ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সোমালিয়ার জলদস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই, ২২ জন ক্রু বন্দি


সোমালিয়ার জলদস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই, ২২ জন ক্রু বন্দি

এডেন উপসাগরের ইয়েমেন উপকূল থেকে সোমালিয়ার জলদস্যুরা একটি জাহাজ ছিনতাই করেছে, যা সংযুক্ত আরব আমিরাতের। তারা ইয়েমেনে বসবাসরত সোমালি জনগণের মধ্যে জেলের ছদ্মবেশ ধারণ করে ছিল।

শনিবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের বালহাফ থেকে ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে কিছু অস্ত্রধারী প্রবেশ করেছে।

নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পানামার পতাকা নিয়ে চলা এমভি মার্সা ভির্গো নামের জাহাজটির মালিকানা রয়েছে আমিরাতভিত্তিক মার্সা ওশেন শিপিংয়ের।

আরও পড়ুন: গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৮ জন নিহত

এছাড়া, নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ছয় জলদস্যু পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকা ব্যবহার করে ইয়েমেনের এডেন উপসাগরে প্রবেশ করে। এরপর তারা জাহাজটিতে উঠে এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাহাজে মোট ২২ জন ক্রু ছিলেন। বর্তমানে তারা সবাই জাহাজের সেফ রুমে নিজেদের বন্দি করে রেখেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি মিডিয়া কাপের জার্সি ও ট্রফি উন্মোচন: এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


এবিজি মিডিয়া কাপের জার্সি ও ট্রফি উন্মোচন: এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে

ইংরেজিতে একটি প্রবাদ আছে, ‘গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক।’ আজ আমি এই প্রবাদ দিয়েই শুরু করতে চাই। কারণ, আমি সত্যিই এই কথাটি নিজের চোখে দেখেছি। যদি একটু পেছনে ফিরে যাই।

২ সেপ্টেম্বর ২০২৬। আমার বাবা আমাকে অফিসে ডেকে বললেন, ‘আজ থেকে স্পোর্টস সিটির দায়িত্ব তোমার।’ আমি পুরো জায়গাটি ঘুরে দেখলাম। ৩০০ বিঘারও বেশি জমি! এত বিশাল জায়গা! কিন্তু মনে একটি প্রশ্ন ঘুরছিল। বাবা তো আবাসন ব্যবসা করেন। এই স্পোর্টস সিটি থেকে তো আগামী ৫০০ বছরেও আমাদের কোনো লাভ হবে না।

সাহস করে আমি বাবাকে প্রশ্নটি করলাম। বাবা একটু হাসলেন এবং বললেন, ‘জানো, যখন আমরা ছোট ছিলাম, ঢাকায় অনেক খেলার মাঠ ছিল। বিকেল হলেই আমরা সবাই মিলে মাঠে দৌড়ে যেতাম। আর এখন? যেদিকে তাকাই, শুধু ইটপাথরের ভবন। খেলার মাঠ তো দূরের কথা, দম ফেলার মতো জায়গাও যেন নেই।’

বাবা আরো বললেন, ‘আমি চাই, আমাদের পরবর্তী প্রজন্ম আবার সেই দিনগুলো ফিরে পাক। তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটুক খেলার মাঠে। সারা বাংলাদেশে আমি মাঠ বানাতে পারব না। কিন্তু অন্তত আমাদের বসুন্ধরার ভেতরে তো পারব। সে জন্যই এই স্পোর্টস সিটি।’

‘আর তোমার লাভের প্রশ্ন? মানুষ তার ছোটবেলা কখনো ভোলে না। যে ছেলেমেয়েরা এখানে খেলবে, যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একদিন বিশ্ববিখ্যাত হবে, তারা সারা জীবন তোমাকে মনে রাখবে। এটাই হবে তোমার ৫০০ বছরের লাভ।’

সেদিন আমি বুঝলাম, দেশের প্রতি বাবার ভালোবাসা কত গভীর। এই ভালোবাসাই আমাকে সব সময় অনুপ্রাণিত করে।

এবার মজার ঘটনাটি বলি। ঠিক ৩৬ দিন পর, ৮ অক্টোবর ২০২৬, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন, আগামী দুই মাসের মধ্যে দেশে এক হাজার খেলার মাঠ তৈরি করতে হবে। ভাবুন একবার! এটি কোনো সাধারণ নির্দেশ নয়। তিনি সময় বেঁধে দিয়েছেন। এতেই বোঝা যায়, শিশু-কিশোরদের খেলাধুলাকে তিনি কতটা গুরুত্ব দেন। শুধু তা-ই নয়, গতকাল তিনি শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবাই মিলে খেলাধুলা করছে কি না, সেই খোঁজ নিতেও বলেছেন।

সত্যি বলতে, দুজনের ভাবনায় এতটা মিল দেখে আমি মুগ্ধ। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে আমার বাবা স্পোর্টস সিটির স্বপ্ন দেখেছেন। আমার কাছে এটাই ৫০০ বছরের লাভ। হয়তোবা এর চাইতেও বেশি কিছু।

আমি মনেপ্রাণে চাই, আমাদের আগামী প্রজন্ম খেলার মাঠে বেড়ে উঠুক। তারা আমাদের একটি সুন্দর আগামী উপহার দিক। এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনার সঙ্গে থাকতে পারাই আমার সবচেয়ে বড় লাভ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫
 রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চারজন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও বিষ্ফোরক আইনে ৪জন এবং অন্যান্য মামলায় ১৮ জন রয়েছেন। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ খড়খড়ি বাইপাস মোড় থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একলাছ আলী (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এর আগে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় থেকে ১০পিস ইয়াবাসহ জিয়ারুল ইসলাম (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, শুক্রবার রাতে কর্ণহার থানার বেজুড়া এলাকা থেকে ৫৫ গ্রাম গাঁজা সহ গাজলুর রহমান (৪৪) ও আজিজুল ওরফে আইদুলকে (৫৪) গ্রেপ্তার করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে নগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাজপাড়া থানার নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি জীবনক (২৫), বোয়ালিয়া থানার নাশকতার মামলা আসামী আমিরুল হোসেন ওরফে জুয়েল (৫৩), মহিউদ্দিন শেখ ওরফে মহিন (৩৩) ও  শনিবার চন্দ্রিমা থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সালাউদ্দিন ওরফে শামীম (৪১)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী
 জমিসংক্রান্ত জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, কোনো কৃষক বা সাধারণ মানুষ যেন ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন। ভূমি অফিসে সেবা নিতে এসে কাউকে হয়রানির শিকার হতে দেওয়া যাবে না।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি দীর্ঘদিনের জটিলতা কমবে। এ লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সম্প্রতি প্রায় ৫৫৭ জন কানুনগো স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
সভায় ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে জানান, দেশের ৬৪ জেলায় প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ভুল তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের মাধ্যমে ভূমির মালিকানা সুরক্ষা এবং জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সহায়তা মিলবে।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকার। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%