অনুযায়ী সেক্রেটারি হিসেবে মনোনীত হন মোঃ আশিক মিয়া। নবগঠিত পৌরশাখার জামায়াতের অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন: বায়তুলমাল সম্পাদক- মোঃ শামসুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক- মোঃ বাহারুল ইসলাম, প্রকাশনা সম্পাদক- মোঃ আজিজুল হক বাদল।

দায়িত্বশীল নির্বাচন ও সাংগঠনিক সেটআপ প্রক্রিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শূরা সদস্য ও গফরগাঁও উপজেলা শাখার আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম এবং সদ্য বিদায়ি গফরগাঁও পৌর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে গফরগাঁও পৌর শাখার জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে। শেষপর্যন্ত নবগঠিত দায়িত্বশীলদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধে ইউরোপকে জড়াতে কুয়েতে ইতালীয় নাগরিকদের হত্যা, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


যুদ্ধে ইউরোপকে জড়াতে কুয়েতে ইতালীয় নাগরিকদের হত্যা, দাবি ইরানের

কুয়েতে ড্রোন হামলার ফলে দুই ইতালীয় নাগরিকের মৃত্যু ঘটার পর, ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পরিধি বৃদ্ধি এবং ইউরোপকে এই সংঘাতে জড়িয়ে ফেলার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছে। তেহরান একইসঙ্গে এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

গত বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ওপর পরিচালিত ড্রোন হামলার ধ্বংসাবশেষ থেকে জানা যায় যে, জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাইনমেটালের (Rheinmetall) জন্য কাজ করা দুই ইতালীয় কারিগরি কর্মী নিহত হন। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার ফলে একজন কুয়েতি এবং একজন পাকিস্তানি নাগরিকও আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কুয়েত ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দেন। তিনি ঘটনাটিকে "যুদ্ধের জন্য আগে থেকে সাজানো ছক" হিসেবে অভিহিত করেন এবং এর কারণ অনুসন্ধানে যৌথ তদন্তের প্রস্তাব দেন। অন্যদিকে, ইরানের দূতাবাস ও সামরিক সূত্রের দাবি, এটি একটি 'ফলস ফ্ল্যাগ' বা ছদ্ম অভিযান, যার উদ্দেশ্য উপসাগরীয় অঞ্চলে সংঘাত বৃদ্ধি করা এবং ইউরোপকে যুদ্ধে টেনে আনা।

এদিকে, এই ঘটনার পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন উপসাগরীয় মিত্রদের ওপর হামলা বন্ধে ইরানের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান। তিনি মন্তব্য করেন যে, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পুরো ইউরোপের নিরাপত্তার সঙ্গে যুক্ত। কুয়েত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই হামলার নিন্দা জানিয়ে কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে আসা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। মধ্যস্থতাকারী দেশ কাতার সতর্ক করেছে যে, কুয়েতে ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%