০৯:৩৯ পি.এম
ময়মনসিংহে গাড়ি চালানোর প্রশিক্ষণের নামে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আশরাফুল আলম (৩০) নামে এক যুবককে। ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা মামলার প্রেক্ষিতে এসআরবি একটি দল অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
শনিবার (২৮ নভেম্বর) এসআরবি-১৪-এর ময়মনসিংহ কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরের বয়ড়া ছালাকান্দি এলাকা থেকে এসআরবি অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে যুবদের জন্য ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ওই নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য আশরাফুলকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। প্রশিক্ষণের সময় গোপনে নারীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আশরাফুল। পরে, এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকে। লোকলজ্জার ভয়ে, ওই নারী বিভিন্ন সময়ে তাকে প্রায় ২০ লাখ টাকা দিতে বাধ্য হন।
মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, একপর্যায়ে ওই নারী আশরাফুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে তিনি ক্ষিপ্ত হন। সম্প্রতি, ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর কর্মস্থলের এক সহকারীর মোবাইলে পাঠিয়ে দেন আশরাফুল। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে, ওই নারীর সন্তানদের স্কুল ও খেলার মাঠ থেকে অপহরণ করে হত্যার হুমকি দেয়া হয়।
এ ঘটনার প্রেক্ষিতে, ওই নারীর স্বামী বাদী হয়ে গত বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি ধারায় অভিযোগ দায়ের করেন। মামলায় আশরাফুলকে প্রধান আসামি করা হয়েছে। অভিযানের মাধ্যমে এসআরবি তাকে গ্রেফতার করে।
এসআরবি-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা নাদিয়া ফারজানা জানিয়েছেন, মামলার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুলকে গ্রেফতার করা হয়। জব্দ করা আলামত দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ইউটিউবে প্রশ্ন, সেই প্রশ্নেই পরীক্ষা নেওয়ার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন